গুড়ের মেরা পিঠা

শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে,

বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন তারা চলুন দেখে নেই রেসিপিটি ।

গুড়ের মেরা পিঠার উপকরণ

১)     চালের গুড়া — ২ কাপ নিতে হবে ,

২)     গুড় — ৪ কাপ

৩)     নারকেল — ২ কাপ

৪)     লবণ — পরিমানমতো

গুড়ের মেরা পিঠার তৈরির প্রণালী

১)     একটি পাত্রে  পানি দিয়ে চুলায় বসাতে হবে ।

২)     তারপর  গুড় দিয়ে জ্বাল দিতে হবে ।

৩)     গুড়ের পানিতে বলক আসলে চালের গুড়া, নারকেল এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে চালের রুটির মতো কাই করে খুব ভাল করে মথে নিতে হবে ।

৪)     এবার  পছন্দ অনুযায়ী যেকোন আকারে পিঠা গুলি বানিয়ে নিতে হবে ।

৫)     এরপর একটা হাঁড়িতে পানি গরম করে, সেই হাঁড়ির উপর বাঁশের চালনিতে পিঠাগুলি দিয়ে ঢেকে ১৫- ২০ মিনিট তাপে সিদ্ধ করতে হবে ।

ব্যাস হয়ে গেল গুড়ের মেরা পিঠা।

Similar Posts

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • শীতের পিঠা পুলি

    শীত মানেই পিঠা পুলির উৎসব। পিঠা খেতে কে না পছন্দ করে। আর সেই পিঠা যদি তৈরি করা হয় নারকেল দিয়ে তাহলে তো আর কথায় নেই!  এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। নারকেল দিয়ে তৈরি পিঠার স্বাদ সবকিছুকেই হার মানায়। নারকেলের বিভিন্ন পিঠার মধ্যে পুলি পিঠা টা বেশ জনপ্রিয়। নারকেলের পুলি পিঠার…

  • সুস্বাদু পাটিসাপটা পিঠা

    শীতকাল  মানেই হলো পিঠা খাওয়ার মৌসুম। শহরে দিকে গ্রামের মতো ঘরে ঘরে পিঠা তৈরি না হলেও আজকাল শীত শুরুর আগ দিয়েই রাস্তার অলিতে গলিতে পিঠা বিক্রেতারা পিঠা বিক্রি করে থাকে । চিতই, ভাপাসহ নানা রকমের  শীতের পিঠা পাওয়া যায় দোকানে। দোকানে যতই পিঠা বানিয়ে বিক্রি করুক ।  বাড়ির তৈরি পিঠার মজাই আলাদা। আপনি চেষ্টা করলেই…

  • ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

    শীতকালে প্রতিটি বাঙালি ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় । শীতের সকাল মানেই বিভিন্ন ধরনের পিঠার তৈরি নাস্তা। তেমনি একটি পিঠা আজকে তৈরি করে দেখাবো আর তা হলো, ঝিনুক পিঠা। কোন ঝামেলা নেই এই পিঠা বানাতে খুব সহজে বানানো যায় । আর বেশি উপকরন ও দরকার হয় সব আমাদের রান্না ঘরেই আছে ।  …

  • |

    শীতের সবজি দিয়ে ঝাল ভাপা পিঠা-

      চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সব্জির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে কিছু ফিউশন ফুড! ছুটির দিনে সন্ধ্যায় বা সকালের নাশতায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভাল লাগে? তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরী করে ফেলা যায়,  এমন একটি একটু ভিন্ন স্বাদের…

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

Leave a Reply