ছোট মাছের ৩ পদ

ছোট মাছে রয়েছে অনেক  পুষ্টিগুণ। যা আমাদের  শরীরের  জন্য খুবই দরকারি।ছোট মাছ খেলে যেমন চোখ ভাল থাকে তেমনি বিভিন্ন উপকার ও পাওয়া যায় ।
আজ আমরা ছোট মাছের ৩টি পদের রেসিপি জানব

১) বেলে–টমেটো চচ্চড়ি

 

উপকরণ: বেলে মাছ ৫০০ গ্রাম,

টমেটো কুচি মাঝারি আকারের  ২ টি,

পেঁয়াজ বাটা ১-২ টেবিল চামচ,

রসুন বাটা ১ চা-চামচ,

জিরা বাটা হাফ  চা-চামচ,

কাঁচা মরিচ ফালি ৩-৪ টি,

হলুদ গুঁড়া ১  চা-চামচ,

মরিচ গুঁড়া ১  চা-চামচ,

লবণ স্বাদমতো,

তেল প্রয়োজনমতো,

পানি পরিমাণ মত ।

প্রণালি: প্রথমে মাছ কেটে ভাল করে ধুয়ে তাতে লবণ, হলুদ ও রসুন বাটা মেখে একটি পাত্রে  তেল দিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো হলে টমেটো কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিন । পানি ফুটে উঠলে বেলে মাছগুলো দিন। তারপর ঝোল ঘন হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। এখন পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ।

 

 

২) কাজলি মাছের ঝোল

উপকরণ: কাজলি মাছ ২৫০- ৫০০ গ্রাম,

পেঁয়াজ কুচি দেড়  কাপ,

পেঁয়াজ বাটা ২  টেবিল চামচ,

রসুন বাটা ১ চা-চামচ,

হলুদ গুঁড়া ১ চা-চামচ,

মরিচ গুঁড়া ১ চা-চামচ,

কাঁচা মরিচ ২-৩ টি,

টমেটো কুচি ১-২ টি ,

ভাজা জিরার গুঁড়া হাফ  চা-চামচ,

তেল পরিমাণমতো,

লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে  মাছ গুলো  ধুয়ে ঝরিয়ে নিন। এরপর  তাতে হলুদ ও মরিচের গুঁড়া, লবণ মেখে ১০-১২  মিনিট রেখে দিন। একটি কড়াইয়ে তেল দিয়ে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে সব  মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভাল করে কষাতে হবে । মসলা কষা হলে তাতে পরিমান মত  পানি ।  এবার অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে মাছ একটু লাল করে ভাজুন। এখন  ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিন। টমেটো কুচি দিন। কাঁচা মরিচ দিয়ে একটু ঝোল রেখে নামিয়ে গরম ভাতের সাথে  পরিবেশন করুন। বেশ ভালই লাগবে খেতে ।

 

৩) ট্যাংরা মাছের ঝোল

ট্যাংরা মাছ- ৫০০ গ্রাম

সরিষার তেল- পরিমাণমতো

পেঁয়াজকুচি- ১  কাপ

রসুন বাটা- ১  চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ১  চা চামচ

মরিচ গুঁড়া – ১  চা চামচ

কাঁচা মরিচ- ৪-৫  টি

জিরা গুঁড়া- হাফ  চা চামচ

লবন – স্বাদমতো

ধনিয়া পাতা – পরিমাণমতো

 

প্রণালী

প্রথমে মাছ কেটে ভাল করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন। এখন একটি পাত্রে  তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এখন  তাতে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ এবং সামান্য পানি দিয়ে মসলা ভাল করে কষিয়ে নিন। ৪-৫  মিনিট মসলা কষিয়ে তাতে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এখন কষানো হলো পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।তারপর  মাছ হয়ে গেলে তাতে ফালি করা কাঁচামরিচ, এবং জিরা গুঁড়া দিয়ে একটু ঢেকে দিন। ৪-৫  মিনিট পর তেল ওপরে উঠে এলে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।  হয়ে গেলে স্বাদের ট্যাংরা মাছে ঝোল। এখন পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ।

 

 

Similar Posts

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    কলাপাতায় ছোট মাছ চচ্চড়ি

    ছোট মাছের চচ্চড়ি যেমন মজাদার তেমনি রয়েছে প্রচুর ভিটামিন এবং আমিষ। কলাপাতায় পরিবেশন যোগ করবে নান্দনিকতা। সব মিলিয়ে একটা দারুন রেসিপি। চলুন যেনে নেই কিভাবে করবেন ছোট মাছের মজাদার চচ্চড়ি! রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ছোট /গুঁড়া/কাচকি মাছ এক কাপ ২. আলু কুচি আধা কাপ ৩. পেঁয়াজ কুচি আধা কাপের চেয়ে একটু বেশি ৪. মরিচ বাটা…

  • কলাপাতায় ভাপা ইলিশ

    বাঙালির খাবারের পাতে বাড়তি স্বাদ যোগ করে ইলিশ। ভোজনরসিকের পাতে গরম ভাত আর ইলিশের যেকোনো পদ হলে যেন আর কিছুই লাগে না!ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায় যেমন-  ইলিশ ভাজা, ইলিশ দোপেঁয়াজা, ইলিশের ঝোল কিংবা ইলিশ ভাপা- যেকোনো পদই জিভে জল আনার মতো।তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। কলাপাতায় ইলিশ ভাপা খেয়েছেন তো না…

  • |

    মাছে ভাতে বাঙ্গালী

    পাঁচফোড়নে ট্যাংড়া মাছের তেল ঝাল আমাদের দেশের অতি সহজ লভ্য মাছ গুলোর মধ্যে ট্যাংরা মাছ অন্যতম। বাড়ির পাশের যেকোন মাছ বাজারেই যান না কেন কোন না কোন প্রকারের ট্যাংরা মাছ আপনি ঠিকই পেয়ে যাবেন। আর মাছ প্রিয় বাঙ্গালি ট্যাংরা মাছ বেশ পছন্দ করেই খেয়ে থাকে। তা সে ছোট ট্যাংরাই হোক, কিংবা বড় বড় মোটা হাইব্রিড ট্যাংরাই হোক।…

  • |

    রুই মাছের কালিয়া

    রুই মাছের কালিয়া রেসিপিঃ  উপকরণঃ  ১)  মাঝারি সাইজের ১০ টুকরো রুইমাছ  ২)  দারুচিনি ২ টুকরো , এলাচি ২টি , তেজপাতা ১ টি  ৩)  মাঝারি সাইজের একটি পেঁয়াজকুচি  ৪) পেঁয়াজবাটা আধা কাপ  ৫)  আদা , রসুন বাটা ১ টেবিল চামচ করে  ৬) মরিচ গুড়া ২ চা চামচ , হলুদ ১ চা চামচ , টালা জিরা গুড়া…

Leave a Reply