টাকি মাছ ভর্তা রেসিপি

টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছেই  একটি জনপ্রিয় খাবার। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করে না। গরম ভাতের সাথে খেতে দারুণ মজা । খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় ঝামেলা ছাড়াই ।  অনেকেরই পছন্দের খাবারের তালিকায় রয়েছে টাকি মাছের ভর্তা । চলুন তাহলে জেনে নেয়া যাক  রেসিপিটি-

 

যা যা লাগবে:

টাকি মাছ সেদ্ধ  (কাঁটা ছাড়িয়ে নেয়া) – ১ কাপ বা তার বেশি ।
পেঁয়াজ কুঁচি – হাপ  কাপ
হলুদ গুঁড়া – ১/৪  চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
পেঁয়াজ পাতা কুঁচি – ১-২  টেবিল চামচ
কাঁচা মরিচ কুঁচি – ১-২ চা চামচ
তেল – পরিমাণমত
লবণ – স্বাদমত
সাজাবার জন্য-
শুকনা মরিচ আস্ত – ১-২ টা
পেয়াজ  – পরিমাণমত

প্রস্তুত প্রণালি:

প্রথমে টাকি মাছের  মাথা ফেলে পছন্দমত আকারে কেটে লবণ দিয়ে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে  ।
পরিষ্কার করে রাখা মাছগুলো লবণ, হলুদ,আদা বাটা ও রসুন বাটা সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন।
তারপর  একটি পাত্রে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো ভালো করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে ।
মাছগুলো কাঁটা ভালোভাবে বেছে নিন যাতে মাখানোর সময় হাতে কাঁটা না লাগে  ।
এবার তেলে পেঁয়াজ কুঁচি ও পেয়াজ পাতা কুঁচি দিয়ে  ভেজে নিন।
ভাজা হয়ে গেলে কাঁটা বাছা মাছের সাথে একে একে ভাজা পেঁয়াজ কুঁচি, পেঁয়াজ পাতা কুঁচি, কাঁচামরিচ কুঁচি ও লবণ দিয়ে ভাল করে ভর্তা করে নিন।

পরিবেশন:

শুকনা মরিচ, চাইলে পেঁয়াজ রিং ও পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে।

Similar Posts

  • |

    স্বসাদু এবং মজাদার পেয়াজের চাটনি

    চাটনি নাম টা শুনলেই জিভে পানি চলে আসে। তা যে চাটনি ই হক না কেন। অনেক রকম চাটনি আমরা খেয়ে থাকি। কিন্তু কখনও পেয়াজের চাটনি খেয়েছেন কি? জী হ্যাঁ- আজ আমরা দেখব স্বুসাদু ও মজাদার পেয়াজের চাটনির রেসিপি। উপকরনঃ বড় পেঁয়াজ- ২ টি কাজু বাদাম- ১/২ কাপ টমেটো- ১ টি কুচি করা শুকনো মরিচ- ঝাল…

  • সুস্বাদু চিনাবাদাম ভর্তা

    আজ আপনার একটি ভিন্ন ভর্তার রেসিপি দিচ্ছি, মনে হচ্ছে এই ভর্তা আপনারা অনেকে এখনো থাওয়া হয়নি, কারন এটা এখনও তেমন কমন হয়ে ওঠে নি। রেসিপিটি পেলে আশা করি আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ভর্তার মজা উপভোগ করবেন। উপকরণ : ১. ৫০ গ্রাম বাদাম ২. পিঁয়াজ ১টি ৩. রসুনের কোয়া ৪-৫টি ৪. কাঁচা মরিচ ৫-৬টি ৫….

  • ভর্তার রেসিপি

    যেকোনো ভর্তাই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তবে ভর্তায় একটু নতুনত্ব নিয়ে আসলে খাবারের স্বাদ আরো অনেক গুন বেড়ে যায়। আজকের রেসিপিতে নিয়ে আসুন নতুন ২টি  ভর্তা রেসিপি । ঝাল ঝাল রসুন ভর্তার  আর গরুর মাংসের ভর্তা স্বাদ ও সুগন্ধ অসাধারণ হয়। তাছাড়া রসুন স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। আসুন জেনে নেই রসুন ভর্তা আর…

  • বাঁধাকপির ভর্তা

    ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া অনেক টা মুশকিলই বটে। দুপুরে বা রাতে ভাতের সাথে  রুটির সাথে আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সাথে  ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?অনেকেই হয় তো খান নি আর অনেকেই খেয়েছেন । বাঁধাকপির ভর্তা মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে । দুপুরের খাবারের তালিকায়…

  • |

    লইট্টা শুঁটকি ভর্তা

    লইট্টা মাছ, ইংরেজিতে বলা হয় Bombay Duck। কিন্তু শুনতে হাঁস মনে হলেও আসলে বৃটিশদেরই দেয়া এই নাম। বৃটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লইট্টা শুটকি মালগাড়ি মেইল ট্রেনে বোম্বে আসতো। বৃটিশরা এই লইট্টা শুটকির চালানকে বলতো ‘মেইল’ বা ‘ডাক’। সেই থেকে ‘বোম্বে ডাক’। লইট্টা মাছ স্বস্তা মাছ। দামে স্বস্তা হলেও পুষ্টিতে ভরপুর এই লইট্টা মাছ।…

  • | |

    মশুর ভাত ভর্তা

    মশুর ভাত ভর্তা ভর্তা আমাদের বাঙ্গালিদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা পছন্দ করে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। বাঙ্গালিরা যত নামি দামি  খাবার খেয়ে থাকুক ভর্তা হলে সব কিছুই ভুলে যায় । ভর্তা ছাড়া যেন আমাদের খাবার অসম্পূর্ণ , কম করে হলেও  সপ্তাহে ২ দিন খাবারের মেন্যুতে ভর্তা থাকে।  আজকে আমরা  একটি ভিন্ন রকম…

Leave a Reply