khejurer-gunagun
|

খেজুরের নানা রকম পুষ্টি গুনাগুন

খেজুরের উপকারিতা

শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের পাশাপাশি হৃদরোগ, কোলেস্টেরল ও হাইপারটেনশন থেকে মুক্তি দিতে খেজুরের জুড়ি নেই ।  আর ঋতু পরিবর্তনের ফলে অনেকের এলার্জি বেড়ে যায় ।  সালফার সিজনাল এলার্জি প্রতিরোধ করে। আর প্রাকৃতিক খাবারের মধ্যে খুব কম খাবারের মধ্যেই সালফার রয়েছে ।  খেজুরে সেই সালফার আছে।অনেকেই মনে করেন মিষ্টি খাবার মানেই তা শরীরের জন্য ভালো নয় ।  এই ধারণা কিন্তু ঠিক নয়।  কারণ খেজুর মিষ্টি জাতীয় ফল হলেও কিন্তু এর মধ্যে কোনও ক্ষতিকর উপাদান নেই ।  এছাড়াও নানা রোগের মহৌষধ হিসেবে খেজুরের তুলনা হয় না।

khejurer-gunagun খেজুরের-গুনাগুন

 

পুষ্টিগুণে ভরপুর এ ফলটির উপকারিতা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ ৮ টি তথ্য জেনে নিন-

১. শরীরে আয়রন বৃদ্ধি করে:

খেজুরে থাকে প্রচুর পরিমাণ আয়রন যা এনিমিয়ার মত মরণঘাতী রোগ থেকে রক্ষা করে ।  রক্তে লৌহিত কণিকার প্রধান উপাদানের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় ।  তাই শিশু ও গর্ভবতী নারীরা এনিমিয়া সমস্যায় ভুগেন । এজন্য একজন মানুষের প্রতিদিন অন্তত ১০০ গ্রাম করে খেজুর খাওয়া উচিত ।  কারণ, এতে থাকে ০.৯ মিলিগ্রাম আয়রন  ।  আর আয়রন শরীরে লাল রক্তের কনিকা ও হিমোগ্লোবিনের জন্য সহায়ক। নবজাতকের প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বাড়াতেও খেজুর কার্যকর ভূমিকা রাখে।

২. ডায়রিয়া প্রতিরোধ করে:

খেজুরে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা ডায়রিয়া প্রতিরোধ করে।  যা পেটের ভেতরে ব্যাকটেরিয়াগুলোকে বিনাশ করে।  অন্ত্রগুলোকে ব্যকটেরিয়া মুক্ত করে ডায়রিয়া প্রতিরোধ করে।

৩. কোষ্ঠকাঠিন্য দূর:

খেজুর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। এজন্য রাতে পানিতে ভিজিয়ে রাখুন, সকালে উঠে ওই পানি খান। দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পেয়েছে, কোষ্ঠকাঠিন্য পালিয়েছে।

৪. শরীরের ওজন কমায়:

যারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন তাদের উচিত খালি পেটে খেজুর খাওয়া। এতে আপনার শরীর কোলেস্টেরল কমবে আর ওজনও নিয়ন্ত্রণে আসবে। তবে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ সুগার। তাই যাদের সুগার কেন্দ্রিক সমস্যা আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন।

৫. কোলেস্টেরল নিয়ন্ত্রণ:

খেজুর ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে ।  আর ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে।  রক্ত কণিকা গুলোকে পরিষ্কার ও কোথাও রক্ত প্রবাহ বাধার সৃষ্টি হলে তা দূর করে।

৬. হার্টকে শক্তিশালী করে:

ফাইবার হার্টকে ভালো রাখে। আর একথা তো সকলেরই জানা যে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেক ক্ষেত্রেই কমে যায়। আর রাতে ভেজানো খেজুর সকালে উঠে খেলে হার্টের জন্য ভালো। খেজুরের বিচি গুড়া করেও খেতে পারেন। এতে হার্ট ভালো থাকবে।  খেজুরে থাকা ভিটামিন, ক্যালসিয়াম ও শরীরের পেশি ও হাড়ের গঠন মজবুত এবং শক্তিশালী করে।

৭. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:

