ব্রণের চিকিৎসায় জয়ফল

জয়ফলের বোটানিকাল নাম মাইরেস্টিকা ফ্রেগরেন্স (Myristica fragrans)। আর জয়ত্রির ইংরেজি নাম (Nutmeg)পরিচিত। জয়ফল বৃক্ষ জাতীয় চিরচহরিত গাছ। জয়ফলের গাছে রসালো খোসাযুক্ত ফল হয়।জয়ফলের খোসা ছাড়ালে দেখা যায় রক্তবর্ণ পাপড়ির মত আবরণযুক্ত গোলাকার একটি বীজ যা আমরা জয়ফল নামে জানি। জয়ফলের আদি বাসস্থান হচ্ছে ইন্দোনেশিয়া।

 

আমরা যে রোস্ট, কোরমা, বিরিয়ানি, কাবাব ইত্যাদি খাবারে জিভে পানি  আনে এই  বিশেষ ঘ্রাণ তৈরীর অন্যতম মসলাটির নাম  হচ্ছে জয়ফল। অসম্ভব সুন্দর সুগন্ধের ভরা এই মসলাটি ব্যবহার হয় নানারকম রাজকীয় ধরনের রান্নাতে। জয়ফল মসলা হিসেবে ব্যবহৃত হলেও জয়ফল এর গুণাগুণ অপরিসীম! খাবারে রুচিও বাড়াতে সাহায্য করে এই জয়ফল।

 

Nutmeg oil পেট ব্যাথা কমায়, পেট থেকে অতিরিক্ত গ্যাস বের করে দেয়, খাবারে রুচিও বাড়ায়। মুখের দুর্গন্ধ সড়াতে সাহায্য করে। জয়ফল  মুখের দুর্গন্ধসৃষ্টিকারী ব্যকটেরিয়াকে ধ্বংস করে নিঃশ্বাসকে সজীবও সতেজ রাখে। দাতের ব্যাথা এ মাড়ির বিভিন্ন সমস্যায় সমাধান করে থাকে ।

 

ব্রণের চিকিৎসায় জয়ফল

ব্রণ তাড়াতাড়ি দূর করতে চাইলে জয়ফল ব্যবহার করতে পারেন। প্রথমে জয়ফলের সাথে মধু ও লেবুর রস মেশালে এর কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এখন এই উপাদানগুলো দিয়ে কীভাবে মাত্র ৭ দিনে  ব্রণ সমস্যা সমাধান করবেন তা দেখে নিন।

 

যা যা লাগবে

লেবুর রস ১টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ ও জয়ফল গুঁড়ো ১ টেবিল চামচ। এবার এই তিনটি উপাদান একসাথে  ব্যবহারে ব্রণের জীবাণু ধ্বংস হবে এবং , ব্রণের দাগ ও বলিরেখা সড়াতে সাহায্য করবে। এই প্যাকটি ব্যবহারে  ত্বক টানটান করতে সাহায্য করে। জয়ফলের গুঁড়ো ত্বকের ব্যবহারে  ত্বকে কোষের  পুষ্টি জোগায় এবং ত্বককে দাগ মুক্ত করে । লেবুর রস ব্রণের দাগ সরিয়ে  ত্বক উজ্জ্বল করে এবং মধু ত্বকের সতেজ ও লাবন্য  ধরে রাখতে সাহায্য করে ।

 

যেভাবে ব্যবহার করবেন

সর্বপ্রথমে জয়ফল ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে।তারপর  এর মধ্যে মধু ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে । এবার এই প্যাকটি  মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০-১৫  মিনিট রাখুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। কিছুক্ষন পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে পারবেন।

 

Similar Posts

  • |

    ঈদের আগে ত্বকের যত্ন

    ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ- ব্ল্যাক হেডস…

  • ফর্সা ত্বক পেতে কফির ব্যবহার

    সকালে ঘুম থেকে উঠেই  এক কাপ কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু করে অনেকেই । শরীরকে চাঙ্গা করতে  অথবা ক্লান্তি দূর করতে কফি অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন , যে রূপচর্চাতেও কফির ভূমিকা অতুলনীয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  ও ত্বককে মসৃণ, কোমল অথবা আকর্ষণীয় করতে, কফির ফেসপ্যাক অসাধারণ কাজ করে । তা হলে চলুন জেনে নেই,…

  • রূপচর্চায় লেবু

    আমাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পূর্ণ টাই  নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। তাই প্রথমেই সকলের উচিৎ ত্বকের যত্ন নেওয়া । ঘরোয়া উপায় বললেই প্রথমে যে উপকরণ আমাদের সকলের মাথায় আসে তা হোল  লেবু।যেমন  উপটান থেকে শুরু করে ফেসপ্যাক, স্ক্রাব এমনকি লিপ স্ক্রাবার বানাতেও লেবুর প্রয়োজন অপরিসীম তা আমাদের কম বেশি সকলের জানা ।আমাদের শরীরের  রোগ প্রতিরোধে যেমন…

  • ফেসিয়াল হেয়ার রিমুভ করুন ঘরে বসেই

    নারীদের মুখের অবাঞ্ছিত  লোম  বাধা হয়ে দাঁড়ায় সৌন্দর্যতার পথে। মুখের পশম শরীরের অন্যান্য অংশে পশম হওয়ার মতই স্বাভাবিক। তবে অনেকেরই পশম স্বাভাবিকের চেয়ে তুলনামূলক বেশি হয়ে থাকে।  ফলে সব সময় পার্লার গিয়ে থ্রেডিং অথবা ফেসিয়াল ওয়্যাক্সিং করিয়ে থাকেন। কিন্তু নিয়মিত  পার্লার গিয়ে করানো সম্ভব হয়ে উঠে না ব্যস্ততার কারনে  । এমন একটি উপায় আছে যাতে,…

  • গাজরের রসে উজ্জ্বল ত্বক

    ফর্সা বা সুন্দর হতে কে না চায় আর তা যদি হয় খুব কম খরচে তাহলে তো আর কথাই নেই ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সকলেই হতে চায়। তাই নিজের ত্বককে আরো ফর্সা করার জন্য বিভিন্ন বাজারজাত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে অনেকেই । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

Leave a Reply