ত্বকের সৌন্দর্য ধরে রাখতে যা করবেন

মানুষ সৌন্দর্যের পূজারি। নিজেকে সুন্দর দেখাতে চেষ্টার ত্রুটি নেই কারো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা সমস্যার সৃষ্টি হয়। বলিরেখা, বার্ধক্যের ছাপ, চুল পেকে যাওয়া আরো কত কী। কিন্তু কখনও কি ভেবে দেখেছি বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখা যায় কিভাবে? ইচ্ছা হলেই বয়সের উল্টো দিকে চলতে পারেন। কিন্তু এটা করার জন্য প্রকৃতির সঙ্গে ভাব করতে হয়।

কারণ একমাত্র প্রকৃতিই পারে যৌবন ধরে রাখতে সহায়ক। আসলে প্রকৃতি বলতে নানা ফল এবং উদ্ভিজ্জ উপাদানকে বোঝানো হচ্ছে।  যেমন- ফল, চা বা কফি ইত্যাদি। তাই আজকের প্রতিবেদনে দেয়া হলো কিভাবে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ত্বক, চুল এবং নখের যত্ন নেয়া যায়।

কফি :
সকালে ঘুম থেকে উঠে হোক বা কাজের ফাঁকে, এক কাপ কফি আপনার চাই-ই চাই। তা কফিতে ঠিক কী হয়? কফি আমাদের যে শুধু এনার্জি বাড়ায়, তা কিন্তু নয়। আমেরিকার ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউত-এর গবেষণা থেকে জানা যায় যে, কফি আমাদের ত্বককে মেলানোমার হাত থেকেও রক্ষা করে। মেলানোমা হল ত্বকের এক ধরণের ক্যান্সার।

বৈজ্ঞানিকদের মতে, যারা প্রতিদিন চার কাপ মতো কফি পান করেন, তাদের ত্বকে মেলানোমা হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রসঙ্গত, কফি নিয়মিত পান করলে মেলানোমা হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ হারে কমে যায়।

বেদানা :
বেদানা অনেকেই খেতে ভালোবাসেন। আবার অনেকে আছেন, বেদানার ভেতরের বীজ না খেয়েই ফেলে দেন। এটি খুবই ভুল পদ্ধতি। আসলে বেদানা এবং বীজ উভয়ের মধ্যেই প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। এই উপাদানগুলি ত্বকের থেকে বলিরেখা, দাগ ছোপ এবং শুষ্কতা দূর করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বেদানার মধ্যে যে ভিটামিন সি থাকে, তা মধ্য বয়স্কাদের ত্বকের শুষ্কতা এবং বলিরেখা দূর করে। এই ফলের মধ্যে অ্যান্থোসিয়ানিন থাকে, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে।

ডিম :
হাতে আর পায়ের নখের যত্ন নিচ্ছেন তো? মেনিকিওর, পেডিকিওর সবই নিশ্চয় করেন তাহলে। তবুও নখ ভেঙে যায়। এর কারণ কি জানেন? আসলে নখের যত্ন শুধু শরীরের বাইরে থেকে নয়, শরীরের ভিতর থেকেও নিতে হয়। তাই নিয়ম করে ডিম খাওয়া খুবই জরুরি। এর কারণ ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা নখ তৈরি হতে সাহায্য করে। প্রসঙ্গত, ডিমের মধ্যে শুধুমাত্র প্রোটিন নয়, একইসঙ্গে রয়েছে বায়োটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা অ্যামিনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে।

লবস্টার :
লবস্টার বাড়িতে তৈরি করা একটু ঝামেলার। মূলত কন্টিনেন্টাল খাবার হিসাবে বহু রেস্তোরাঁতে এটি পাওয়া যায়। লবস্টারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যা ব্রণ এবং প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও জিঙ্ক ত্বকের অন্দরে নতুন কোষ তৈরিতেও সাহায্য করে।

আখরোট :
ত্বক এবং চুলের যত্নে আখরোট খাওয়া একান্তভাবে জরুরি। আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই থাকে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের গোঁড়ায় তেলের ভারসাম্য বজায় রাখে। আর ভিটামিন ই চুলকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়াও প্রচুর পরিমাণে কপার থাকায় এটি চুলকে কালো রাখতে সাহায্য করে এবং অকালপক্কতার হাত থেকে রক্ষা করে। ফলে চুল হয় উজ্জ্বল মসৃন এবং প্রাণবন্ত।

Similar Posts

  • |

    চালের গুনাগুণ

    চালের গুঁড়া দিয়ে রূপচর্চা অবাক হচ্ছেন আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃতকোষ গুলা উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃতকোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণটা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃতকোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হল সবচেয়ে ভাল পদ্ধতি। চালের গুঁড়া ভাল স্ক্রাব এর কাজ করে।   যা যা লাগবে ২…

  • মাজু ফলের জাদুকারী কাজ

    মাজু ফল মাজু ফল ,  এটি মূলত একটি চাইনিজ ফল । গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না । এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে । গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি । এটি ওক গাছে হয়ে থাকে । বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে । তাই চাইনিজ মার্কেটে এটি বেশি…

  • |

    শক্ত মজবুত চুল পেতে চান ?

    মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান তা আমরা অনেকেই জানি। মেথিতে রয়েছে ভিটামিন,প্রোটিন,পটাশিয়াম,লেসিথিন আরও অনেক উপকারী উপাদান। তবে আজ বলব মেথির তেলের কথা।কারণ মেথির পেস্ট লাগাতে অনেক সময় সমস্যা হয়। মেথির গুঁড়ো চুলের ভেতর আটকে থাকে। তাই তেল ব্যবহার করুন। এটাও একইরকম উপকার দেবে আর কোন সমস্যাও হবেনা। মেথিতে রয়েছে একপ্রকার হরমোন যা চুলের বৃদ্ধি…

  • প্রাকৃতিক উপায়ে রুপচর্চা

    ১। মধুঃ মধু খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। আপনি দৈনিক মধু ও লেবুর রস একসাথে মিশ্রিত করে ঠোটে লাগালে ঠোটের কালচে দাগ দূর হবে। ২। শশাঃ শশা খাওয়া যেমন উপকারী তেমন রুপচর্চাতেও দারুন উপকারী। দৈনিক শশার রস মুখে মাখলে মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে। ৩। আলুঃ আলু একটি পরিচিত ও প্রতিদিনের খাবার। সেই আলুকে বেটে চোখের নিচে লাগালে চোখের কালো দাগ চলে যাবে।…

  • |

    বৃষ্টিতে পায়ের যত্ন

         চলছে বৃষ্টির সময়।চারিদিকে কাদা-পানিতে অতিস্ট মানব জীবন।তবুও কাজের জন্য বাইরে তো যেতেই হয়। বৃষ্টির দিনে বাইরে থেকে বাসায় ফিরতে ফিরতে পায়ের অবস্থাও বারোটা বেজে যায়। কিন্তু পানি দিয়ে ধুয়ে যথেষ্ট মনে করে অবহেলায়ই থেকে যায় আমাদের সুন্দর পা দুটি। এসময় বাইরের কাদা-পানি মাখা পায়ের ঠিক মতো যত্ন না নিলে নানা অসুখ-বিসুখ ও সংক্রামক…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

Leave a Reply