গ্রীন টি এর উপকারিতা ও খাওয়ার সঠিক সময়

শরীর ও মনকে চাঙ্গা করতে এক কাপ চা-এর জুড়ি নেই। আর তা যদি হয় গ্রিন টি বা সবুজ চা তাহলে প্রফুল্লতার পাশাপাশি নানাবিধ উপকার হবে আপনার শরীরের। তেতো স্বাদের কারণে অনেকেই পান করতে পছন্দ করেন না গ্রিন টি। তবে এর নানাবিধ গুণাবলীর কারণে এর জনপ্রিয়তা এবং প্রচলন বাড়ছে আমাদের দেশে। গ্রিন টি জাপানে ‘এন্টি এজিং ড্রিংকস’ হিসেবে প্রতিদিন পান করেন জাপানিরা।

গ্রীন টি এর উপকারিতা ও খাওয়ার সঠিক সময়

অতিরিক্ত মেদ বা চর্বি কমিয়ে সুন্দর, আকর্ষণীয় ও সচেতন রাখতে চাইলে;
ত্বক ও চুল সুন্দর রাখতে চাইলে;
বার্ধক্যের ছাপকে ঘুচাতে চাইলে;
ক্যান্সারের ,ডায়বেটিসের ,হার্টের ঝুঁকি কমাতে চাইলে;
রোজ গ্রীন টি খান। অন্যান্য পানীয় থেকে সবচেয়ে উপকারী পানিও গ্রীন টি।

জেনে নেয়া যাক গ্রিন টি’র উপকারিতা সম্বন্ধেঃ

১।  ওজন কমাতে সাহায্য করে।
২।  বয়সের ছাপ পরতে দেয় না,অথচ তারুণ্য ধরে রাখে।
৩।  হার্টের ,ডায়াবেটিস এর, কান্সের ঝুঁকি কমায় ।
৪।  রক্তের চাপ নিয়ন্ত্রণ করে ।
৫।  এ্যাজমা রোধ করে ।
৬।  কানের বেথাকে কমিয়ে ,ফ্ল ও ঠাণ্ডা রোধ করে ।
৭।  কোলেস্টেরল কমায়।
৮।  ত্বকের চুলকানি ও প্রদাহ দূর করে ।
৯।  চোখের ফোলা ফোলা ভাব,চোখের নীচের ডার্ক সার্কেল বা কালো দাগ দূর করতে সাহায্য করে ।( গ্রিন টি এর দুইটি ব্যাগ ২ ঘন্টা ফ্রীজে রেখে, ঠান্ডা করে চোখ বন্ধ করে এর উপর ১০ মিনিট রাখতে হবে)।
১০। টোনার হিসেবে কাজ করে টোনার তৈরির জন্যঃ
( পানি ১ কাপ, গ্রিন টি ৫ চা চামচ, পুদিনা পাতা ১ চা চামচ, ১০ মিনিট ধরে ভালোভাবে ফুটাতে হবে। ঠান্ডা করে ছেঁকে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করূন।টোনার টি দিনে ২-৩ বার ব্যবহার করতে হবে।)
১১। ত্বকের সৌন্দর্যে স্ক্রাব এর কাজ খুব দ্রুত ভাবে করে। ( ড্রাই গ্রিন টি এর পাতা মধুর সাথে মিক্স করতে হবে।
১২। ঘামের দূর গন্ধ দূর করে।
১৩। ওরাল ব্যাক্টেরিয়া ধ্বংস করে,মুখের দুর্গন্ধ দূর করে।
১৪। ব্রণের সমস্যা দূর করে।
১৫। ব্রেনে রক্ত সঞ্চালনকে বারিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে গ্রীন তি।

গ্রীন টি খাওয়ার সঠিকসময়ঃ

১। নাস্তা করার পর-

কথায় বলে – ” সকালে খাবে রাজার মত,দুপুরে খাবে রাজপুতর মত আর রাতে খাবে ভিখারির মত।” তাই সকালের নাস্তা, এমন হতে হবে,যেন আপনার শরীর সারা দিন চাঙ্গা থাকে।তাই সকালের নাস্তাটা ভাল হতে হবে।সকালে খালি পেটে চা খাওয়া একদম সঠিক নয়। এতে করে ডিহাইড্রেশন,গ্যাস্ট্রিক , আলসার এর সমস্যা হবে। তাই সকালের নাস্তা খাওয়ার অন্তত আধা ঘণ্টা পরে গ্রীন টি খেতে হবে।

