|

বিকেলের নাস্তায় রাখতে পারেন মজাদার এগ পাফ

মজাদার এগ পাফ।

উপকরণঃ

পাফ পেস্ট্রি শিট ১ প্যাকেট (যে কোনো সুপার শপে পাওয়া যায়)
ডিম ৬টি
পেঁয়াজ ১টি মাঝারী (কুচি করা)
টমেটো কুচি করা ১/৪ কাপ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
মরিচের গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
গরম মশলা গুড়া ১ চা চামচ
ধনিয়া গুড়া ১ চা চামচ
ধনিয়া পাতা কুচি ১ চা চামচ
লবণ
তেল

প্রস্তুত প্রনালিঃ

ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। মাঝে দিয়ে ভাগ করে নিন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজি করুন। সব মশলার গুড়া দিয়ে পরিমাণমতো লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন।
প্রথমে পাফ পেস্ট্রি শিটগুলোকে ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন।
এবার পাফ পেস্ট্রি শিট স্কয়ার শেপে কেটে নিন। কিছুটা বড় করেই কাটুন যেন ডিমটিকে ভালো করে পেচানো যায়।
এবার পেস্ট্রি শিটের একদম মাঝে কষানো মশলার থেকে এক চামচ মশলা দিন। এবার উপরে ডিমের অর্ধেক একটি টুকরা রাখুন। এবার পুরো ডিমটাকে মুড়ে দিন পাফ পেস্ট্রি শিটের চারটি কোণা দিয়ে।
ওভেন ৪০০ ফারেনহাইট তাপমাত্রায় প্রি হিট করে রাখুন।
অন্য ডিমগুলোকেও পেস্ট্রি শিটে পেঁচিয়ে ওভেনের বেকিং শিটে রাখুন সবগুলো।
এবার ১৫ মিনিট বেক করে নিন এগ পাফগুলোকে।
বেক হয়ে যাওয়ার আরো ১৫ মিনিট পর ওভেন থেকে বের করে সস দিয়ে পরিবেশন করুন মজাদার এগ পাফ।

Similar Posts

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • মাছের ডিমের চপ

    বাঙালি মানেই মাছ । বাঙ্গালীর মাছ হইলে অন্য কিছু লাগে না বললেই চলে। আর যদি হয় মাছের সাথে, ডিম ও কিন্তু খুব মুখোরোচক একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে কাঁচামরিচ  দিয়ে খেতে কিন্তু দারুন লাগে। আমরা অনেকেই আছি মাছের ডিম বেশি পছন্দ করে থাকি । বাচ্চারাও মাছে ডিম খুব পছন্দ করে । তাহলে আজ দেখে…

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

  • আচার সংরক্ষণের উপায় কি?

    এখন কাঁচা আমের সময়। এসময় আমরা অনেকেই আমের নানা রকম আচার তৈরি করবো। সারা বছর নানা রকম খাবারের সাথে আচার খেতে ভালোই লাগে। কিন্তু অনেকেই দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারেন না। কারো আচারে ছত্রাকের আক্রমন হয়। কারো আচারে আবার গন্ধ হয়ে যায়। আজ এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চুইঝাল। সাধারণত টক জাতীয় ফলে পানি...
  • | |

    পুঁইগোটা দিয়ে শুটকি চচ্চড়ি

    রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ২. পুঁইশাক দেড় কাপ ১. পুঁইশাকের ফুল গোটা সহ এক কাপ ৩. আলু এক কাপ ৪. রসুন এক কাপ ৪. লইট্যা / চ্যাপা শুটকি আধা কাপ ৫. পেঁয়াজ কুচি এক কাপ ৬. টমেটো কুচি একটি ৭. কাঁচা মরিচ ৭/৮ টি ৮. শুকনা মরিচ বাটা / কাশ্মীরি চিলি পাউডার ( ভাল ফ্লেভার ও…