শীতে আহামরি ‘নকশী পিঠা’

এই শীতে  পিঠার সঙ্গে আমাদের  অনেক আবেগ  জড়িয়ে আছে।আমরা সকলে ই নানান ধরনের পিঠা পছন্দ করি।

 

সামগ্রী : খামিরের জন্য: চালের গুঁড়ো- ২কাপ, হাফ চা চামচ লবণ, নারিকেল গুঁড়ো ১/২ কাপ, ময়দা ১/২ কাপ (এতে খামির মাখাতে সুবিধা। তাই ময়দা দিয়েছি।), জল -২ কাপ, ১/২কাপ বা ৩ কাপ মতো লাগতে পারে।

 

চিনির সিরা বা গুঁড়ের সিরার জন্য: ১কাপ চিনি এবং ১কাপ জল -জ্বাল দিয়ে দু’তারের সিরা করতে হবে। বা, গুড়েঁর সিরার জন্য, ১ কাপ মতো গুঁড় এবং ১ কাপপানি চুলায় দিয়ে গলাতে হবে। গুঁড় গলে ঘন হলে বা দু’তারের মতো হলে নামিয়ে নিন।ভাজার জন্য তেল, পরিমাণ মতো।

 

প্রস্তুত পদ্ধতি : প্রথমে, চিনি বা গুঁড়ের সিরা করে নিন। সিরাটা ঘন আঠালো হবে। এই পিঠার নকশা বানাতে ইউ টিউব এ ভিডিও দেখে নিতে পারেন। চার্স দিলে পেয়ে যাবেন।

 

খামির তৈরি: পাত্রে জল, লবণ দিয়ে চুলায় জ্বাল দিন। বলক আসলে চালের গুড়াঁ এবং ময়দা মিশায় নিয়ে ফুটন্ত জলে দিন। নারিকেল গুড়াঁ দিয়ে ভালো নেড়ে মিশান। এবার ঢেকে দিন, চুলার আচঁ কমিয়ে রাখুন দশ মিনিট মতো। নামিয়ে থালায় ঢেলে হালকা ঠাণ্ডা করে নিন। এবার হালকা গরম জল হাতে লাগিয়ে খামির ভালো করে মথে নিন। এবং লম্বা রোল করে নিন খামিরকে। এবার সূতা বা ছুরি দিয়ে হাফ ইন্চ করে চাকা করে কেটে নিন।

 

পদ্ধতি : এখন, পিড়িতে তেল লাগিয়ে নিন। এখন একটি খামিরের টুকরা নিয়ে একটু মোটা রুটি বেলে নিন। রুটির উপরে নিচে তেল লাগিয়ে নিন। এখন রুটিটি কাটার দিয়ে কেটে, টুথ পিক বা খেঁজুর কাটাঁ বা কোন সুচাঁলো স্টিক দিয়ে পছন্দ মতো নকশা করে নিন।

সবকটি পিঠা বানানো হলে গরম ডুবো তেলে ভেজে নিতে হবে মাঝারি আচেঁ। এই পিঠা সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়া করা যাবে না। তবে বানানোর পর একবার হালকা ভেজে রেখে দিতে পারেন। পরের দিন আবার হালকা বাদামি করে ভেজে নিন। ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। পেপারের উপর রাখুন যাতে অতিরিক্ত তেল টেনে নেয়। নামিয়ে চিনির সিরা বা গুড়েঁর সিরা দিন পিঠার উপর। ব্যস হয়ে গেলো নকশী পিঠা।

 

Similar Posts

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • |

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস ফুল কপির সস আর সাথে চিকেন কোন !? শুনেই জিবে জল চলে আসে  একদমই অন্য রকম একটি রেসিপি আসুন জেনে কিভাবে করতে  হয় –  রেসিপিঃ উপকরণঃ   পাটিসাপ্টার জন্যঃ ডিম ২ টি ময়দা ১ কাপ তরল দুধ আধা কাপ চিনি ১ চা চামচ লবণ স্বাদমতো তেল সামান্য পুরের জন্যঃ মুরগীর…

  • শীতের পিঠা পুলি

    শীত মানেই পিঠা পুলির উৎসব। পিঠা খেতে কে না পছন্দ করে। আর সেই পিঠা যদি তৈরি করা হয় নারকেল দিয়ে তাহলে তো আর কথায় নেই!  এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। নারকেল দিয়ে তৈরি পিঠার স্বাদ সবকিছুকেই হার মানায়। নারকেলের বিভিন্ন পিঠার মধ্যে পুলি পিঠা টা বেশ জনপ্রিয়। নারকেলের পুলি পিঠার…

  • ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

    শীতকালে প্রতিটি বাঙালি ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় । শীতের সকাল মানেই বিভিন্ন ধরনের পিঠার তৈরি নাস্তা। তেমনি একটি পিঠা আজকে তৈরি করে দেখাবো আর তা হলো, ঝিনুক পিঠা। কোন ঝামেলা নেই এই পিঠা বানাতে খুব সহজে বানানো যায় । আর বেশি উপকরন ও দরকার হয় সব আমাদের রান্না ঘরেই আছে ।  …

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • গুড়ের মেরা পিঠা

    শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে, বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন…

Leave a Reply