হট এন্ড সাওয়ার স্যুপ

উপকরণ : মোরগের হাড় আধা কেজি। মোরগের মাংস আধা কাপ। চিংড়ি আধা কাপ। কর্নফ্লাওয়ার ৬ টেবিল–চামচ। ডিম ৬টি। কাঁচামরিচ ফালি করা ৪টি। চিনি ২ টেবিল–চামচ। লাল চিলিসস ৫ টেবিল–চামচ। লেমন গ্রাস ৮ টুকরা। লবণ স্বাদমতো। লেবুর রস ৪ টেবিল–চামচ।

 

 

প্রণালি : ২টি মোরগের হাড় সিদ্ধ করে ১২ কাপ স্টক ছেঁকে নিন। মোরগের মাংস ২ সে.মি. লম্বা ১ সে.মি. চওড়া টুকরা করুন। চিংড়ি ছোট ছোট টুকরা করুন। ডিম অল্প ফেটান। কর্নফ্লাওয়ার ১ কাপ পানিতে গুলে নিন। মোরগের স্টকে অর্ধেক গোলানো কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে মিশান। কাঁচামরিচ, মাংস, চিংড়ি, চিনি, চিলিসস, লেমন গ্রাস, লবণ দিয়ে নেড়েচেড়ে মিশান। চুলায় দিয়ে হালকাভাবে ঘন ঘন নাড়তে থাকুন। অনবরত না নাড়লে ফেটে যাবে। চুলায় আগুন মাঝারি আঁচে ১৫–১৭ মিনিট নেড়েচেড়ে ফুটান। আঁচ কমিয়ে দিন। ৩–৪ মিনিট পরে লেবুর রস ধীরে ধীরে দিয়ে হালকাভাবে নাড়ুন। প্রয়োজন হলে আরও চিলিসস ও লবণ দিন।

Similar Posts

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।     যেভাবে তৈরি করবেন : ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি…

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • টমেটো ক্রিম স্যুপ

    উপকরণ: টমেটো আধা কেজি, হোয়াইট সস পাতলা ২ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, স্বাদলবণ আধা চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, ফিশ সস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।   প্রণালি: টমেটো ধুয়ে টুকরা করে আদা, কাঁচা মরিচ, পেঁয়াজ…

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : পালংশাক কুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। টমেটো, মাঝারি ২টি। মাখন ৫ টেবিল–চামচ। গাজর, মাঝারি ২টি। পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। আলু, মাঝারি ২টি। ময়দা ২ টেবিল–চামচ। চিনি আধা চা–চামচ। লবণ চা–চামচের সিকি চামচ গোলমরিচ গুঁড়া চা–চামচের সিকি চামচ। ধনেপাতা কুচি ২ টেবিল–চামচ।     প্রণালি : পালংশাক সিদ্ধ…

  • মুরগি আর সবজির স্যুপ

    উপকরণঃ ১। মুরগির মাংস ২ টুকরো (হাড়ছাড়া) ২। পানি ১ লিটার ৩। গাজর সেদ্ধ ২০ গ্রাম ৪। ফুলকপি সেদ্ধ ২০ গ্রাম ৫। বাঁধাকপি সেদ্ধ ২০ গ্রাম ৬। মাশরুম সেদ্ধ ২০ গ্রাম ৭। পেঁপে সেদ্ধ ২০ গ্রাম ৮। টমেটো সস ২ টেবিল চামচ ৯। ডিম ১টি ১০। দুধ ১ কাপ ১১। পেঁয়াজকুচি (বড়) ১টি ১২। সাদা…

  • হাড়-মাংসের স্যুপ

    উপকরণ: গরু বা খাসির হাড় ২ কেজি, মাংস আধা কেজি, ডিম ২টি, গাজর ১টি, পেঁয়াজ ৪টি, আদাকুচি ২ টেবিল চামচ, তেজপাতা ৩টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবঙ্গ ৫-৬টি, সিরকা সিকি কাপ, পানি ৬ লিটার, স্বাদলবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতার কুচি সিকি কাপ, ধনেপাতার কুচি সিকি কাপ।       প্রণালি: গরু…