চালের গুড়া দিয়ে রূপচর্চা

চালের গুড়া দিয়ে রূপচর্চা

আমরা সুন্দর ত্বকের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি । বাজারের সেই প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক সুন্দর ও কোমল করা সম্ভব একটু চেষ্টা করলেই ।

চালের গুঁড়া দিয়ে তৈরি করুন ঘরোয়া স্ক্রাবঃ

১। চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে থাকে । চালের গুড়ার সঙ্গে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে মুখে ৪-৫ মিনিট স্ক্রাব করুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লোমকুপের ময়লা বের করে আনতে এটি অতি উত্তম  একটি স্ক্রাব। এটি ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে অনেক ।

২। চালের গুঁড়ার সাথে  মধু আর  টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো মুখে ও ঘাড়ে লাগিয়ে ১৫-২০  মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে থাকে ।

৩। ত্বকে  মরা কোষের কারণে ত্বক অনেক মলিন হয়ে যায়। মধু অথবা অলিভ অয়েলের সাথে  চালের গুঁড়া মিশিয়ে ত্বকে ৪-৫  মিনিট ম্যাসাজ করুন। এভাবে ১০-১৫  মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে ত্বক নরম ও মসৃণ হবে খুব সহজে । ব্যবহার করে দেখতে পারেন খুব ভাল ফল পাবেন ।

৪। যাদের ত্বক  তৈলাক্ত তাদের  ত্বকে চালের গুঁড়া ব্যবহার করতে চাইলে শুধু পানি মিশিয়ে নিলেই হবে। তবে শুষ্ক ত্বকে চালের গুঁড়া সরাসরি ব্যবহার না করাই ভালো সেই দিকে লক্ষ্য রাখবেন । সেই ক্ষেত্রে মধু, ক্যাস্টর অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন; যা শুষ্ক ত্বকের স্বাভাবিকতা ধরে রাখতে সাহায্য করবে অনেক ।

৫। ত্বক পরিষ্কারের পাশাপাশি চালের গুঁড়া মুখের ব্ল্যাক হেডস, নাকের দুই পাশের মরা কোষ তুলতে সাহায্য করে থাকে । সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বকে আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয় এটা আমরা সবাই জানি । কিন্তু চালের গুঁড়া দিয়ে মুখ পরিষ্কারের পর আর আলাদা করে ময়েশ্চারাইজিংয়ের প্রয়োজন হয় পরে না একে বাড়েই ।

চালের গুড়া দিয়ে রূপচর্চা

টিপসঃ

** চালের গুড়া ত্বকে জোরে জোরে ঘষতে যাবেন না এতে হিতে বিপরীতও হতে পারে। রোজ রোজ এটা করতে যাবেন না এতে ত্বকের উপকারের চাইতে ক্ষতি হবে ।

** চালের গুঁড়া এখন বাজারে কিনতে পাওয়া গেলেও বাড়িতেই তা তৈরি করে নেওয়া ভালো। চালের গুড়া করার  জন্য চাল ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর ভালো করে পানি ঝরিয়ে তা ব্লেন্ডারে দিয়ে দিন বেল্ড করে নিন ।

**চালের গুঁড়া সংরক্ষণের জন্য তা ফ্রিজে রেখে দিতে পারেন। তবে গুঁড়া যদি হলদে বর্ণ ধারণ করে, তবে তা আর ব্যবহার না করাই ভাল ।

** সব ধরনের চালের গুঁড়া যে ত্বকে ব্যবহার করা যাবে তা কিন্তু নয়। শুধু আতপ চাল ও কালিজিরা চালের গুঁড়া ভালো স্ক্রাবিংয়ের কাজ করে এটা আমাদের অনেকের জানা নেই সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন ।

 

Similar Posts

  • ফর্সা ত্বক পেতে কফির ব্যবহার

    সকালে ঘুম থেকে উঠেই  এক কাপ কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু করে অনেকেই । শরীরকে চাঙ্গা করতে  অথবা ক্লান্তি দূর করতে কফি অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন , যে রূপচর্চাতেও কফির ভূমিকা অতুলনীয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  ও ত্বককে মসৃণ, কোমল অথবা আকর্ষণীয় করতে, কফির ফেসপ্যাক অসাধারণ কাজ করে । তা হলে চলুন জেনে নেই,…

  • শীতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

    শীতের আগমনের এই সময়টাতে ত্বক খুবই রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়। বাইরের ধুলাবালি, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ও হাত-পা ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের চেহারায় খসখসে ভাব চলে আসে ও…

  • ঘরোয়া ভাবে ফর্সা হওয়ার উপায়

    খুব কম খরচে ফর্সা হওয়ার উপায় জানতে কে না চায় ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সবাই  হতে চায়। এখন কার সময়ে সকল নারীরা একটু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে ।  তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। কেননা বাজারজাত ক্রিমগুলিতে ব্যবহৃত রাসায়নিক দিনের পর দিন…

  • শীতে কেমন হবে ত্বকের যত্ন

    এই ব্যস্ত শহরে শীতের সকালে মিষ্টি রোদ আর ঠাণ্ডা বাতাসের ছোঁয়া সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও অন্য একটা কল্পনার রাজ্যে নিয়ে যায়। প্রায় এক বছর পর ফিরে আসা সকালের শিশির ভেজা ঘাস আর ঝরে পড়া শিউলি ফুলের সুগন্ধ যেন বিমোহিত করে রাখে সারাক্ষণ, প্রফুল্ল করে তোলে মন-শরীর। কিন্তু এই আবহাওয়া কি মানিয়ে চলতে পারবে আপনার…

  • বাড়িতেই বানিয়ে নিন গোলাপ জল

    আমরা সবাই জানি ফুলের রানী বলতে গোলাপ ফুলকে বোঝানো হয়ে থাকে। গোলাপ শুধু সৌন্দর্যের ধারক নয়, রূপচর্চায় এর বিশেষ ভূমিকা পালন করে । নারীদের সৌন্দর্যচর্চায়, বিভিন্ন  প্যাকের সাথে  গোলাপ জল ব্যবহার করে থাকি । সেই আদি যুগ থেকেই ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে । বাজার ঘুরলে পাওয়া যায় নানা ব্র্যান্ডের গোলাপ জল। কিন্তু…

  • |

    এই শীতে ত্বকের যত্নে বেসন

    রান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত। তবে খাবারের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর রয়েছে দারুণ কার্যকরী গুণাগুণ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এর নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। চলুন জেনে নেয়া যাক রূপচর্চায় বেসনের উপকারিতা। তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের…

Leave a Reply