সুস্বাদু পাটিসাপটা পিঠা

শীতকাল  মানেই হলো পিঠা খাওয়ার মৌসুম। শহরে দিকে গ্রামের মতো ঘরে ঘরে পিঠা তৈরি না হলেও আজকাল শীত শুরুর আগ দিয়েই রাস্তার অলিতে গলিতে পিঠা বিক্রেতারা পিঠা বিক্রি করে থাকে । চিতই, ভাপাসহ নানা রকমের  শীতের পিঠা পাওয়া যায় দোকানে। দোকানে যতই পিঠা বানিয়ে বিক্রি করুক ।  বাড়ির তৈরি পিঠার মজাই আলাদা। আপনি চেষ্টা করলেই তৈরি করতে পারেন মজাদার পাটিসাপটা পিঠা।বাসায় কিভাবে বানাবেন দেখে নিন।

সুস্বাদু পাটিসাপটা পিঠা তৈরির সহজ পদ্ধতি
খিসশার জন্যঃ
উপকরণঃ
  • দুধ – ২- ২.৫ লিটার
  • এলাচ – ২-৩ টি
  • দারুচিনি – ১- ২ টি
  • তেজপাতা – ১-২ টি
  • চিনি –পরিমান মত
  • লবণ – পরিমান মত
  • চালের গুঁড়া – ২-৩ টেবিল চামচ

 

প্রনালিঃ
  • প্রথমে চুলায় দুধ দিয়ে তার সাথে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে জ্বাল দিতে থাকুন ।
  • দুধ এমন ভাবে ঘন করতে হবে যেন ২ লিটার দুধ কমে যখন হাফ লিটার হলে তাতে চিনি, লবণ চালের গুঁড়া মেশান ।এবার
  • ঘরে যদি ছানা বানানো থাকে নামানোর আগে মিশিয়ে দিন, তাতে খিসশা আরও ঘন হয় । ( না থাকলে সমস্যা নাই, না দিলেও হবে)। তারপর খিসশা আঠালো হলে নামিয়ে নিন ।

 

পাটিসাপটার রুটির জন্যঃ
উপকরণঃ
  • সুজি – আধা কাপ
  • গুঁড়া দুধ – ১ কাপ
  • ময়দা – আধা কাপ
  • ডিম – ১-২ টি
  • চিনি দিয়ে হবে যে যেমন মিষ্টি খায়।
  • চালের গুঁড়া – ৩-৪ টেবিল চামচ
প্রনালিঃ
  • প্রথমে দুধ ও সুজি ১ কাপের একটু বেশি পানি দিয়ে ২৫-৩০ মিনিট ভিজিয়ে রাখুন ।
  • এবার আধা ঘণ্টা পর ডিম ভালো করে ফেটে, ময়দা, চিনি ও সুজির মিশ্রণ, চালের গুঁড়া ভালো করে মিশান ।
  • পানি দিতে হবে পরিমান মত । মিশ্রণটা ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না । যেন ফ্রাইপ্যাণে দিলে রুটির মত আকৃতি আসে ।
  • এবার একটি ফ্রাইপ্যাণে একটু তেল মাখিয়ে চুলায় দিন,খেয়াল রাখবেন বেশি তেল যেন না হয় ।
  • ফ্রাইপ্যাণ গরম হলে ছোট কাপের হাফ কাপ পরিমাণ করে গোলানো ময়দার মিশ্রণ দিন এবং সাথে সাথে প্যান ঘুরিয়ে ছড়িয়ে নিন গোল আকারে ।
  • এবার খিসশা নিন ও রুটির উপর দিয়ে ভাঁজ করে নিন ।
  • তারপর নামিয়ে পাত্রে রাখুন ।
  • তারপর এভাবে আস্তে আস্তে বাকি গুলো করে নিন ।
  • ব্যস হয়ে গেল পাটিসাপটা পিঠা।

 

Similar Posts

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • |

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস ফুল কপির সস আর সাথে চিকেন কোন !? শুনেই জিবে জল চলে আসে  একদমই অন্য রকম একটি রেসিপি আসুন জেনে কিভাবে করতে  হয় –  রেসিপিঃ উপকরণঃ   পাটিসাপ্টার জন্যঃ ডিম ২ টি ময়দা ১ কাপ তরল দুধ আধা কাপ চিনি ১ চা চামচ লবণ স্বাদমতো তেল সামান্য পুরের জন্যঃ মুরগীর…

  • গুড়ের মেরা পিঠা

    শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে, বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন…

Leave a Reply