0

সহজেই দূর করুন হাঁটু ও কনুইয়ের কালো দাগ
পায়ের যত্ন / October 6, 2020 / Chefএকটু লক্ষ্য করলেই দেখবেন, অনেকেরই হাঁটু ও কনুইয়ের চামড়া কালো হয়ে যায়। গায়ের রঙ কালো কিংবা ফর্সা যাই হোক শরীরের এই দুই জায়গায় কালো হবেই। কিন্তু শরীরের এই দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। বিশেষ করে ফ্যাশন সচেতন নারীরা।
তাই এই দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় প্রয়োগ করুন। এতে সহজেই এই দাগ দূর হবে। চলুন তবে জেনে নেয়া যাক হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করার সহজ উপায়-
লেবুর রস
ত্বকের জন্য বেশ উপকারি লেবু। লেবুর রস হাঁটু ও কনুইয়ের ওপর ১০ মিনিট ভালো মতো লাগিয়ে ঘষুন। শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দই ও ভিনেগার
দই ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। কালো অংশে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারের ফলে কনুই ও হাঁটুর চামড়ার রং স্বাভাবিক রঙে ফিরে আসবে ও উজ্জ্বল হবে।
বেকিং সোডা ও দুধ
ত্বকের কালো দাগ দূর ও উজ্জ্বল করতে বেকিং সোডা খুবই কার্যকর। এক চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। পাঁচ মিনিট রাখুন এবং শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন, এতে কালো দাগ সহজে দূর হবে।
অ্যালোভেরা
ত্বকের জন্য অ্যালোভেরা জেল খুব উপকারি। ২০ মিনিট দাগের উপর জেল মেখে অপেক্ষা করুন, শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেল
গোসলের আগে নারকেল তেল দাগের ওপর ভালো করে ম্যাসেজ করুন। সাবান ব্যবহার না করে এক দুই ফোটা লেবুর রস দিতে পারেন। পরে গরম পানি দিয়ে গোসল করে নিন। কিছুদিনের মধ্যেই ফলাফল পাবেন।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments