সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ

স্যুপ দিন দিন আমাদের দেশে দারুন জনপ্রিয় হচ্ছে। চাইনিজ রেস্টুরেন্টের অন্যতম প্রধান আইটেম হচ্ছে বিভিন্ন ধরনের স্যুপ। আজ দেখুন সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ এর রেসিপি।

উপকরণঃ

  • মাখন – ২ টেবিল চামচ
  • গাজর – ১ কাপ
  • পেঁয়াজ – আধা কাপ
  • দারুচিনি – ১ টুকরো
  • মাংস – ছোট ছোট টুকরো করা
  • মাংসের স্টক – ৪ কাপ
  • সয়াসস – ১ চা চামচ
  • রসুন কুচি – ১/২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া – ১/২ চা চামচ
  • লেবুর রস – ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি – ১ টেবিল চামচ
  • সিদ্ধ এগ নুডুলস – এক কাপ
  • লবণ সামান্য

প্রনালিঃ

  • মুরগির হাড় গুলো ধুয়ে সামান্য আদা বাটা, রসুন বাটা ও লবণ, ১ টি তেজপাতা ও দুই লিটার পানিতে সেদ্ধ করুন ।
  • পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। তৈরি হয়ে গেল মুরগির স্টক ।
  • মুরগির মাংস লবণ এবং সয়াসস মেখে ২০ মিনিট রেখে দিন ।
  • পাত্রে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লাল করে ভেজে মাংস ও গাজর দিন ।
  • এবার গোলমরিচের গুড়া দিয়ে আগেই করে রাখা চিকেন স্টক দিয়ে দিন ।
  • স্যুপ ফুটে উঠলে এতে নুডুলস দিন, এ সময় ঘন ঘন নাড়তে হবে ।
  • সবশেষে সয়াসস, সিরকা দিয়ে ফুটে উঠলে নামিয়ে ফেলুন ।

পরিবেশনঃ

কাঁচামরিচ কুচি, লেবুর রস দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার চিকেন নুডুলস স্যুপ

Similar Posts

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল

    আমরা সবসময় নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন রেসিপি খুঁজে থাকি। সেটা সকালের নাস্তা হোক কিংবা বিকেলের অথবা আপনার সন্তানের টিফিন। কিন্তু ঝটপট খাবার অবশ্যই সুস্বাদুও হতে হবে। আর তাইতো আজকের রেসিপিতে নিয়ে আসা হয়েছে মজাদার ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল রেসিপিঃ ময়দার…

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

  • মজাদার ইলিশ পোলাও

    বাঙালিদের প্রথম পছন্দ ইলিশ মাছ। ইলিশের নাম শুনলে কার না জিভে জল চলে আসে! আর ভোজন রসিক বাঙালির পাতে এমন সময় ইলিশ না থাকলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। তেমনই একটি মজাদার খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার রেসিপি উপকরণ : পোলাও এর চাল ৫০০ গ্রাম, ইলিশ…

  • দই – মাংস রান্নার রেসিপি

    বিভিন্নরকম সুস্বাদু পদ তৈরি করা যায়। কারি, কোর্মা, কাবাব- কত কী! অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন সুস্বাদু দই মাংস। ব্যতিক্রমী এই খাবারটি পছন্দ করবেন সবাই। চলুন রেসিপি জেনে নেয়া যাক- উপকরণ : মাংস- ১/২ কেজি, টক দই- ১/২ কাপ, গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১/২ চা চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

Leave a Reply