ত্বকের যত্নে গাজরের ফেসপ্যাক

গাজরে রয়েছে প্রচুর পরিমানে পুষ্টিগুণ যা আমাদের শরীর ও ত্বক জন্য খুবই  বেশি উপকারী। আমরা অনেকেই জানি গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরিরে । গাজরে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-এ ব্রণ হওয়া এবং চামড়া ঝুলে পড়া রোধ করে ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে বহু গুন  সাহায্য করে । শুধু তাই ? গাজর  আমাদের ত্বকের রোদে পোড়াভাব দূর করে সেই সাথে  ত্বকের অযাচিত ভাঁজ, কালো দাগ, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে সুন্দর হয়ে উঠতে সাহায্য করে থাকে ।আজ আমরা জানবো কিভাবে ত্বকে গাজর ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায় ।

# গাজর, পেঁপে ও দুধের ফেসপ্যাক :
প্রথমে ১-২ টেবিল চামচ গাজর পেস্ট,১-  ২ টেবিল চামচ পেঁপে পেস্ট ও ১ টেবিল চামচ দুধ নিন। এবার একসাথে  মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫- ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর  কুসুম গরম পানিতে আপনার মুখ ধুয়ে ফেলুন ভালো করে । এই প্যাক ব্যবহার করার কয়েক সপ্তাহ এর মধ্যে আপনি আপনার ত্বকের গ্লোর তারতম্য নিজেই লক্ষ্য করবেন।আর ত্বক দেখে আপনি নিজেই চমকে যাবেন ।

# গাজর, দারুচিনি ও মধু ফেসপ্যাক :
১-২ টেবিল চামচ গাজরের পেস্ট , ২ টেবিল চামচ মধু ও ১- ২ চিমটি দারুচিনি পাউডার নিন। এরপর একসাথে  সব উপাদান ভালোভাবে মিশিয়ে আপনার পরিষ্কার ত্বকে লাগান। ১৫- ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাদের ত্বকে ব্রণের সমস্যা  রয়েছে তাদের ত্বকের জন্য তারা এটি ব্যবহার করতে পারেন , কারণ এই প্যাক ত্বকের গ্লো বাড়ানোর সাথে ব্রণ ও কমাবে।

# গাজর ও মধুর ফেসপ্যাক :
১-২ টেবিল চামচ গাজরের পেস্ট ও১ -২  টেবিল চামচ মধু নিন। এবার গাজরের পেস্ট ও মধু পাত্রে  ভালোভাবে নেড়ে তারপর একটি কটন বলের সাহায্যে আপনার মুখে লাগান। ১০-১৫  মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি  ড্রাই স্কিনের জন্য ভালো। এই প্যাক আপনার ত্বক মশ্চারাইজ করার সাথে সাথেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে অনেক ।

# গাজর, লেবু, মধু ও অলিভ অয়েল ফেসমাস্ক :
১- ২টি ভালোভাবে ছিলে সেদ্ধ করে চটকানো গাজর, ১ -২ চা চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ১-২ টেবিল চামচ অলিভ অয়েল নিন। এবার সব উপাদান একসাথে ভালো করে মসৃণ পেস্ট বানিয়ে মুখে লাগান। ২৫- ৩০ মিনিট এভাবে রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ২-৩  বার এই ফেসমাস্ক ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে।

 

Similar Posts

  • ত্বকের যত্নে মসুরের ডালের ব্যবহার

    আমাদের প্রতিদিনই নানা কাজে সারাদিন বাসার বাইরে কাটাতে হয়। ফলে পরিবেশ দূষণের কারণে ত্বকের বারোটা বেজে যেতে সময় লাগে না। এমন পরিস্থিতিতে দিনের শেষে  ত্বককে পরিষ্কার না করলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়।  ত্বক সুন্দর রাখার জন্য ত্বকের  যত্নে আমরা কতো কি না ব্যবহার করি, কিন্ত তাতেও ত্বক নিয়ে সমস্যার কমতি নেই। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো…

  • চালের গুড়া দিয়ে রূপচর্চা

    আমরা সুন্দর ত্বকের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি । বাজারের সেই প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক সুন্দর ও কোমল করা সম্ভব একটু চেষ্টা করলেই । চালের গুঁড়া দিয়ে তৈরি করুন ঘরোয়া স্ক্রাবঃ ১। চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে থাকে । চালের গুড়ার সঙ্গে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে মুখে ৪-৫ মিনিট স্ক্রাব…

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • রুপচর্চায় মসুরের ডাল

    সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।   মসুর ডাল ও মধুর প্যাকঃ  এক চা চামচ মধু…

  • রূপচর্চায় লেবু

    আমাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পূর্ণ টাই  নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। তাই প্রথমেই সকলের উচিৎ ত্বকের যত্ন নেওয়া । ঘরোয়া উপায় বললেই প্রথমে যে উপকরণ আমাদের সকলের মাথায় আসে তা হোল  লেবু।যেমন  উপটান থেকে শুরু করে ফেসপ্যাক, স্ক্রাব এমনকি লিপ স্ক্রাবার বানাতেও লেবুর প্রয়োজন অপরিসীম তা আমাদের কম বেশি সকলের জানা ।আমাদের শরীরের  রোগ প্রতিরোধে যেমন…

  • শীতে কেমন হবে ত্বকের যত্ন

    এই ব্যস্ত শহরে শীতের সকালে মিষ্টি রোদ আর ঠাণ্ডা বাতাসের ছোঁয়া সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও অন্য একটা কল্পনার রাজ্যে নিয়ে যায়। প্রায় এক বছর পর ফিরে আসা সকালের শিশির ভেজা ঘাস আর ঝরে পড়া শিউলি ফুলের সুগন্ধ যেন বিমোহিত করে রাখে সারাক্ষণ, প্রফুল্ল করে তোলে মন-শরীর। কিন্তু এই আবহাওয়া কি মানিয়ে চলতে পারবে আপনার…

Leave a Reply