টক-ঝাল থাই স্যুপ

উপকরণঃ
১। মুরগির স্টক ৮ কাপ
২। চিংড়ি (লেজসহ) আধা কাপ
৩। মুরগি (ছোট টুকরো) ১ কাপ
৪। পাতলা ও গোল করে কাটা গাজর ১ কাপ
৫। কাঁচামরিচ ৩-৪টি (ফালি করা)
৬। থাই গ্রাস ৪-৫টি
৭। চিলি সস ২ টেবিল-চামচ
৮। টমেটো সস ২ টেবিল-চামচ
৯। সয়াসস ১ টেবিল-চামচ
১০। মাখন ১ টেবিল চামচ
১১। লেবুর রস ২ টেবিল-চামচ
১২। ডিম ১টি
১৩। কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ
১৪। চিনি ২ চা-চামচ
১৫। স্বাদ লবণ আধা চা-চামচ
১৬। লবণ স্বাদমতো
১৭। ভাজা রসুনের পেস্ট ১ চা-চামচ

 

 

মুরগির স্টক তৈরিঃ
এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে মুরগির স্টক।

প্রণালীঃ ডিম, মাখন ও রসুন ছাড়া বাকি সব উপকরণ স্টকে দিয়ে ফুটিয়ে স্যুপ তৈরি করুন। ভালোভাবে ফুটলে ডিম ফেটে আস্তে আস্তে স্যুপে মেশাতে হবে। স্যুপ ঘন হয়ে এলে আঁচ কমিয়ে দিন। মাখন গরম করে রসুনকুচি বাদামি করে ভেজে পেস্ট তৈরি করুন এবং স্যুপে মিশিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • ডিমের স্যুপ

    উপকরণ : চিকেন সেদ্ধ করা পানি ৮ কাপ, ডাঁটা শাক কুচি ৩০০ গ্রাম, ডিম ফেটানো ২টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, সয়াসস্ অল্প একটু, গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, খাওয়ার সোডা ১ চিমটি।     প্রণালী : পানি ফুটিয়ে এতে তেল ও শাক যোগ করুন। মিশ্রণটি আবারও ফুটতে শুরু করলে অবশিষ্ট উপকরণগুলো ঢেলে দিয়ে…

  • মুরগির মসলাদার স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৮ কাপ ২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ ৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ ৪. আদা বাটা আধা চা চামচ ৫. রসুন বাটা আধা চা চামচ ৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. ফিশ সস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ১ চা…

  • নুডলস স্যুপ

    উপকরণ: চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস…

  • মুখরোচক সবজির সুপ

    শীতকাল মানেই নতুন নতুন সবজির । এখন প্রচুর সবজি বাজারে পাওয়া যায়।সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের  কম বেশি প্রতিদিনই সবজি খাওয়া উচিত। এছাড়া যারা ওজন কমাতে আগ্রহী তাদের জন্য সবজির সুপ খুবই উপকারি খাদ্য। সবজির সুপ খেলে যেমন ওজন কমবে তেমনি আপনি সুস্থ থাকতে পারবেন ।   যা যা লাগবে: টমেটো মাঝারি ২-৩…

  • টম ইয়াম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. মাঝারি সাইজের চিংড়ি ২৫০ গ্রাম ৩. থাই আদা ১ টুকরা ৪. থাই লেবু পাতা ৪-৫টা ৫. লেমন গ্রাস ২টা ৬. মাশরুম টুকরা ২ টেবিল চামচ ৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ৮. টেস্টিং লবণ ১ চা চামচ ৯. চিনি ২ চা চামচ ১০. ফিশ সস ৩ টেবিল চামচ…

  • টমেটো ক্রিম স্যুপ

    উপকরণঃ ১। টমেটো ৫টি ২। মুরগির স্টক ৫ কাপ ৩। মাখন ১ টেবিল-চামচ ৪। ভাঁজখোলা পেঁয়াজ ৪টি ৫। কাঁচামরিচ ২-৩টি ৬। সাদা গোলমরিচ এক চা-চামচ ৭। চিনি এক চা-চামচ ৮। স্বাদ লবণ আধা চা-চামচ ৯। লবণ স্বাদমতো ১০। রসুন-কুচি ১ চা-চামচ   মুরগির স্টক তৈরিঃ এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন।…