| |

ঘরে বসেই তৈরি করুন মজাদার চিকেন নাগেট

চিকেন নাগেট

উপকরণঃ

মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম
পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি
ডিম-১টি
পাউরুটির স্লাইস- ৬টি
ব্রেডক্রাম্ব- ১কাপ
ময়দা- ১কাপ
পানি- ১/২ কাপ
রসুনবাটা- ১চা চামচ
লবণ- ১চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
তেল- ভাজার জন্য

পদ্ধতিঃ

মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে নিন।

এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন।

আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং পানি মেশান।

এবার অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন।

এখন নাগেট গুলো এক এক করে নিয়ে পর্যায়ক্রমে ময়দা, ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন।

কয়েকটি করে নাগেট নিয়ে ৫-৬ মিনিট ডুবো তেলে ভাজুন, সোনালি-বাদামি রঙ না আসা পর্যন্ত।

টমেটো সসের সাথে উপভোগ করুন মজাদার চিকেন নাগেট।

Similar Posts

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • মেজবানি মাংসের মসলার রেসিপি

    আমরা সবাই জানি মাংসের পদের মধ্যে মেজবানি মাংস বেশ জনপ্রিয় সবার কাছে । মেজবানি মাংসের মসলা মাংস রান্নার স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ । এটি মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তবে এই মেজবানি মাংস সারাদেশেই জনপ্রিয়। আর মাংস মানেই  নানা পদের মুখরোচক খাবার। আর মেজবানি মাংস রান্নার আসল রহস্য হলো এর মশলা। মশলা তৈরি করা থাকলে মেজবানি…

  • কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

      আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না… এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

  • গাজরের হালুয়া তৈরির সহজ উপায়

    গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন গাজরের দেখা মিলছে বেশ। কাঁচা গাজর কিংবা রান্না করে তো খাওয়াই হয়, চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি- উপকরণ :  গাজর-দেড় কেজি (কুচি বা গ্রেট করা), চিনি- দুই কাপ, দুধ- ২ লিটার, এলাচ- ৩/৪ টা, দারচিনি- ২/৩ টা, কাজুবাদাম- ১০-১২টা, ঘি- ৩-৪ টেবিল…

  • |

    ক্রীমি চিকেন টিক্কা মাসালা

    মজাদার ক্রিমি চিকেন টিক্কা মাসালার সহজ রেসিপি। প্রথম মেরিনেশনের জন্যঃ উপকরণঃ হাড় সহ চিকেন কিউব 1/2 কেজি টক দই 1/2 কাপ জিরে গুঁড়া 1 চা চামচ ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ আদা বাট 1/2 চা চামচ রসুন বাট 1/2 চা চামচ গরম মশলা 1/2 চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ মরিচ গুঁড়া 1/2 টেবিল…