|

বাসমতি চালের সবজি খিচুড়ি

উপকরণ

বাসমতি চাল ২ কাপ, সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, ফুলকপি) ছোট টুকরো সব মিলিয়ে ২ কাপ, আলু আধা কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, টক দই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচ ২টি, দারুচিনি ২টি, তেজপাতা ২টি, গরম পানি ৬ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. মুগডাল ২ ঘণ্টা ও চাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। মটরশুঁটি ছাড়া সব সবজি চুলার আঁচে ভাপিয়ে নিন।

২. কড়াইয়ে অর্ধেক তেল দিয়ে গরম হলে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে ভেজে টক দই, চিনি ও আধা চা চামচ লবণ দিন। একটু পর মসলা কষিয়ে সবজি দিন। সবজি আধা সিদ্ধ হলে আলাদা পাত্রে তুলে রাখুন।

৩. এবার ওই কড়াইয়ে চাল দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে গরম পানি ও আধা চা চামচ লবণ দিয়ে ঢেকে দিন।

৪. চাল পানি সমান সমান হলে রান্না করা সবজি দিয়ে নেড়ে ঢেকে আঁচ কমিয়ে ১০ মিনিট রান্না করুন।

৫. ১০ মিনিট পর কাঁচা মরিচ ও ঘি দিয়ে আরো ১৫ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • |

    ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ৭-৮ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, বুটের ডাল ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, এলাচ, দারুচিনি ৪টি ও ঘি আধা কাপ। প্রণালি : চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ…

  • |

    খাসীর তেহারি

    উপকরণ : খাসির মাংস আধা কেজি, কালিজিরা/বাসমতি চাল আধা কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১০টি, সয়াবিন তেল ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, শাহি জিরা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কিসমিস…

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

  • |

    মাংস-খিচুড়ি

    উপকরণ: গরুর মাংস ১ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ৩০০ গ্রাম, দারচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৫০০ গ্রাম, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১…

  • |

    মুগডালের শুকনো খিচুড়ি

    উপকরণ : ১ কাপ বাসমতী চাল, আধা কাপ ভাজা মুগডাল, পরিমাণমতো পাঁচফোড়ন, আদা কুচি পরিমাণমতো, সয়াবিন তেল, লবণ ও হলুদের গুঁড়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ ও তেজপাতা।   প্রণালি : চাল ও ডাল আলাদা করে ধুয়ে নিন। পাত্রে সয়াবিন তেল ঢেলে গরম করে তেজপাতা ও শুকনো মরিচ নেড়েচেড়ে পাঁচফোড়ন দিয়ে দিন। হালকা ভাজা হয়ে গেলে…

  • সবজি দিয়ে নরম খিচুড়ি

    শীত কাল মানেই হচ্ছে বাজারের নতুন নতুন সবজি আগমন  ।শীতের সময় এমন কোন সব্জি নেই যে বাজারে পাওয়া যায় না। আর সেই সবজি দিয়ে হয় যদি খিচুড়ি তাহলে তো কথায় নেই- খিচুড়ি ছোট বড় সকলেরই কাছে পছন্দের খাবার । তাহলে দেরি কেন ? আজই বাড়িতে রান্না করে ফেলুন সবজি দিয়ে নরম খিচুড়ি। কিভাবে রান্না করবেন…