ভিন্ন স্বাদে গাজরের পায়েস

গাজর এমন এক সবজি যে কোনো পদ কমবেশি সবাই পছন্দ করেন। সেইসাথে  গাজরে রয়েছে নানা পুষ্টিগুণ। গাজরের এক জনপ্রিয় সুস্বাদু ডেজার্ট হলো গাজরের পায়েস। পুষ্টি ও স্বাদে ভরপুর এই পায়েস।বাড়ির ছোট বড় সকলের খুব পছন্দের ডেজার্ট । আপনি চাইলেই কম উপকরণে, অল্প সময়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই ডেজার্ট টি ।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

 

প্রয়োজনীয় উপকরণ-

১. পোলাও এর চাল ১ কাপ

২. দুধ ২ লিটার

৩. কনডেন্স মিল্ক ৩-৪  টেবিল চামচ

৪. চিনি স্বাদমতো

৫. গাজর কোড়ানো ১ কাপ

৬. তেজপাতা ১-২ টি

৭. সাদা এলাচ ২- ৩ টি

৮. দারুচিনি ছোট ২-৩ টুকরো

৯. পেস্তা ও কাঠ বাদাম কুচি প্রয়োজন মত ।

 

প্রস্তুত প্রণালী-

সর্ব প্রথমেই দুধ ঘন করে জ্বাল দিয়ে  নিতে হবে।তারপর  দুধের মধ্যে তেজপাতা, এলাচ ও দারুচিনি মিশিয়ে নিন। দুধ যখন ফুটে উঠবে এর মধ্যে চাল দিয়ে ঘন ঘন নাড়তে হবে খুব অল্প আঁচে। চাল যখন ফুটতে শুরু করবে তখন কোড়ানো গাজর দিয়ে দিতে হবে । এ সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে । এবার চাল পুরোপুরি ফুটে ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক ও চিনি মিশিয়ে দিন। তারপর  চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে বাদাম কুচি দিয়ে অল্প আঁচে ৩ থেকে ৪ মিনিট নেড়ে নামিয়ে নিন। এবার  একটি পাত্রে রেখে উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে গাজরের পায়েস জমবে বেশ।

Similar Posts

  • |

    শাহী ফ্রুট জর্দা

    শাহী ফ্রুট জর্দা উপকরণ- ১)চিনিগুড়া চাল ১ কাপ ২)চিনি ১ কাপ ৩)ঘি ১ কাপ ৪)দারুচিনি এলাচ ২ টুকরা করে ৫)ফ্রুট কালার হাফ চা চামচ (আমি কাঁঠালি রং দিয়েছি) ৬)কেউড়া জল ১ টেবিল চামচ ৭)ইচ্ছে মত ৩/৪ রকম ফল টুকরা ১ কাপ(আমি কমলা তরমুজ আপেল আর আংগুর দিয়েছি) ৮)কিসমিস কাঠবাদাম পেস্তাবাদাম কুচি পরিমান মত ৯)তেজপাতা ২…

  • যুগলবন্দী

    উপকরণ: ছানা ২ কাপ, ক্ষীর ১ কাপ, মাওয়া আধা কাপ, খেজুরবাটা আধা কাপ, আমন্ড বাদামবাটা আধা কাপ, গোলাপ এসেন্স সামান্য, গুঁড়া চিনি দেড় কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচগুঁড়া আধা চা-চামচ, পেস্তাবাদামের কুচি আধা কাপ।   প্রণালি: এক কাপ ছানা, পৌনে এক কাপ গুঁড়া চিনি, গোলাপ এসেন্স একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। ছানার পানি শুকিয়ে…

  • কাঁচা মরিচের রসগোল্লা

    আমরা সবাই দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবুজ রঙের রসগোল্লার ছবি! সে রসগোল্লা কাঁচা মরিচের!শুনেই অবাক লাগছে তাই না যে  কাঁচা মরিচের আবার রসগোল্লা হয় না কি ?  এখন কার সময়ে সব কিছুই সম্ভব । সবুজ রঙের এ রসগোল্লার স্বাদ যে একটু অন্য রকম, সেটা না বললেও অনেক টা  বোঝা যায়। তবে ছানার সাথে  কাঁচা মরিচ…

  • ছোলার ডালের হালুয়া

    উপকরণ : ছোলার ডাল আধা কাপ, চিনি আড়াই কাপ, ঘি এক কাপের একটু কম, তেল এক কাপের একটু কম, খাওয়ার সোডা আধা চা-চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, এলাচির গুঁড়া আধা চা-চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ।     প্রণালি : ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মিহি করে বেটে…

  • |

    আপ্যায়নে শাহি জর্দা

    খাবারের আয়োজনের মধ্যে শাহি জর্দা অন্যতম।বেশিরভাগ সময় শাহী জর্দা আমরা বিয়েবাড়িসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠানের দাওয়াতে খেয়ে থাকি। কিন্তু আপনি চাইলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু এই শাহী জর্দা। কিভাবে তৈরি করবেন শাহি জর্দা- উপকরণ পোলাও চাল ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম,  ঘি এক কাপ, মোরব্বা টুকরো করে কাটা আধা কাপ, কাজুবাদাম কুচি এক টেবিল চামচ, দুধের…

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…

Leave a Reply