স্বাস্থ্যকর রাইস রোল

বিকেল হলেই আমাদের সাধারণ চায়ের সাথে কিছু না কিছু থাকতেই হবে। আর সেই সাথে যদি থাকে রোল সেক্ষেত্রে রোল কিন্তু খুব ভালো সঙ্গ দেয় চায়ের সাথে । আমরা অনেকে চিকেন কিংবা বিফ দিয়েই রোল খেয়ে থাকি  বেশি। আর এই রোল সাধারণত আমরা আটা ময়দা দিয়ে তৈরি করি। কিন্তু চালের গুড়া দিয়ে কখনো কি রোল তৈরি করেছেন, এই রোল খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এখন ও  যদি না খেয়ে থাকেন তাহলে আজই বানিয়ে বাড়ির লোক চমকিয়ে দিন ।  আর তৈরি করতেও ঝামেলা কম হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক তৈরি রেসিপি-

উপকরণ:

– চালের গুঁড়া ২ কাপ,

– চিংড়ি মাছ ৯-১০  টি,

– ধনিয়া গুঁড়া ১ চা-চামচ,

– রেড ক্যাপসিকাম ১টার অর্ধেক,

– পুদিনা পাতা ১ কাপ,

– মাখন অর্ধেক চা-চামচ,

– লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে  চালের গুড়া, লবণ আর  পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। তারপর  একটি গরম পানির পাত্রের ওপর পাতলা একটি ননস্টিক কড়াই রেখে তাতে চালের গুড়ার এই মিশ্রণ ২ টেবিল চামচ করে নিয়ে গোল করে রুটির মতো ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

২-৩ মিনিট পর রুটিটি কড়াই  থেকে তুলে প্লেটে নিন।
তারপর এভাবে কয়েকটি রুটি বানিয়ে নিন। এবার অন্য একটি বাটিতে ধনিয়া গুড়া, রেড ক্যাপসিকাম, পুদিনা পাতা ও লবণ একসাথে সব উপকরণ  ভালো করে মিশিয়ে নিন ।  এবার প্রতিটি রুটির মধ্যে চিংড়ি মাছ রেখে এর ওপর ক্যাপসিকাম এর মিশ্রণ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিন। তারপর  ১০ মিনিট রুটিগুলো গরম পানির পাত্রের উপর স্টিমে রাখুন।

এবার নামিয়ে পছন্দের সসের সাথে  গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর রাইস রোল। বিকালে চায়ের সাথে উপভোগ করুন রাইস রোল।

 

Similar Posts

  • ঘরে বসে তৈরি করুন মিক্সড ফালুদা

    আমরা ছোট বড় সকলের বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি । কিন্তু বাইরের খাবার মোটেই স্বাস্থ্যসম্মত নয় আমরা সকলেই জানি । আপনি চালেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মজাদার মিক্সড ফালুদা।  খুব অল্প সময়ে ঘরে বসেই তৈরি করা যাবে। আসুন দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করবেন মিক্সড ফালুদা – উপকরন সাবুদানা ৩-৪ টেবিল চামচ ভেনিলা…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

    আনারস আমাদের সকলের পরিচিত সুমিষ্ট জাতীয় ফল। আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । তাই ইলিশের সাথে  যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে যেমন সুস্বাদু ওঁ মজা  লাগে ঠিক তেমনি শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় বিভিন্ন ভাবে । যেমন  ফলের…

  • মোমো তৈরির সহজ উপায়

    বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই না বাঙালীদের। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকেও। তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই হজমে সমস্যা হয়। তাছাড়া  যাদের কোলেস্টেরল কিংবা হার্টের সমস্যা ভুগছেন , তারা অনেকেই তেলে ভাজা খাবার খেতে চান না আর খাওয়াও ঠিক হবে না স্বাস্থ্যের । তাই শুধু মুখরোচক খাবার তৈরিই নয়, লক্ষ…

  • মাছের ডিমের চপ

    বাঙালি মানেই মাছ । বাঙ্গালীর মাছ হইলে অন্য কিছু লাগে না বললেই চলে। আর যদি হয় মাছের সাথে, ডিম ও কিন্তু খুব মুখোরোচক একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে কাঁচামরিচ  দিয়ে খেতে কিন্তু দারুন লাগে। আমরা অনেকেই আছি মাছের ডিম বেশি পছন্দ করে থাকি । বাচ্চারাও মাছে ডিম খুব পছন্দ করে । তাহলে আজ দেখে…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

Leave a Reply