|

মিন্সড বিফ স্প্যাগেটি

মিন্সড বিফ স্প্যাগেটি

রেসিপিঃ

 

উপকরণ:

মিন্সড বিফ  –

  • গরুর কিমা – ৫০০ গ্রাম
  • তেল – ২ টেবিল চামচ
  • পেয়াজ কুঁচি – ১ কাপ
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
  • হলুদ গুড়ো – ১/২ চা চামচ
  • জিরা গুড়ো – ১ চা চামচ
  • ধনে গুঁড়ো – ১/২ চা চামচ
  • লবন – স্বাদ মত
  • টমেটো – ২ টি
  • টমেটো সস -পরিমান মত

স্প্যাগেটি

  • স্প্যাগেটি  – ১প্যাকেট
  • সরিষার তেল – ১ টেবিল চামচ
  • রসুন কুঁচি – ১/২ কাপ
  • কাঁচা মরিচ – ৬ টি
  • পানি -পরিমান মত
  • গোল মরিচ গুড়া – ১ চা চামচ
  • লবন – স্বাদ মত
  • পাস্তা সস -পরিমান মত

প্রণালী:

ধাপ ১:  প্রথমে স্প্যাগেটি   সিদ্ধ করে নিয়ে ছেঁকে নিন। একটি প্যান গরম করে তাতে সরিষার তেল ভালো গরম হলে ১/২ কাপ রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। একটু লাল হয়ে আসলে ৬ টি কাঁচা মরিচ চিরে দিয়ে দিন এবং নাড়ুন। এরপর স্প্যাগেটি  দিয়ে মিক্স করুন। পরিমান মত পাস্তা সস, ১ চা চামচ গোল মরিচ গুড়া দিয়ে ভালো মতো মিক্স করুন।  স্প্যাগেটি তৈরী হয়ে গেলো।

ধাপ ২: প্যানে তেল গরম করে পিয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।   আদা ও রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিন। এরপর  হলুদ, লাল মরিচ, ধনিয়া, জিরা গুড়া দিয়ে ভালো মতো মিক্স করুন। টমেটো কিউব করে দিবেন। টমেটো গোলানো পর্য্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এখন কিমা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রয়োজন মত পানি অ্যাড করবেন।  এরপর লবন দিবেন। কিমা সিদ্ধ হওয়া পর্য্যন্ত ঢেকে রাখুন। টমেটো সস অ্যাড করে ভালো করে মিক্স করে নামিয়ে ফেলুন।

 

 

পরিবেশন:

 

একটি বাটিতে স্প্যাগেটি নিয়ে তার উপর কিমা দিয়ে দিন। লেবুর রস চিপে নিন। ব্যাস হয়ে গেলো। মিক্স করে খেয়ে ফেলুন.পেট ভরা মজার নাস্তা হয়ে গেলো। স্কুল/অফিস এর টিফিন হিসেবে ও নিতে পারেন।

রেসিপিদাতাঃ

নাম : ফারিয়া ইসলাম 

faria-islam ফারিয়া-ইসলাম @chuijhal.comপেশা : গৃহিনী

শখ : ঘুরে বেড়ানো, রান্না করা

Similar Posts

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…

  • |

    শীতের সবজিতে বিফ কারি

    শীতের সবজিতে বিফ কারি রেসিপিঃ উপকরনঃ গরু কিউব করে কাটা ১ কেজি পিয়াজ কিউব করে কাটা ২কাপ টমেটো কিউব করে কাটা দেড় কাপ ফুলকপি ১ কাপ বাঁধাকপি ১ কাপ সিম ১ কাপ গাজর ১ কাপ বেগুন বড় ১ টা কাঁচামরিচ ৮ টা আদা বাটা ১ টেবিল চামচ রশুন বাটা ১ টেবিল চামচ জিরা গুড়া ১…

  • |

    কাস্টার্ড ফিরনি

     কাস্টার্ড ফিরনি রেসিপিঃ উপকরণ: পদ্ধতি ১.  ডিমের কুসুম ২ টিচিনি ১ কাপডানো ক্রিম ১ টিনকর্নফ্লাওয়ার ১ চা চামচভেনিলা বা বাটার এসেন্স ১ চা চামচ পানি ১ কাপ পদ্ধতি ২.আধা ভাংগা চাল ১ মুঠচিনি ১ কাপতরল দুধ হাফ কাপমাওয়া ২ টে চামচবাদাম কুচি পরিবেশনের জন্য প্রস্তুতপ্রণালী: ১.প্রথমে হাড়িতে ফিরনির জন্য দুধ শুকিয়ে চাল ও চিনি দিয়ে ঘন…

  • |

    ক্যারামেল ব্রেড পুডিং

    ক্যারামেল ব্রেড পুডিং পুডিং আমাদের দেশিও খাবার না হলেও এর জনপ্রিয়তা আমাদের দেশে অনেক , যে কোন অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে আমরা পুডিং করে থাকি । ক্যারামেল ব্রেড পুডিং একটি ভিন্নধর্মি ও মজার একটি রেসিপি । দেখে নেই এর তৈরির প্রক্রিয়াটি –  রেসিপিঃ উপকরনঃ ডিম ৬ টা তরল দুধ ১ কেজি পাউরুটি ৪ টুকরো কাস্টারড…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…