ব্রণ দূর করার উপায়

একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার।

শসা

শসার  মধ্যে  রয়েছে নানান গুণ । তার মধ্যে একটা অবশ্যই ত্বকের কাজে লাগা। এতে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই। এর প্রতিটিই ত্বকের জন্য খুবই  ভালো। শসা প্রথমে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে  মুখে লাগিয়ে রাখতে পারেন।১৫- ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ।

টুথপেস্ট

ত্বকে ফেসপ্যাকের মতো করে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।যাদের  মুখের অতিরিক্ত তেল আছে তা  টেনে নেওয়ায়র ক্ষমতা রাখে  এই টুথপেস্ট । ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ বা গোটা বেরয়, তারা টুথপেস্ট ব্যবহার করে উপকার পাবেন । তবে খেয়াল রাখবেন খুব  বেশি নয়, খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ব্রণের জায়গায়। সমস্যা না হলে পরিমাণ বাড়ান।

গ্রিন টি

গ্রিন টি গোটা বা ব্রণ সাড়াতে  খুবই কার্যকরী। গরম পানি তে গ্রিন টি বানান। এবার  সেই গ্রিন টি একদম ঠাণ্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। বা যদি চান টি ব্য়াগ থেকে গ্রিন টি বানান, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। মিনিট ১৫- ২০ রাখার পর ধুয়ে নিন।

রসুন

রসুন হচ্ছে ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। যেভাবে করবেন  ১/২  কোয়া রসুন ২ টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রসটা লাগান।৫ মিনিট  পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন নিজেই ।

লেবুর রস

লেবু থেকে রস বের করে তুলায় সাহায্য  লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন। লেবুর রসের সাথে  দারুচিনির নিয়ে  তৈরি করুন মিশ্রণ টি , রাতে শুতে যাওয়ার আগে সেটা ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন। সকালে হালকা উষ্ণ পানিতে ধুয়ে নিন ।

 

Similar Posts

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • চালের গুড়া দিয়ে রূপচর্চা

    আমরা সুন্দর ত্বকের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি । বাজারের সেই প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক সুন্দর ও কোমল করা সম্ভব একটু চেষ্টা করলেই । চালের গুঁড়া দিয়ে তৈরি করুন ঘরোয়া স্ক্রাবঃ ১। চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে থাকে । চালের গুড়ার সঙ্গে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে মুখে ৪-৫ মিনিট স্ক্রাব…

  • সৌন্দর্যচর্চায় পাতা

    সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই। আমরা অনেকেই হয়তো জানি না প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাতা। আমরা অনেকেই জানি ত্বক ও চুলের পরিচর্যায় নিম ও তুলসীপাতার উপকারিতার কথা । তাই সৌন্দর্যচর্চায় এ দুই পাতার জনপ্রিয়তা অনেক বেশি। তবে ২ টি পাতা ছাড়াও আমাদের পরিচিত আরও অনেক পাতা আছে, যাদের…

  • বাড়িতেই বানিয়ে নিন গোলাপ জল

    আমরা সবাই জানি ফুলের রানী বলতে গোলাপ ফুলকে বোঝানো হয়ে থাকে। গোলাপ শুধু সৌন্দর্যের ধারক নয়, রূপচর্চায় এর বিশেষ ভূমিকা পালন করে । নারীদের সৌন্দর্যচর্চায়, বিভিন্ন  প্যাকের সাথে  গোলাপ জল ব্যবহার করে থাকি । সেই আদি যুগ থেকেই ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে । বাজার ঘুরলে পাওয়া যায় নানা ব্র্যান্ডের গোলাপ জল। কিন্তু…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • কলার খোসায় হবে এবার রূপচর্চার

    কলার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি । কলা যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। কলা এমন একটি ফল যা সব অংশতেই  উপকারী। স্বাস্থ্যের পাশাপাশি কলা ত্বকেরও নানান উপকার করে থাকে বহুগুণ । শুধু কলারই নানা গুণাগুণ আছে তা নয়, কলার খোসার আরও রয়েছে বহু গুণ। । কলার খোসা আমাদের ত্বকের নানা সমস্যা সমাধান করে থাকে…

Leave a Reply