খেজুর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে।  খেজুরে থাকা ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।  আর এই দুটি খনিজ খেজুরে প্রচুর পরিমাণে থাকায় এই ফলটি খেলে রক্তচাপ পূর্ণ নিয়ন্ত্রণে থাকে।  তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা প্রতিদিন ৫-৬ টি খেজুর খেতে পারেন।  এতে আপনার উপকার হবে।

khejurer-upokarita খেজুরের-উপকারিতা

৮. স্ট্রোকের ঝুঁকি কমায়:

খেজুরে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও এর মধ্যে থাকা পর্যাপ্ত মিনারেল শরীরের নার্ভাসনেস দূর করতে সহায়তা করে।  এ কারণে যারা খেজুর খান তাদের স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

Similar Posts

  • আপনি কি নিজের অজান্তে সেকন্ড-হ্যান্ড মসলা কিনছেন?

    আপনি জানেন কি বাজারে প্রতিটি মসলা ৩-৪ টা গ্রেডে পাওয়া যায়। দেশের বাজারে সেকেন্ড হ্যান্ড মসলায় সয়লাব। এই যেমন জিরা থেকে জিরা পানি তৈরির পর সেগুলো আবার মসলা হিসেবে বিক্রি হচ্ছে। এলাচ, দারুচিনি, লবঙ্গ এই সব গুলো দিয়ে তৈরি হয় সুগন্ধি তেল যার লিটার ১০ হাজার টাকা পর্যন্ত। তেল তৈরির পর এই মসলা গুলোকে আবার…

  • সজিনার (Moringa) বিস্ময়কর ওষধি গুণ

    গাছটার বৈজ্ঞানিক নাম মরিংগা ওলেইফেরা (Moringa Oleifera)। ইংরেজিতে গাছটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামেও আখ্যায়িত করা হয়েছে। চলুন জেনে নেই  সজিনার ওষধি গুণ এই গাছের প্রতি গ্রাম পাতায় গাজরের চারগুন বেশি  ভিটামিন এ, দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালসিয়াম, কলারচেয়ে ৩ গুণ বেশি পটাসিয়াম, কমলালেবুর চেয়ে সাতগুণ বেশি ভিটামিন, দইয়ের চেয়ে ২ গুণ বেশি প্রোটিন…

  • ব্ল্যাক কফির গুনাগুন

    ব্ল্যাক কফি স্বাদে তেঁতো এই করনে অনেকে ব্লাক কফি খেতে পছন্দ করেননা আবার কেউ কেউ ধারনা করেন ব্লাক কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।   আপনি যেনে আশ্চর্য হবেন এক কাপ কফিতে ৬০ শতাংশ পুষ্টি, ২০ শতাংশ ভিটামিন এবং ১০ শতাংশ খনিজ ও ১০ শতাংশ ক্যালরি আছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত দু’বার চিনি ছাড়া কফি খাওয়া স্বাস্থ্যের…

  • মধুর গুণে জীবন মধুময়

    মধুতে মুখ মিষ্টি তো হয়ই, সেই সঙ্গে জীবনও মিষ্টি হয়ে উঠতে পারে। কারণ মধুর রয়েছে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলার শক্তি। সেই শক্তির কথাই সবিস্তারে জানিয়ে দিচ্ছি।       মধুর ইতিহাস সুমিষ্ট মধুর ঔষধি ব্যবহার দেখা গেছে প্রাচীন মিশরীয়দের আমল থেকে। শরীরে ক্ষতস্থানে বা ঘাঁয়ের ওপর মধু লাগিয়ে রাখতেন মিশরীয়রা। এতে সেই ক্ষত বা ঘাঁ জলদি শুকিয়ে…

  • এই গরমে শীতল আপনি

    সামান্য গরমেই হাঁপিয়ে উঠছেন। বোধ করছেন শারীরিক দুর্বলতা। মেজাজ যাচ্ছেতাই খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিচ্ছে। কাজে কোনোমতেই মন বসছে না। তাই গরম থেকে একটু নিস্তার পেতে রিচ ফুড পরিহার করেই চলছেন। এবার  থামুন!  গরম একমদমই সহ্য না হলে কিছু খাবার খেলেই তো হয়। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া…

  • |

    গুণে ভরা রসুন

    রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি...