|

শাপলার ঝাল দুই পদ

জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি-

শাপলার ঝাল ইলিশ  

উপকরণঃ

  •  ইলিশ মাছ ৬ টুকরা।
  • শাপলা ১ আঁটি।
  • পেঁয়াজ ১টি, কুচি করা।
  • হলুদগুঁড়া প্রয়োজন মতো।
  • মরিচগুঁড়া আধা চা-চামচ।
  • জিরাগুঁড়া ১ চা-চামচ।
  • কাঁচামরিচ ৭ থেকে ৮টি।
  • লবণ স্বাদ মতো।
  • তেল প্রয়োজন মতো।

 পদ্ধতিঃ

প্রথমেই শাপলার আঁশ ফেলে দুই ইঞ্চি করে কেটে নিন। একটি পাত্রে বেশি করে পানি নিয়ে চুলায় দিয়ে ফুটান।পানি ফুটে উঠলে হলুদগুঁড়া-সহ শাপলা দিয়ে দুতিন মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিন। পানি ঝরিয়ে ফেলবেন।

এভাবে ভাপিয়ে নিলে শাপলার সবুজ রং নষ্ট হয় না।

এবার প্যানে তেল গরম করে আগেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশের টুকরাগুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে তুলুন। এই তেলেই পেঁয়াজকুচি সোনালি করে ভেজে প্রথমে মরিচগুঁড়া তারপর একে একে হলুদ ও জিরা গুঁড়া এবং লবণ দিয়ে একটু কষিয়ে তাতে শাপলা দিয়ে দিন।

এক মিনিট কষিয়ে গরম পানি ঢালুন পরিমাণ করে (মানে আপনি যতটুকু ঝোল রাখবেন)। এরপর ভাজা ইলিশগুলো দিয়ে, উল্টেপালটে কিছুক্ষণ রান্না করে কাঁচামরিচের ফালি বা আস্ত অবস্থায় ছেড়ে দিয়ে, তিনচার মিনিট রেখে নামিয়ে ফেলুন।

এই তরকারির ঝোল কিন্তু পাতলাই থাকবে।

শাপলা-চিংড়ির ঝাল

উপকরণঃ

  •  শাপলা ২ আঁটি (আঁশ ফেলে এক ইঞ্চি করে কাটা)।
  • ছোট চিংড়ি ২ মুঠ।
  • পাঁচফোঁড়ন আধা চা-চামচ।
  • পেঁয়াজ ১টি, কুচি করা)।
  • কাঁচামরিচ ৫ থেকে ৬টি (ফালি করা)।
  • হলুদ আধা চা-চামচ।
  • লবণ স্বাদ মতো।
  • তেল ২ টেবিল-চামচ।

পদ্ধতি

প্রথমেই শাপলার আঁশ ফেলে আধা ইঞ্চি করে কেটে ফেলুন। একটি পাত্রে বেশি করে পানি নিয়ে চুলায় ফুটতে দিন। পানি ফুটে উঠলে হলুদগুঁড়া দিয়ে শাপলা দুতিন মিনিট সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ফেলবেন।

এভাবে ভাপিয়ে নিলে শাপলার সবুজ রং নষ্ট হয় না।

প্যানে তেল গরম করে পাঁচফোঁড়ন দিন। ফুটে উঠলে পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে, আগেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে ফেলুন।

 

ভাজা ভাজা হলে, শাপলা আর অল্প হলুদ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি শুকিয়ে গেলে, লবণ, কাঁচামরিচের ফালি আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • বিকেলের নাস্তায় ‘নুডলস সবজি রোল’

    ঝটপট নাস্তা হিসেবে আজকাল ভেজিটেবল রোলের চাহিদা দিন দিন বাড়ছে। সহজেই নানা ধরনের সবজি যোগ করা যায় তাই ভেজিটেবল রোল পুস্টির দিকে দিয়ে অনন্য, নুডলস সবজি রোল অনেক মজার।    আজ বিকেলের নাস্তায় থাকছে নুডলস ভেজিটেবল রোলঃ  চলুন আজ দেখে নেই বাচ্চাদের প্রিয়-অপ্রিয় মিশ্রণে তৈরি ‘নুডলস সবজি রোল। প্রথমে দেড় কাপ ময়দা, এক চিমটি লবণ, সামান্য তেল ও পরিমাণ…

  • বিকালের নাস্তায় চিলি পটেটো

    অনেকের প্রিয় একটি সবজি। শিশুরাও আলু খেতে বেশ পছন্দ করে। আলু দিয়ে তরকারি রান্না ছাড়াও তৈরি করা যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তেমনি একটি খাবার হল চিলি পটেটো। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় খেতে পারেন চিলি পটেটো। সহজেই তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু বলে অনেকেই পছন্দ করেন এ খাবারটি। উপকরণ আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার,…

  • সরষে ইলিশ রেসিপি

    কথায় আছে মাছের রাজা ইলিশ। আর ইলিশ  মাছের কথা শুনলে জিবে জল আসেনা এমন মানুষের সংখ্যা খুব কম দেখা যায় । ইলিশ মাছ দিয়ে এমন কিছু নাই যে রান্না করা যায় না যেমন  সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ দোপেয়াজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী – ইলিশের  নানা পদের খাবার বাংলাদেশে…

  • |

    রেড চিলি ফিস

    রেড চিলি ফিস মাছে ভাতে বাঙ্গালির মাছ ছাড়া চলে না ,  মাছ ছাড়া যেন খাবার টা জমে না । আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া , বিভিন্ন প্রজাতির , যা খেতে খুব সুস্বাদু । আমরা বিভিন্ন ভাবে মাছ রান্না করে থাকি যার যে ভাবে  ভালো লাগে । এখানে একটি অন্য রকম মাছের রেসিপি দেওয়া হল যার…

  • কলাপাতায় ভাপা ইলিশ

    বাঙালির খাবারের পাতে বাড়তি স্বাদ যোগ করে ইলিশ। ভোজনরসিকের পাতে গরম ভাত আর ইলিশের যেকোনো পদ হলে যেন আর কিছুই লাগে না!ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায় যেমন-  ইলিশ ভাজা, ইলিশ দোপেঁয়াজা, ইলিশের ঝোল কিংবা ইলিশ ভাপা- যেকোনো পদই জিভে জল আনার মতো।তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। কলাপাতায় ইলিশ ভাপা খেয়েছেন তো না…

  • |

    ফিশ বল ইন গ্রেভি

    ফিশ বল ইন গ্রেভি রেসিপিঃ উপকরণ: মাছের পেটি-৬ টুকরো, ভাত-৩ মুঠো, হলুদ গুঁড়া-১/২চা চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, পেঁয়াজ মিহি কুচি-২টে চামচ, পেঁয়াজ-৪ টুকরো করে কাটা-৩টি, কাঁচা মরিচ কুচি -৩ টি, চাট মসলা-২চা চামচ, টমেটো সস-৫টে চামচ, আদা রসুন বাটা ২চা চামচ, মরিচ গুঁড়া-২চা চামচ, জিরা গুঁড়া-১চা চামচ, ডিম ফেটানো-২টি, কাঁচা মরিচ ফালি ৫/৬টি, লবণ-…