গরমে চুলের যত্ন

আসবে আসবে করে  গরম চলেই আসছে , গরমে যতটা সম্ভব মাথায় ঘাম জমতে দেবেন না, স্ক্যাল্প পরিস্কার রাখুন । গরম আর আর্দ্রতা মিলিয়ে ঘাম হচ্ছে প্রচুর, আর সবচেয়ে বেশি ঘামছে চুল! স্ক্যাল্পে ঘাম বসে মাথার তালুতে বিশ্রী চুলকোচ্ছে, চুল উঠেও যাচ্ছে ও চুলে অনেক সমস্যা দেখা দিচ্ছে ।  সত্যি বলতে গরমের দিনে মাথার তালু ঘামা একটা বাজে সমস্যা দেখা দিয়ে থাকে । তাহলে দেখে নিন কীভাবে গরমে চুলের যত্ন নিবেন ।

একদিন অন্তর শ্যাম্পু করুন

আমাদের যেহেতু প্রতিদিনই কাজের জন্য বের হতে হয় তাই সপ্তাহে দু’বার, বড়োজোর তিনবারের বেশি শ্যাম্পু করে থাকি , তবে মাথায় খুব ঘাম জমলে উপায় নেই তাই প্রতিদিনই শ্যাম্পু করা দরকার ।  চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই লাগাবেন, তাতে স্ক্যাল্প আর চুল দুইই তরতাজা থাকবে।

চুল ছোট করে কেটে নিন

এই গরমে চুল একটু ছোট করে কেটে ফেললে আরাম পাবেন। চুল কাঁটার জন্য  বাড়ির কারও সাহায্য নিতে হবে।আবার অনেকে  নিজেও কাটে থাকে , কিন্তু এক্সপার্ট হাত না হলে সেই  ঝুঁকি না নেওয়াই ভালো। শ্যাম্পু করা চুল ভালো করে আঁচড়ে আঁচড়ে বড়ো কাঁচি দিয়ে কেটে ফেলুন। বা পার্লার থেকে ও সুন্দর করে কাটিয়ে নিতে পারেন।

চুল সারাক্ষণ বেঁধে রাখবেন না

অনেকেই আছে বড় চুল কাটার সাহস পায় না ।  যদি চুল না কাটেন, তা হলে লম্বা চুল কিন্তু সারাদিন বেঁধে রাখবেন না! গরম সময়  অনেকে সেই কাজটাই করেন, ফলে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। একটা কাজ করতে পারেন মাঝেমাঝে চুল খুলে পাখার নিচে বসুন, ভালো করে চুলটা শুকিয়ে নিন।

ভেজা চুল বাঁধবেন না

আমরা অনেকেই আছি চুল ভেজা অবস্থায় বেঁধে রাখি । এতে করে  চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে। তাই চুল ভালো করে শুকিয়ে তবে আলগা করে বেঁধে রাখবেন। খুব টাইট করে বাঁধলে গোড়ায় চাপ পড়ে এতে  চুল দুর্বল হয়ে যায় ।

ভরসা রাখুন হেয়ার মাস্কে

এখন বাজারে বিভিন্ন হেয়ার মাস্ক পাওয়া যায়  তাই বিশেষ বিশেষ হেয়ার মাস্ক চুলে ঘাম আর তেল জমা কমাতে পারে তা ব্যবহার করুন ।আবার চাইলে এই প্যাকাটি চুলে ব্যবহার করতে পারেন ।  ২/৩  টেবিলচামচ লেবুর রসের সাথে ২/৩ টেবিলচামচ ডাবের পানি  মিশিয়ে সেটা স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মেখে নিন। ১০-১৫  মিনিট রাখুন, তারপর পানি  দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্যাল্প পরিষ্কার হবে, চুলে একটা তরতাজা গন্ধও থাকবে।

নিম অয়েলের কেরামতি

শ্যাম্পু করার আগে নিম তেল ব্যবহার করতে পারেন । নিম অয়েলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে যা স্ক্যাল্প ফ্রেশ রাখে, এবং দূর করে চুলকানি,সেই সাথে  চুলের গোড়া শক্ত করে।

 

Similar Posts

  • ঘুমের আগে চুলের যত্ন

    সারা দিনের ব্যস্ততা শেষে ক্লান্তি আর আলসেমি দুটোই একসঙ্গে ভর করে। তবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে আলসেমিটুকু জয় করতে হবে। রাতে শোবার আগে সামান্য পরিচর্যা চুলের সমস্যা থেকে মুক্তি দেবে। ♦ শোবার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে। প্রথমে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে জট ছাড়িয়ে নিন। সব…

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…

  • চুল পড়া রোধ করবে ঘি

    খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য…

  • খুশকি দূর করার ঘরোয়া উপায়

    খুশকি একবার মাথার ত্বকে আক্রমণ শুরু করলে, তা বাড়তেই থাকে আর শীত কাল হলে তো কথায় নেই ।শীতের সময়ে বাড়ে খুশকির সমস্যা। চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন খুশকি সমস্যার কারণ হয়ে থাকে।  শীতকাল ও মাত্রাতিরিক্ত দূষণের ফলে চুল পড়া ও খুশকির সমস্যা অন্য সময়ের চেয়ে বেশি দেখা দিয়ে থাকে। তাই  শীতের সময়ে…

  • |

    সুন্দর ঝলমলে চুল পেতে চান?

    সুন্দর ঝলমলে চুল পেতে কে না চান? রুক্ষ্ম আর বিবর্ণ চুল নিয়ে বিষণ্ণতায় ভোগেন অনেকেই। নানা রকম দামী শ্যাম্পু আর এটা ওটা ব্যবহার করেও মেলে না কাঙ্ক্ষিত ফল। তবে কী করবেন? করতে হবে ছোট্ট একটি কাজ। বদলে যাবে চুলের চেহারা। চায়ের লিকার থেরাপি – ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক…

  • | |

    রুক্ষ শীতে ত্বকের যত্ন

    শীত কালের জন্য কিছু জরুরি টিপস শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক, চুল ,হাত ও পায়ে পড়ে।  যার ফলাফল শুষ্ক ত্বক,রুক্ষ চুল,ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সমস্যা দূর করা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার ও বটে । যার ফলে শহরের এই কর্মব্যস্ত জীবনে সৌন্দর্য ধরে রাখা টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করে অল্প সময়ে…

Leave a Reply