|

সুজির কেক

সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।

 

তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক।

উপকরণ

  • সুজি – আধা কাপ থেকে ১ কাপ
  • তরল দুধ – ১ কাপ
  • চিনি -১/২ কাপ (কম বেশি দেয়া যাবে )
  • ডিম -১ টি ভ্যানিলা এসেন্স-১/২ চা চামচ
  • তেল -৪ টেবিল চামচ 
  • ঘি -৪ টেবিল চামচ 
  • বেকিং পাউডার- ১ চা চামচ

প্রণালি

  • প্রথমে একটা বাটিতে ডিম, চিনি, দুধ, ভ্যানিলা একসাথে কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে।
  • চিনি গলে গেলে ডিম দুধ এর মিশ্রনে সুজি ও বেকিং পাউডার দিয়ে ভালো মিশিয়ে নিয়ে সব শেষে ৪ টেবিল চামচ তেল দিয়ে আবার ভালো করে মিক্সড করতে হবে।
  • এখন একটা কোয়ার্টার প্লেট সাইজ বা ছোট সাইজের ননস্টিক ফ্রাইং প্যান চুলায় বসিয়ে,প্যানে ২ টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে সুজির মিশ্রনটা আছতে আছতে করে ঢেলে দিয়ে তারপর চুলা জ্বালাতে হবে।
  • চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে নিভু নিভু আঁচে, প্যান ঢাকনা দিয়ে ঢেকে ৮-১০ মিনিট রান্না করতে হবে।
  • ৮-১০ মিনিট পর যখন কেক এর উপরটা জমে যাবে আর কেক এর চারপাশে হালকা বাদামী রং হয়ে আসবে, তখন একটা ফ্ল্যাট/চেপ্টা চামচ দিয়ে খুব সাবধানে কেকটা উল্টে দিতে হবে।
  • তারপর কেকের চারপাশে আরো ২ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঢেকে আবার মৃদু আঁচে অপর পিঠ বাদামী রং হওয়া পর্যন্ত রান্না করুন।
  • সব শেষে কেকের মাঝে একটা ছুরি ঢুকিয়ে চেক করুন কেকের মাঝখানটা হয়েছে কিনা।
  • কেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে পছন্দ মতো আকারে কেটে পরিবেশন করুন মজাদার সুজির কেক।

Similar Posts

  • বিকেলের নাস্তায় ‘নুডলস সবজি রোল’

    ঝটপট নাস্তা হিসেবে আজকাল ভেজিটেবল রোলের চাহিদা দিন দিন বাড়ছে। সহজেই নানা ধরনের সবজি যোগ করা যায় তাই ভেজিটেবল রোল পুস্টির দিকে দিয়ে অনন্য, নুডলস সবজি রোল অনেক মজার।    আজ বিকেলের নাস্তায় থাকছে নুডলস ভেজিটেবল রোলঃ  চলুন আজ দেখে নেই বাচ্চাদের প্রিয়-অপ্রিয় মিশ্রণে তৈরি ‘নুডলস সবজি রোল। প্রথমে দেড় কাপ ময়দা, এক চিমটি লবণ, সামান্য তেল ও পরিমাণ…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    মজাদার ও স্বুসাদু চিকেন-মাশরুম সাসলিক তৈরি করুন খুব সহজেই

    মাশরুম মানে ব্যাঙয়ের ছাতা। এই ধারনার যুগ অনেক আগেই পেরিয়ে গেছে। মাশরুম এখন খুবই জনপ্রিয় একটি সবজি। এতে রয়েছে অনেক পুষ্টিগুণ। এমনকি ডাক্তাররাও এখন মাশরুম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মাশরুম দিয়ে বানানো অনেক রকম খাবার। আজ আমরা দেখব মাশরুম দিয়ে কিকরে মজাদার এবং সবার পছন্দের সাসলিক বানানো যায়। উপকরণঃ  তাজা মাশরুম = ২০০ গ্রাম গাজর…

  • চুইঝালের আমচুরের আচার কিভাবে তৈরি হয়?

    আজ আমাদের জানাবো আমচুরের আচার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। আমচুর বা আমের ফলির আচার আমাদের অন্যতম বেস্ট সেলার একটা আচার। বেস্ট সেলার হওয়ার পেছনে যথেষ্ট কারন আছে! রয়েছে আমাদের প্রডাকশন টিমের দিন রাতের পরিশ্রম! এত আমের ফলি বা আমচুর কিভাবে পাই? প্রতি বছর কাল বৈশাখী বা মৌসুমি বায়ু পরিবর্তনের কারনে যে ঝড় হয়ে তাহে প্রায় কয়েক...
  • ফলি মাছের কোপ্তা

    দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফলি মাছের কোপ্তা। উপকরণ ফলি মাছ মাঝারি ২ টা পেঁয়াজ কুঁচি ১/২ কাপ কাচামরিচ কুঁচি ১/৪ কাপ ধনেপাতা কুঁচি ১/৪ কাপ নারকেল বাটা ১/৩ কাপ আদা-রসুন বাটা ২ টেবিল চামচ হলুদ গুঁড়া ১.৫ চা…

  • |

    চুইঝালে গরুর মাংস

      চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়। জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে…