|

মাংস খিচুড়ি

উপকরণ : পোলাও’র চাল ৬ কাপ, মসুরের ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন), হলুদ গুড়া ২ চা চামচ, জয়ত্রী বাটা আধা চা চামচ, জয়ফল বাটা এক চিমটি, গরম মশলা (এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক পিস), লবণ স্বাদমতো, ভিনেগার ১ চা চামচ অথবা লেবুর রস ২ চা চামচ (গোশত নরম করার জন্য), কয়েকটা আস্ত কাঁচামরিচ, তেল দেড় কাপ, পানি (প্রণালীতে বলা হবে)

প্রণালী : পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ ভেজে নিন। এবার এক এক করে উপকরণের সকল মসলা দিয়ে দিন। শুরুতে আদা বাটা, রসুন বাটা দিন। এবার গুড়া মশলা গুলো দিয়ে দিন। এরপর বাকি মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে এককাপ পানি দিয়ে ঢেকে দিন। তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করুন। এখন মাংস দিয়ে দিন। দুইকাপ পানি দিন। ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন। ঢাকনা দিয়ে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা তুলে উলটে দিন। এবার ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে চাল, ডাল কিছুক্ষণ ভেজে নিন। মাংসের সঙ্গে চাল আর ডাল ভালোমতো মেশান। এবার পানি দিন। পানির পরিমাণ হবে চালের উপরে এক ইঞ্চির মত। পানি শুকিয়ে এলে ঢাকনা তুলে কাঠের চামচ দিয়ে যত্ন করে খিচুড়ি উল্টে-পাল্টে চুলার আঁচ কমিয়ে দিন। ১০ মিনিট পর নামান। সালাদ/ আচার দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • | |

    মশুর ভাত ভর্তা

    মশুর ভাত ভর্তা ভর্তা আমাদের বাঙ্গালিদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা পছন্দ করে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। বাঙ্গালিরা যত নামি দামি  খাবার খেয়ে থাকুক ভর্তা হলে সব কিছুই ভুলে যায় । ভর্তা ছাড়া যেন আমাদের খাবার অসম্পূর্ণ , কম করে হলেও  সপ্তাহে ২ দিন খাবারের মেন্যুতে ভর্তা থাকে।  আজকে আমরা  একটি ভিন্ন রকম…

  • |

    বাসমতি চালের সবজি খিচুড়ি

    উপকরণ বাসমতি চাল ২ কাপ, সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, ফুলকপি) ছোট টুকরো সব মিলিয়ে ২ কাপ, আলু আধা কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, টক দই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ,…

  • |

    নিরামিষ খিচুড়ি

    উপকরণ: ছোলার ডাল ২ মুঠ, মুগডাল ও পোলাওর চাল আধা পোয়া করে, কিশমিশ, নারকেলের চিকন টুকরা আধা কাপ, আদাবাটা, জিরা-হলুদ-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, তেল, লবণ, ঘি, কাঁচা মরিচ, তেজপাতা, চিনি, গোটা জিরা, এলাচি ও দারচিনি। প্রণালি: ছোলার ডাল হালকা সেদ্ধ করে নিন। মুগডাল ভেজে নিন। চাল-ডাল আলাদা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল ও ঘি…

  • খিচুড়ির থালা

    যা লাগবে : পোলাওর চাল ৫০০ গ্রাম, মুগডাল ৫০০ গ্রাম, আদাবাটা, ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ঘি আধা কাপ, গরম মসলা ৪-৫ টুকরা করে, লবণ, পানি পরিমাণমতো কাঁচামরিচ ও ধনেপাতা। যেভাবে করবেন : চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল টেলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে…

  • বাদশাহী খিচুরি

    উপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি…

  • নরম খিচুড়ি

    উপকরণ: সরু চাল ২ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ৩-৪টি, চুই ঝাল ৬ টুকরো, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ।   প্রণালি: চাল-ডাল ধুয়ে ১০ মিনিট…