lebu-patay-jhura-mangso
|

লেবু পাতায় ঝুরা মাংস

লেবু পাতায় ঝুরা মাংস

উপকরনঃ

গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া ১ টেবিল চামচ,গরম মসলার গুড়া ১/২ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, পেয়াজ কুচি ২ কাপ, লবন  পরিমাণমত, পানি পরিমাণমত ।

 প্রস্তুতপ্রনালীঃ

প্রথমে আদা বাটা, রসুন বাটা ও পরিমাণমত লবন দিয়ে  মাংস চুলায় বসিয়ে ভালভাবে গরম পানিতে সিদ্ধ করতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। তারপর মাংস হাত দিয়ে ছিড়ে ঝুরা করে নিতে হবে। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে  তাতে ১ কাপ পেয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। সামান্য লবন দিতে হবে। পেয়াজটা হালকা বাদামী করে ভেজে তাতে হলুদ গুড়া, শুকনা মরিচ গুড়া, ধনিয়া গুড়া, গরম মসলার গুড়া, জিরা গুড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসলাটা কষানো হলে ঝুরা করা মাংসটা দিয়ে নাড়তে হবে। চুলার আচ কমিয়ে রান্না করতে হবে ১০-১৫ মিনিট। একটু পর পর নেড়ে দিতে হবে যেন মাংস তলায় লেগে না যায়। ১৫ মিনিট পর এতে টমেটো  সস ও বাকী পেয়াজ দিয়ে দিতে  হবে।  ৪-৫ মিনিট পর  পেয়াজটা নরম হয়ে গেলে লেবু পাতা, কাঁচা মরিচ  দিয়ে দিতে হবে। অল্প কিছুক্ষণ চুলায় রেখে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে।

lebu-patay-jhura-mangso লেবু-পাতায়-ঝুরা-মাংস@chuijhal.com
পরিবেশনঃ

এবার একটি প্লেটে শসা, পেয়াজ ও লেবু দিয়ে সাজিয়ে তার মধ্যে ঝুরা মাংস রেখে পোলাউ, নান রুটি বা যেকোন পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার লেবু পাতায় ঝুরা মাংস।

রেসিপিদাতাঃ

নামঃ মোঃ নুরুজ্জামান নুরু

nuruz-zaman-nuru নুরুজ-জামান-নুরু@chuijhal.com

পেশাঃ ব্যবসায়ী

শখঃ রান্নাবান্না, ঘুরাফেরা, বইপড়া

নিজস্ব কিছু তথ্যঃ আমি ছোটবেলা থেকেই আমার আম্মুকে রান্নার কাজে সাহায্য করতাম। নতুন নতুন যেকোন খাবার রান্না করা আমার একটি শখ। পেশায় আমি একজন ব্যবসায়ী। কিন্তু ব্যবসা পরিচালনার পাশাপাশি আমি প্রায়ই বাসায় বা বাইরে বিভিন্ন অনুষ্ঠানে রান্না বান্না করে থাকি। আমার করা রান্না আমি আমার  পরিবাবের সবাইকে ও আমার বন্ধু-বান্ধবকে খাওয়াতে  ভালোবাসি। আর রান্না একটি শিল্প। আমি চাই রান্নার ক্ষেত্রে আমার সৃজনশীলতা সবাইকে দেখিয়ে আমার প্রতিভাকে আরও বিকশিত করতে।

Similar Posts

  • |

    কলাপাতায় ছোট মাছ চচ্চড়ি

    ছোট মাছের চচ্চড়ি যেমন মজাদার তেমনি রয়েছে প্রচুর ভিটামিন এবং আমিষ। কলাপাতায় পরিবেশন যোগ করবে নান্দনিকতা। সব মিলিয়ে একটা দারুন রেসিপি। চলুন যেনে নেই কিভাবে করবেন ছোট মাছের মজাদার চচ্চড়ি! রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ছোট /গুঁড়া/কাচকি মাছ এক কাপ ২. আলু কুচি আধা কাপ ৩. পেঁয়াজ কুচি আধা কাপের চেয়ে একটু বেশি ৪. মরিচ বাটা…

  • |

    সয়া-সবজির মিশ্র পোলাও

    উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…

  • |

    শাহী মুরগীর রোস্ট

    শাহী মুরগীর রোস্ট রেসিপিঃ উপকরণঃ              ১.মুরগী, (মাঝারি সাইজ ৮০০গ্রাম,টুকরো করে নেওয়া)                ২.টকদৈ ১কাপ                ৩.ঘি  ৬-৭ টেবিল চামচ                ৪.সয়াবিন তেল ১/২ কাপ                ৫.পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ…