সুস্বাদু খোলাজালি বা খোলাজা পিঠা তৈরির রেসিপি

তুলনা মূলক শীতের সময়ে পিঠা বেশি খাওয়া হয় একথা সত্য । তবে বছরের অন্যান্য সময়েও তৈরি করা হয় কোনো না কোনো পিঠা তা ও আবার কোন বিশেষ উৎসব অনুষ্ঠানে  । বিশেষ করে আমাদের দেশে নতুন জামাইয়ের জন্য শ্বশুরবাড়িতে পিঠা তৈরির প্রচলন দীর্ঘদিনের । অতিথি আপ্যায়নেও রাখা হয় নানান ধরনের । আজ একটি নতুন পিঠার সম্পর্কে জানবো। আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না।  নোয়াখালির আঞ্চলিক পিঠা খোলাজালি কিংবা খোলাজা। এই পিঠাটি  এখন সবার কাছেই বেশ পছন্দের হয়ে উঠেছে।খোলাজা পিঠা তৈরি করা কিন্তু খুব সহজ। খোলাজা তৈরি করতে সময়ও লাগে খুব কম। খোলাজা মাংসের ঝোল কিংবা নারিকেল-গুড়ের সাথে  খেতে দারুণ সুস্বাদু আবার অনেকেই বিভিন্ন ভর্তা দিয়েও খেয়ে থাকে । চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

 

চালের গুঁড়া- ২-৩ কাপ

লবণ- স্বাদমতো

ডিম- ৩-৪ টি

কুসুম গরম পানি- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে চালের গুঁড়া, লবণ এবং পানি মিশিয়ে মোটামুটি পাতলা গোলা তৈরি করে নিন। তারপর তাতে ডিম ভেঙে দিন। ডিম খুব বেশি মেশাবেন না, হালকা হাতে নেড়ে মিশিয়ে দেবেন।মেশানর সময়  ঘন মনে হলে অল্প অল্প করে পানি মিশিয়ে নিন। তবে খুব বেশি পাতলা যেন না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখুন । এরপর  পিঠার গোলা ঢেকে রাখুন।

এবার চুলায় মাটির খোলা গরম হতে দিন। গরম হলে তাতে গোল চামচের সাহায্যে গোলা দিয়ে ঘুরিয়ে পিঠা ছড়িয়ে দিন। এবার  ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক  সেকেন্ড পর ঢাকনা তুলে নিন। কয়েক সেকেন্ড এর মধ্যে  পিঠার চারপাশ আলগা হয়ে উঠতে শুরু করবে। খুন্তির সাহায্যে পিঠা তুলে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিন। এবার মাংসের ঝোল কিংবা গুড়ের সাথে বা বিভিন্ন ভর্তা দিয়ে  পরিবেশন করুন অসাধারন লাগবে । আজই বাসায় বানিয়ে পরিবারের ছোট বড় সকলকে চমকিয়ে দিন  ।

 

Similar Posts

  • পাকন পিঠা ও ডিমের বিস্কুট পিঠা

    শীত মানেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব।  আর  পিঠা বাঙালির সব সময়ই একটি পছন্দের খাবার। ছোট-বড় সবাই এটি খেতে পছন্দ করে। শীতের  সময় গ্রামের বাড়িতে পিঠা তৈরি ধুম পড়ে। তবে শহরেও মানুষের কাছেও পিঠার চাহিদা কম নয়। এখন শহরের মানুষ ও বিভিন্ন পিঠা তৈরি করে বা বাসায় না করতে পারলেও বাইরে থেকে অর্ডার করে পিঠা খেয়ে থাকে…

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • গুড়ের মেরা পিঠা

    শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে, বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন…

  • শীতে খেজুর গুড়ের ভাপা পিঠা

    ভাপা পিঠা ( Vapa Pitha ) বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে অন্যতম প্রধান। ভাপা পিঠা ছাড়া শীতকাল, এ যেন কল্পনাই করা যায়না! অসম্ভব সুস্বাদু এই পিঠা সাধারণত চালের গুড়া আর গুড় দিয়ে তৈরী করা হয়, সাথে চাইলে যোগ করা যায় নারিকেলও, স্বাদ বৃদ্ধির জন্য। সেই ছোটবেলা থেকেই আমরা সবাই দেখে এসেছি আমাদের মা, নানি, দাদিরা এই…

Leave a Reply