২। রাতে ঘুমানোর আগে –

ওজন কমানোর জন্য গ্রীন টি খাওয়ার সঠিক সময় রাতে ঘুমাতে যাওয়ার ২ ঘণ্টা আগে। অনেক সময় চা ঘুম নষ্ট করে, তাই চা খাওয়ার সাথে সাথে ঘুমাতে না গিয়ে ঘুমানোর ২ ঘণ্টা আগেই খেতে হবে।

৩। ব্যায়াম করার পরে-
ব্যায়াম করার অন্তত আধাগন্টা আগে গ্রিন টি খেতে হবে। যদি আধাঘন্টা আগে খান, তবে এতে করে শরীরের কর্মক্ষমতা বাড়বে। এমন কি এটা ওজন এবং মেদ কমাতে সাহায্য করে। কোমরের মেদ কমাতে অধিক কার্যকরী।

৪। খাবার খাওয়ার এক ঘণ্টা আগে অথবা পরে-

অনেকেই আছেন খাবার খাওয়ার পরপরই চা খান। কিন্ত খাবার খাওয়ার সাথে সাথেই গ্রিন টি খাওয়া ঠিক নয়। খাবার খাওয়ার কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পরে বা আগে খেতে হবে।

 

Similar Posts

  • প্রতিদিন কতটুকু দুধ পান জরুরি?

    প্রতিদিন দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়। দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিংক। তবে প্রতিদিন ঠিক কতটুকু দুধ পান করতে হবে, এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। শুধু দুধ পান করলেই হয় না, বয়স অনুযায়ী কতটুকু দুধ খাওয়া প্রয়োজন, সে বিষয়টিও জানা জরুরি। বিশেষজ্ঞের…

  • নিয়মিত হাঁটার উপকারিতা

    প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য  নিয়মিত হাঁটা দরকার। প্রতিদিন হাঁটলে হৃদস্পন্দন ভালো  থাকে। হাঁটলে  রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের বাজে  কোলেস্টেরল দূর করে ও ভালো কোলেস্টেরল বাড়ায় । আজকাল সারাদিন আমরা সবাই এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে।   ফলে দিন দিন আমাদের ভিতরের সত্বা মরে গিয়ে আমরা অলস…

  • নিয়মিত মাছ খাওয়ার উপকারিতা

    মাছ বাঙালির খুবই পছন্দের একটি খাদ্য। সব বয়সীদের জন্যই মাছ উপাদেয় ও সহজপাচ্য। তাই পরিবারের সদস্যদের আমিষের চাহিদা পূরণে মাছের গুরুত্ব সর্বাধিক। দামে তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ার কারণে ছোট মাছ, বড় মাছের তুলনায় বেশি খাওয়া হয়। ছোট মাছ বলতে মূলত পুঁটি মাছ, কাঁচকি মাছ, মলা, ঢেলা, টেংরা, কৈ, মইলশা, শিং, পাবদা, বাটা, মেনি ইত্যাদিকেই…

  • ইফতারে যা খাওয়া উচিত

    যেহেতু গরম কালে রোজা , গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর। সেহেতু সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়। গরমের  সময়  সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়।  রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না। তাই ইফতারে  সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির চাহিদা পূরণ…

  • মধুর গুণে জীবন মধুময়

    মধুতে মুখ মিষ্টি তো হয়ই, সেই সঙ্গে জীবনও মিষ্টি হয়ে উঠতে পারে। কারণ মধুর রয়েছে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলার শক্তি। সেই শক্তির কথাই সবিস্তারে জানিয়ে দিচ্ছি।       মধুর ইতিহাস সুমিষ্ট মধুর ঔষধি ব্যবহার দেখা গেছে প্রাচীন মিশরীয়দের আমল থেকে। শরীরে ক্ষতস্থানে বা ঘাঁয়ের ওপর মধু লাগিয়ে রাখতেন মিশরীয়রা। এতে সেই ক্ষত বা ঘাঁ জলদি শুকিয়ে…

  • রাত জেগে মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক

    মোবাইল ব্যবহার যেমন প্রয়োজন, তেমনি এর অতিরিক্ত ব্যবহার শরীরের জন্য ভয়াবহ ক্ষতি কারন । আমরা অনেকেই ঘুমানোর আগে রাত জেগে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সময় কাটাই। এতে রয়েছে ভয়াবহ শারীরিক ক্ষতি। এখন কার সময় বেশির ভাগ মানুষ রাত জেগে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায়  স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন ।…

Leave a Reply