শীতে ত্বকের যত্নে মধু

বহু কাল  থেকেই মধুর গুণাগুণ বা উপকারিতা  প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। মধু যে শরীরের জন্য খুবই উপকারী, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে, মধু ত্বকের পক্ষেও খুবই উপকারী কাজ করে থাকে । শীতে শুষ্ক ত্বক নিয়ে অনেক কে বেশ সমস্যায় পড়তে হয়।মধুর যে শুধু স্বাস্থ্যগুণ আছে, এমন টা  নয়। রূপচর্চায়ও মধু ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে। বাড়িতে আমরা প্রত্যেকেই কম বেশি  রূপচর্চা করে থাকি। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে মধুর উপকারিতা অনেক। মধু ব্যবহারে মুখের দাগ, পিম্পল ও বলিরেখা দূর করতে সাহায্য করে । আজ আমরা জানবো কিভাবে মধু ত্বকে ব্যবহার করা যায় ।

 

 

১) মধুর ফেস প্যাক

 

প্রথমে ১ চা  চামচ মধু নিয়ে তা পুরো মুখে ম্যাসেজ করুন । ম্যাসেজ করার পর ২০ মিনিট রেখে  পরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি করলে মুখের ত্বক উজ্জ্বল হবে।

 

২) ডিম ও মধুর ফেস প্যাক

 

ডিমের কুসুম, ১ চা  চামচ দই, ১ চামচ মধু এবং হাফ  চামচ আমন্ড অয়েল। বাটিতে সবকটি উপাদান একসাথে  নিয়ে ভালো করে মেশান। এরপর এ মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০  মিনিট রেখে দিন। এবার মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা ফিরবে।ত্বক হবে উজ্জ্বল।

 

৩) ব্রণ কমাতে মধু

আমরা অনেকেই ব্রণের সমস্যায় ভুগি। ব্রণ থেকে মুক্তি পেতেও মধু ব্যবহার করতে পারেন। ১  চামচ মধু ও অলিভ অয়েল নিন। এই ২ টি  উপাদান ভালোভাবে মিশিয়ে নিন এবং এ পেস্টটি মুখে লাগান। ২০-২৫  মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে করে  ব্রণ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।

 

৪) মধু ও কলার ফেস প্যাক

 

প্রথমে একটি পাত্রে ১ চা  চামচ মধু, একটি পাকা কলা ও ২  টেবিল চামচ দুধ নিন। এবার সব উপাদান ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। হাত, পা ও মুখে লাগাতে পারেন। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হবে। ত্বক হবে কোমল ।

 

৫) শুষ্ক ত্বক

 

শুষ্ক ত্বকের জন্য  ১  চামচ মধু এবং ১  চামচ অলিভ অয়েল নিন। এ মিশ্রণে লেবুর রস মেশান। ৫  মিনিটের জন্য এটি লাগিয়ে রাখুন। এতে মুখের শুষ্কতা কমবে।

 

Similar Posts

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

  • চালের গুড়া দিয়ে রূপচর্চা

    আমরা সুন্দর ত্বকের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি । বাজারের সেই প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক সুন্দর ও কোমল করা সম্ভব একটু চেষ্টা করলেই । চালের গুঁড়া দিয়ে তৈরি করুন ঘরোয়া স্ক্রাবঃ ১। চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে থাকে । চালের গুড়ার সঙ্গে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে মুখে ৪-৫ মিনিট স্ক্রাব…

  • |

    গরমে ছেলেদের ত্বকের যত্ন

    অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়। এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-   যেভাবে করবেনঃ   প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।…

  • |

    চালের গুনাগুণ

    চালের গুঁড়া দিয়ে রূপচর্চা অবাক হচ্ছেন আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃতকোষ গুলা উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃতকোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণটা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃতকোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হল সবচেয়ে ভাল পদ্ধতি। চালের গুঁড়া ভাল স্ক্রাব এর কাজ করে।   যা যা লাগবে ২…

  • রুপচর্চায় মসুরের ডাল

    সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।   মসুর ডাল ও মধুর প্যাকঃ  এক চা চামচ মধু…

  • শীতে কেমন হবে ত্বকের যত্ন

    এই ব্যস্ত শহরে শীতের সকালে মিষ্টি রোদ আর ঠাণ্ডা বাতাসের ছোঁয়া সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও অন্য একটা কল্পনার রাজ্যে নিয়ে যায়। প্রায় এক বছর পর ফিরে আসা সকালের শিশির ভেজা ঘাস আর ঝরে পড়া শিউলি ফুলের সুগন্ধ যেন বিমোহিত করে রাখে সারাক্ষণ, প্রফুল্ল করে তোলে মন-শরীর। কিন্তু এই আবহাওয়া কি মানিয়ে চলতে পারবে আপনার…

Leave a Reply