সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে।

উপকরণ

দেড় থেকে ২ কাপ আটা

১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু

লবণ স্বাদ মতো

১ টেবিল চামচ ধনে গুঁড়ো

দেড় চা চামচ লেবুর রস

২ চা চামচ জিরা গুঁড়ো

কাঁচা মরিচ, আদা ও রসুন বাটা (এই ৩ টি নিজের স্বাদ অনুযায়ী নেবেন)

১ চা চামচ আজোয়াইন (ইচ্ছা, না দিলেও চলবে)

আধা চা চামচ হলুদ গুঁড়ো

১ টেবিল চামচ ধনে পাতা কুচি

দই প্রয়োজন হলে

তেল/ ঘি পরিমাণমতো

 

প্রণালী

প্রথমেই সেদ্ধ আলু নিয়ে ভালো করে পিষে নিন যাতে এতে দলা না থাকে।

এরপর আলুর সাথে সকল মশলা ধরণের উপকরণ, ধনেপাতা কুচি, সামান্য আটা ও তেল একবারে দিয়ে ভালো করে হাতে মেখে নিন।

অল্প অল্প করে আটা প্রয়োজন অনুযায়ী দিয়ে রুটি বানানোর মতো ডো তৈরি করে নিন।

যদি ডো অনেক শুকনো মনে হয় তাহলে একটু দই দিয়ে ভালো করে মেখে রুটি তৈরির ডো তৈরি করে নিন।

এরপর রুটি বেলার মতো করে ছোট ছোট অংশ ছিঁড়ে নিয়ে সাধারণ রুটির চাইতে একটু মোটা ধরণের রুটি তৈরি করে নিন।

একটি তাওয়া গরম করে নিয়ে নিজের পছন্দমতো তেলে ভেজে নিন আলু পরোটাগুলো।

মনে রাখবেন একটু মোটা রুটি তৈরি করা হয়েছে সুতরাং আপনাকে সবদিক উলটে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।

 

Similar Posts

  • | |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার চিকেন নাগেট

    চিকেন নাগেট উপকরণঃ মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি ডিম-১টি পাউরুটির স্লাইস- ৬টি ব্রেডক্রাম্ব- ১কাপ ময়দা- ১কাপ পানি- ১/২ কাপ রসুনবাটা- ১চা চামচ লবণ- ১চা চামচ গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ তেল- ভাজার জন্য পদ্ধতিঃ মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে…

  • কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

      আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না… এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে…

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

Leave a Reply