cuijhaler-hasher-mangso
|

চুঁইঝালের হাঁসের মাংস

চুঁইঝালের হাঁসের মাংস 

চুইঝাল খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি মশলা , মাছ বা মাংসের সাথে রান্না করা হয় যা খেতে খুবই সুস্বাদু ও অনেক গুনাগুন সম্পন্ন।

আসুন জেনে নেই চুইঝাল হাঁসের রেসিপি ।

উপকরণঃ

হাঁসের মাংস-১.১/২ কেজি, চুঁইঝাল-১০০ গ্রাম, নারকেলের দুধ-৩ কাপ, পেঁয়াজ বাটা-৩ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ টেবিল চামচ, জিরা বাটা-১টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, শুকনা ঝালের গুঁড়া- ১.১/২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া- এক চিমটি, তেল- ৩/৪ কাপ, হলুদের গুঁড়া-১ চা চামচ, লবন-স্বাদ মতো, আলু-৩-৪টি(নিজেদের পছন্দ অনুযায়ী),তেজপাতা+দারচিনি+এলাচ-প্রতিটি ২ পিচ করে, ভাঁজা জিরার গুঁড়া- ১/৪ চা চামচ,ভাঁজা গরম মসলার গুঁড়া- ১/৪ চা চামচ,নারকেল বাটা- ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালীঃ

হাঁসের পশম ভালোভাবে পরিষ্কার করে মাংস ধুয়ে পানি ঝড়িয়ে রাখতে হবে। তেল গরম করে তারমধ্যে প্রতিটি আলু চার টুকরা করে কেটে নিয়ে এক চিমটি লবন ও হলুদ দিয়ে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ঐ তেলের মধ্যে ভাজা জিরা এবং ভাজা গরম মসলার গুঁড়া বাদে একে একে করে সব বাটা ও গুঁড়া মসলা এবং গরম মসলা দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে ভুনতে হবে। মসলা দিয়ে যখন সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হবে তখন এরমধ্যে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। মাংস যখন আধা সেদ্ধ হবে তখন এরমধ্যে আলু আর চুঁইঝাল দিতে হবে। যদি বুঝি ঝোলের পানি টেনে গেছে কিন্তু মাংস সেদ্ধ হয়নি তাহলে একটু গরম পানি দিতে হবে। সবশেষে লবন চেখে নিয়ে মাংসের উপরে ভাজা জিরার গুঁড়া ও ভাঁজা গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে।

cuijhaler-hasher-mangso চুইঝালের-হাঁসের-মাংস@chuijhal.com
পরিবেশনঃ

ভাত সহ সিয়াই পিঠা, চিতই পিঠা, চালের গুঁড়ার রুটি এবং যে কোন পরাটার সাথে খেতে দারুন মজা।

রেসিপিদাতাঃ

নামঃআরমিন সুলতানা জুই

armin-sultana-jui আরমিন-সুলতানা-জুই@chuijhal.com

পেশাঃচাকুরীজীবী

শখঃরান্না করা, ঘুড়ে বেড়ানো

নিজ পরিচয়: আমার বাড়ি প্রাকৃতিক লীলাভূমি সুন্দরবনখ্যাত খুলনা বিভাগে। সবার কাছে আমি জুই নামেই পরিচিত। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। “ভূমি” নামের ৯ মাস বয়েসি একটি কন্যা সন্তানের গর্বিত মা আমি। আমার ভালোলাগে বিভিন্নরকমের রান্না শিখতে এবং রান্না করতে। আমি রুপচান্দা সুপার শেফ ২০১৪ এবং মালয়েশিয়ান পাম অয়েল সুপার শেফ ২০১৩ সালের প্রতিযোগিতায় একটি সন্মানজনক স্থান অর্জন করি।

 

 

Similar Posts

  • |

    পাচঁমিশালী নিরামিশ সবজি

    পাচঁমিশালী নিরামিশ সবজি   রেসিপি: উপকরন: আলু-২টা               গাজর-১টা                বেগুন-২টা                ব্রকুলি-১টা                সিম- ৮টা                 পেপেঁ-ছোট সাইজের ১টা পেপে               পিয়াঁজ কুচি-১/২কাপ                পাচঁফোরন-১১/২চা চামচ                 লবণ-পরিমানমতো                 হলুদের গুড়া   – ২চা চামচ                মরিচের গুড়া-পরিমানমতো                আদা বাটা-১চা চামচ                রসুন বাটা-১ চা চামচ               কাচাঁ মরিচ-৪টা                শরিষার তেল-৪টে,চামচ                 পানি-পরিমানমতো…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…

  • |

    শাহী ফ্রুট জর্দা

    শাহী ফ্রুট জর্দা উপকরণ- ১)চিনিগুড়া চাল ১ কাপ ২)চিনি ১ কাপ ৩)ঘি ১ কাপ ৪)দারুচিনি এলাচ ২ টুকরা করে ৫)ফ্রুট কালার হাফ চা চামচ (আমি কাঁঠালি রং দিয়েছি) ৬)কেউড়া জল ১ টেবিল চামচ ৭)ইচ্ছে মত ৩/৪ রকম ফল টুকরা ১ কাপ(আমি কমলা তরমুজ আপেল আর আংগুর দিয়েছি) ৮)কিসমিস কাঠবাদাম পেস্তাবাদাম কুচি পরিমান মত ৯)তেজপাতা ২…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • |

    মাসালা চিকেন সাসলিক

    মাসালা চিকেন সাসলিক চিকেন বা মাংস জাতীয় খাবার কম বেশি সবারই পছন্দ । ছোট বড় সবাই খেতে পছন্দ করে , ফ্রাই , গ্রেভি বা কাবাব সবাই খেতে পছন্দ করে  । মাশালা চিকেন সাসলিক খুবই মজার ও সবার পছন্দের একটি খাবার । আসুন জেনে নেই কিভাবে তপরি করতে হয় । রেসিপিঃ  উপকরনঃ হাড়ছাড়া কিউব করে কাটা…

  • ফলাফলঃ চুইঝাল নির্বাচিত সেরা ১০০ রেসিপি!

    অতি আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের এত এত আগ্রহ দেখে আমরা মুগ্ধ ও অভিভূত,আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া আমাদের এই কর্মযজ্ঞ সম্ভব হত না। আপনাদের সবাই কে চুইঝাল এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।  “চুইঝাল নির্বাচিত সেরা ১০০ রেসিপি” বই এর প্রতিযোগিতায় ১৯০ জন রন্ধন শিল্পী অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা প্রায় ৪৫০ টি এর বেশি  রেসিপি পেয়েছি…