সরষে ইলিশ রেসিপি

কথায় আছে মাছের রাজা ইলিশ। আর ইলিশ  মাছের কথা শুনলে জিবে জল আসেনা এমন মানুষের সংখ্যা খুব কম দেখা যায় । ইলিশ মাছ দিয়ে এমন কিছু নাই যে রান্না করা যায় না যেমন  সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ দোপেয়াজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী – ইলিশের  নানা পদের খাবার বাংলাদেশে জনপ্রিয়। তারমধ্যে  তেমনি একটা রান্না হচ্ছে সরিষা ইলিশ। পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার টি। খুব সহজেই রান্না করা যায় । তাহলে চলুন কিভাবে রান্না করবেন সরষে ইলিশ রেসিপি দেখে নিন।
উপকরণ :

ইলিশ মাছ-১০-১২ টুকরা

সরিষা বাটা- আধা কাপ

পেঁয়াজ বাটা- আধা কাপ

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

সরিষার তেল- ১-২ কাপ

কাঁচামরিচ বাটা- ১ চা চামচ

আস্ত কাঁচামরিচ ৯-১০টি

হলুদ ১-২ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালীঃ

সর্ব প্রথমে একটি কড়াইয়ে তেল নিয়ে নিন। এবার তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে। তারপর পেঁয়াজ বাদামি রঙ ধরতে শুরু করলে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ ও হলুদ গুড়া সামান্য পানি মিশিয়ে ভাজতে হবে। এবার এতে সর্ষে বাটা, লবণ ও পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে মসলার ওপর মাছ গুলো দিয়ে দিতে হবে। এবার অল্প পানি দিয়ে একেবারে অল্প জ্বালে  রান্না করতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিতে হবে।

তারপর গরম গরম পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ।

Similar Posts

  • |

    ফিশ বল ইন গ্রেভি

    ফিশ বল ইন গ্রেভি রেসিপিঃ উপকরণ: মাছের পেটি-৬ টুকরো, ভাত-৩ মুঠো, হলুদ গুঁড়া-১/২চা চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, পেঁয়াজ মিহি কুচি-২টে চামচ, পেঁয়াজ-৪ টুকরো করে কাটা-৩টি, কাঁচা মরিচ কুচি -৩ টি, চাট মসলা-২চা চামচ, টমেটো সস-৫টে চামচ, আদা রসুন বাটা ২চা চামচ, মরিচ গুঁড়া-২চা চামচ, জিরা গুঁড়া-১চা চামচ, ডিম ফেটানো-২টি, কাঁচা মরিচ ফালি ৫/৬টি, লবণ-…

  • |

    সরিষা কৈ

                 সরিষা কৈ       রেসিপিঃ              উপকরণ:                 ১.কৈ মাছ (টুকরো করে কাটা)                  ২.সরিষার তেল ৪ টেবিল চামচ                  ৩.সরিষা বাটা  ১ টেবিল চামচ                  ৪.পেঁয়াজ কুচি ২ টেবিলচামচ          …

  • কলাপাতায় ভাপা ইলিশ

    বাঙালির খাবারের পাতে বাড়তি স্বাদ যোগ করে ইলিশ। ভোজনরসিকের পাতে গরম ভাত আর ইলিশের যেকোনো পদ হলে যেন আর কিছুই লাগে না!ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায় যেমন-  ইলিশ ভাজা, ইলিশ দোপেঁয়াজা, ইলিশের ঝোল কিংবা ইলিশ ভাপা- যেকোনো পদই জিভে জল আনার মতো।তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। কলাপাতায় ইলিশ ভাপা খেয়েছেন তো না…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • |

    টমেটোর ঝোলে বাটা মাছ

    টমেটোর ঝোলে বাটা মাছ রেসিপিঃ উপকরণঃ মাছ ৫-৬ টা টমেটো ফালি করে কাটা ৭-৮ টি পেঁয়াজ কুচি ১/২ কাপ আদা বাটা ১/২ চা চামচ রসুন বাটা ১/২ চা চামচ জিরা গুড়া ১/২ চা চামচ লাল মরিচ গুড়া ১ চা চামচ হলুদ গুড়া ১/২ চা চামচ ২-৩ টা কাঁচা মরিচ পরিমানমত লবন ধনেপাতা কুচি, তেল পানি…

  • |

    ইলিশ কাবাব

    ইলিশ কাবাব রেসিপিঃ  উপকরণঃ ইলিশ মাছ  ১টি পেয়াজ       ২ টি কাচা মরিচ  ৬টি হলুদ  গুড়া   ১ চা চামচ মরিচ গুড়া  ১ চা চামচ লবন      পরিমান মত ধনে পাতা পরিমান মত তেল         ৪ টেবিল চামচ গাজর    ডেকোরেশন এর জন্য  প্রনালিঃ প্রথমে মাছের  আঁশ পরিস্কার করে ধুঁয়ে মাথা আর লেজ আলাদা করে কেটে পানিতে সিদ্ধ দিতে হবে।…

Leave a Reply