লেবুর শরবতের উপকারিতা

শরবত শব্দটির কথা মনে এলেই যে সবজিটির কথা সর্বপ্রথম মনে পড়ে তা হলো লেবু । আমাদের খাবারের টেবিলে লেবু একটি গুরুত্বপূর্ণ সবজি। যদিও প্রাত্যহিক জীবনে আমরা সকলেই কমবেশি লেবু খেয়ে থাকি। কিন্তু লেবুর উপকারিতা সম্পর্কে আমাদের কমবেশি জানা দরকার। লেবুতে থাকে প্রচুর পুষ্টিগুণ। লেবুর উপকারি উপাদান আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রেই এটি ব্যবহার হয় না, বিভিন্ন রোগ প্রতিরোধেও লেবুর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। লেবু আকারে ছোট কিন্তু এর উপকারিতা বহুমুখী। শরবতের একটি অপরিহার্য উপাদান লেবু।

 

আসুন জেনে নেই লেবুর শরবত এর উপকারিতা

 

 

শক্তি জোগায়

লেবুর শরবত মুহূর্তেই দেহে শক্তি যোগায়।  প্রতিদিন যদি লেবুর শরবত খেতে পারেন তাহলে  মেজাজও থাকবে ফুরফুরে। তেমনি কাজেও পাওয়া যায় শক্তি।

 

হজম শক্তি বাড়ায়

লেবুর শরবত হজম শক্তি বাড়াতে দারুন কার্যকরী কাজ করে । ১  গ্লাস কুসুম গরম পানির সাথে  লেবুর রস মিশিয়ে খেলেই হজম শক্তি বাড়বে খুব সহজেই । গ্যাসট্রিকের সমস্যা যাদের আছে লেবুর শরবত  তাদের জন্যও উপকারী। কারণ, লেবুর পানি খুব সহজে পরিপাক নালির মধ্যে থাকা টক্সিন শরীর থেকে বের করে দেয়।

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

লেবুতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি। তাই লেবুর শরবত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই অফিস থেকে বাসায় ফিরে নিয়মিত লেবুর শরবত খেতে পারেন ।

 

ওজন কমাতে সাহায্য করে

লেবু শরীরের বাড়তি ওজন কমাতে বা শরীরের মেদ ঝরাতে লেবু দারুণ কাজ করে থাকে । হালকা গরম পানিতে, লেবুর রসের সাথে মধু মিশিয়ে খেলে আরও ভালো ফল পাবেন । প্রতিদিন সকালে খালি পেটে লেবুর সাথে হাল্কা গরম পানি মিশিয়ে খেতে পারেন ।

 

ভাইরাস ও ব্যাক্টেরিয়া প্রতিরোধী

লেবু ভাইরাস ও ব্যাক্টেরিয়া সরাতে  দারুণ কাজ করে থাকে। ভাইরাস ও ব্যাক্টেরিয়ার  সরাতে লেবুর শরবত খেতে পারেন। বিশেষ করে যাদের সর্দি – কাশি ও গলাব্যথা হলে লেবুর শরবত খেলে দারুন ফল পাবেন।

 

মস্তিষ্ক ভালো রাখে

পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম লেবুর মধ্যে রয়েছে।  যা শুধু মস্তিষ্ক নয়, শরীর সতেজ রাখতে সাহায্য করে। এতে চিন্তাশক্তি বৃদ্ধি পায়।

 

ক্যানসার প্রতিরোধক

লেবুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে । লেবু ব্লাড  পরিষ্কার করতেও সাহায্য করে এবং মুখের স্বাদ বাড়াতে সাহায্য করে।

 

Similar Posts

  • ডায়বেটিসের রোগীদের কিছু ক্ষতিকর খাবার

    ডায়বেটিসের সমস্যা ইদানীং অনেক বেড়ে গেছে। প্রায় প্রতি ঘরেই ডায়াবিটিসের রোগী দেখা যায়। ডায়বেটিস রোগীদের অনেক বেশি সাবধানতা প্রয়োজন। কিছু খাবার খাওয়া ডায়াবিটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর। আসুন জেনে নেয়া যাক এমনই কিছু ক্ষতিকর খাবার সম্পর্কে। ১. সাদা চাল সাদা চালের ভাত যতো বেশি খাওয়া হয় ততো বেশি টাইপ-২ ডায়াবিটিসের আশঙ্কা বেড়ে যায়। প্রায়…

  • ডাক্তার থেকে দূরে রাখবে আপেল!

    খুব পরিচিত ফল আপেল। কিন্তু আমরা বেশিরভাগই এর পুষ্টিগুণ সম্পর্কে জানি না। প্রতিদিন একটি করে আপেল খেলে দূরে থাকবে অনেক রোগ। আপেলে রয়েছে ৯৫ ক্যালরি, ২৫ গ্রাম কার্ব, ৪ গ্রাম ফাইবার, পটাশিয়াম, ম্যাংগানিজ, কপার, ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এছাড়া আপেল ভিটামিন ই এর অন্যতম উৎস।  …

  • এই গরমে শীতল আপনি

    সামান্য গরমেই হাঁপিয়ে উঠছেন। বোধ করছেন শারীরিক দুর্বলতা। মেজাজ যাচ্ছেতাই খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিচ্ছে। কাজে কোনোমতেই মন বসছে না। তাই গরম থেকে একটু নিস্তার পেতে রিচ ফুড পরিহার করেই চলছেন। এবার  থামুন!  গরম একমদমই সহ্য না হলে কিছু খাবার খেলেই তো হয়। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া…

  • কখন পানি পান করলে বেশি উপকার পাবেন?

    পানির অপর নাম যে জীবন, একথা তো আমরা সেই ছেলেবেলা থেকেই শুনে এসেছি। পানি ছাড়া জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল। এই পানি আমাদের শরীর সুস্থ রাখতে সবচেয়ে বেশি দরকারি। পরিচ্ছন্নতার কাজে যেমন পানি প্রয়োজন, ভেতর থেকে নিজেকে সুস্থ রাখতেও তেমনই পানি প্রয়োজন। আমাদের শরীরে ৬০ শতাংশই পানি। শরীরকে সুস্থ রাখতে সারাদিন কমপক্ষে ২ লিটার পানি…

  • আনারসের জুস খেলে ওজন কমে

    যেকোনো ফলই জুস করে খাওয়ার বদলে আস্ত খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্ত আনারস এমন একটি ফল যা কিনা আস্ত খাওয়ার থেকে যদি জুস করে খাওয়া বেশি ভালো। অন্য যেকোনো ফলের রসের থেকে আনারস উপকারী। আনারসের জুসে আলাদা করে চিনি দিতে হয় না। এটি এমনিই মিষ্টি। এছাড়াও এর মধ্যে থাকে অ্যাসকরবিক অ্যাসিড। যা শরীরে ভিটামিন সি…

  • রসুনের নানা উপকারিতা

    রসুনের গুন তুলনা করতেই কোন শব্দ পাওয়া মুশকিল । একে ওষুধের মহা ওষুধ বললেও ভুল হবে না ।  নানা বয়সের মানুষের কাছে এই মহা ওষুধ রসুন এর উপকার গুলো তুলেই ধরতে হবে ।কতটা লাভবান হন তারা, জানলে আপনিও চেষ্টা করবেন হাঁটবেন এই পথেই কারন এর উপকারিতা এমন কাজ করবেই।  রসুনের নানা উপকারিতা আজকের সেই চিকিৎসাবিজ্ঞান…

Leave a Reply