khejur-bilash খেজুর-বিলাস@chuijhal.com
|

দাদীমার খেজুর বিলাস

দাদীমার খেজুর বিলাস

আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন – ” আমি তোমার জন্য খেজুর বিলাস বানাচ্ছি ” ৷ আমি অবাক হয়ে বললাম – দাদীমা , এটা কি খেজুর দিয়ে বানানো পিঠা ? দাদীমা হেসে বললেন – “ খেজুর দিয়ে বানানো নয় তবে , খেজুরের মত দেখতে বলে এই পিঠার নাম খেজুর বিলাস । এসো , তোমাকে ও শিখিয়ে দেই ”। এরপর আর কোন দিন দাদীমার হাতের “ খেজুর বিলাস ” খাওয়ার সুযোগ হয় নি । আজ এত বছর পর আমার হাতে বানানো প্রথম  “ খেজুর বিলাস  ” উৎসর্গ করছি আমার দাদীমার নামে ।

চলুন দেখে নেয়া যাক “ দাদীমার খেজুর বিলাস ” এর রেসিপি টি –

রেসিপিঃ
উপকরনঃ

১। আটা ২ কাপ

২। চিনি ১ কাপ (ঐচ্ছিক)

৩। ডিম ২ টি

৪। গুড়ো দুধ

৫। তেল আধা কাপ

৬। লবন ১/৪ চা চামচ

৭। কালো জিরা ২ চা চামচ

৮। বেকিং পাউডার ১/৪ চা চামচ

৯। ঘি ১ টেবিল চামচ (ঐচ্ছিক)

১০। তেল (ভাজার জন্য)

প্রনালীঃ

১। ডিম ফেটে তার মধ্যে চিনি , গুড়ো দুধ , তেল , লবন , বেকিং পাউডার দিয়ে একসাথে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

২। এরপর এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ।

৩। সব আটা মেশানো হয়ে গেলে ভালো ভাবে ডো মেখে নিতে হবে।

৪। ডো টি ২০ মিনিট ঢেকে রাখতে হবে যেন  ডো টা সেট হওয়ার সময় পায়।

৫। ২০ মিনিট পর ডো টি তে কালো জিরা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

৬। ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আবার ও ১০ মিনিট এর জন্য ঢেকে রাখতে হবে।

৭। ১০ মিনিট পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

৮। একটি বড় মাপের কাঁটা চামচ নিয়ে এর উলটো পিঠে লেপ্টে দিয়ে হালকা করে  চাপ দিতে হবে।

৯। এবার  এক মাথা থেকে ভাজ করে তুলে ফেলতে হবে।

১০। একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিতে হবে।

১১। তেল গরম হয়ে এলে চুলার আঁচ কমিয়ে মাঝারি করে নিতে হবে।

১২। একে একে পিঠা গুলো সব দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে।

১৩। লাল হয়ে গেলে তুলে নিতে হবে।

khejur-bilash খেজুর-বিলাস@chuijhal.com
 
পরিবেশনঃ

এখন ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করুন । আপনার বাচ্চার টিফিনে , বিকেলের নাস্তায় অথবা বাসায় মেহমান আসলে ও এই সহজ রেসিপি টি ঝটপট তৈরি করতে পারেন।

রেসিপিদাতাঃ

নামঃ  হাসিনা আক্তার প্রার্থী

 

পেশাঃ  চাকুরিজিবী

শখঃ  রান্না করা , বই পড়া

Similar Posts

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • |

    রুই মাছের কালিয়া

    রুই মাছের কালিয়া রেসিপিঃ  উপকরণঃ  ১)  মাঝারি সাইজের ১০ টুকরো রুইমাছ  ২)  দারুচিনি ২ টুকরো , এলাচি ২টি , তেজপাতা ১ টি  ৩)  মাঝারি সাইজের একটি পেঁয়াজকুচি  ৪) পেঁয়াজবাটা আধা কাপ  ৫)  আদা , রসুন বাটা ১ টেবিল চামচ করে  ৬) মরিচ গুড়া ২ চা চামচ , হলুদ ১ চা চামচ , টালা জিরা গুড়া…

  • |

    চিংড়ি পোলাও

     চিংড়ি পোলাও রেসিপিঃ উপকরনঃ পোলাও চাল ৫০০গ্রাম চিংড়ি মাছ ৫০০গ্রাম পিঁয়াজ কুঁচি ১০০গ্রাম কাঁচামরিচ ৫/৬টি নারকেলের দুধ ১ কাপ মটরশুটি ১কাপ আদা বাটা আধা চা চামচ লবন স্বাদমত তেল আন্দাজমত ঘি পছন্দ অনুযায়ী প্রণালীঃ মাছ খোশা ছাড়িয়ে ধুঁয়ে হলুদ,লবন মেখে হালকা ভেঁজে নিতে হবে,এবার কড়াইতে তেল দিয়ে এতে পিয়াজ ভাজতে হবে তারপর  এতে চাল ছেড়ে…

  • |

    মাসালা চিকেন সাসলিক

    মাসালা চিকেন সাসলিক চিকেন বা মাংস জাতীয় খাবার কম বেশি সবারই পছন্দ । ছোট বড় সবাই খেতে পছন্দ করে , ফ্রাই , গ্রেভি বা কাবাব সবাই খেতে পছন্দ করে  । মাশালা চিকেন সাসলিক খুবই মজার ও সবার পছন্দের একটি খাবার । আসুন জেনে নেই কিভাবে তপরি করতে হয় । রেসিপিঃ  উপকরনঃ হাড়ছাড়া কিউব করে কাটা…

  • সুস্বাদু খোলাজালি বা খোলাজা পিঠা তৈরির রেসিপি

    তুলনা মূলক শীতের সময়ে পিঠা বেশি খাওয়া হয় একথা সত্য । তবে বছরের অন্যান্য সময়েও তৈরি করা হয় কোনো না কোনো পিঠা তা ও আবার কোন বিশেষ উৎসব অনুষ্ঠানে  । বিশেষ করে আমাদের দেশে নতুন জামাইয়ের জন্য শ্বশুরবাড়িতে পিঠা তৈরির প্রচলন দীর্ঘদিনের । অতিথি আপ্যায়নেও রাখা হয় নানান ধরনের । আজ একটি নতুন পিঠার সম্পর্কে…