|

অল্প মশলায় গার্লিক বিফ

অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি।

উপকরণ
গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা ও রসুন বাটা ১/২ চা চামচ
রসুনের আস্ত কোয়া ১০/১২ টি
লাল এবং সবুজ ক্যাপসিকাম
লাল এবং সবুজ মরিচ ১০/১২টি
চিনি ১/৪ চামচ
অলিভ অয়েল
টমেটো সস ৪ টেবিল চামচ
টক দই ১ কাপ
গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ
লবণ স্বাদ মতো।

 

প্রস্তুত প্রণালী

  • মাংস ধুয়ে ছোট টুকরা করে কেটে নিন।
  • মাংস একটি পাত্রে নিয়ে টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, গরম মসলা গুঁড়া ভালো করে মিশিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।
  • কড়াইতে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেঁজে নিন।
  • আস্ত রসুন ভেজে নিন।
  • মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
  • সামান্য পানি দিয়ে ঢেকে দিন।
  • মাংস সেদ্ধ হয়ে গেলে লাল এবং সবুজ মরিচ এবং টমেটো সস দিয়ে নেড়ে দিন।
  • ঝোল শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলুন।

Similar Posts

  • মাছের ডিমের চপ

    বাঙালি মানেই মাছ । বাঙ্গালীর মাছ হইলে অন্য কিছু লাগে না বললেই চলে। আর যদি হয় মাছের সাথে, ডিম ও কিন্তু খুব মুখোরোচক একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে কাঁচামরিচ  দিয়ে খেতে কিন্তু দারুন লাগে। আমরা অনেকেই আছি মাছের ডিম বেশি পছন্দ করে থাকি । বাচ্চারাও মাছে ডিম খুব পছন্দ করে । তাহলে আজ দেখে…

  • চাইনিজ মিক্সড ভেজিটেবল রান্নার রেসিপি

    সবজি তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। কিন্তু চিকেন চাইনিজ মিক্সড ভেজিটেবলটা একটু ভিন্নধর্মী বলেই হয়ত আমরা বেশি পছন্দ করে থাকি। তাই বাইরে গেলেই ফ্রাইড রাইসের সঙ্গে এই সবজি থাকা চাই-ই চাই। আসুন ঘরে বসেই শিখে নেই চাইনিজ মিক্সড ভেজিটেবল। যা যা লাগবে: মিক্সড সবজি: – চিচিংগা (প্রধান সবজি হিসাবে ধরা হয়েছে), – গাজর,…

  • বাড়িতেই বানান ইতালিয়ান পিৎজা

    পিৎজা এখন সাবার কাছেই খুব জনপ্রিয় ।  ইতালিয়ান পিৎজা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু এ খাবারটি বাড়িতে বানানোর উপায় জানা না থাকায় প্রায় আমরা  সবাই রেস্টুরেন্টেই খান। কিন্তু যদি রেস্টুরেন্টের স্বাদের পিজা তৈরি করা যায় বাড়িতেই  তাহলে এতে যেমন ভেজালমুক্ত সব উপাদান ব্যবহার করা যাবে তেমন স্বাস্থ্যকর খাবারও নিশ্চিত…

  • আচার সংরক্ষণের উপায় কি?

    এখন কাঁচা আমের সময়। এসময় আমরা অনেকেই আমের নানা রকম আচার তৈরি করবো। সারা বছর নানা রকম খাবারের সাথে আচার খেতে ভালোই লাগে। কিন্তু অনেকেই দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারেন না। কারো আচারে ছত্রাকের আক্রমন হয়। কারো আচারে আবার গন্ধ হয়ে যায়। আজ এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চুইঝাল। সাধারণত টক জাতীয় ফলে পানি...
  • |

    বিফ বিন্দা আলু

    উপকরণ : ১ কেজি গরুর মাংস, আদা ও রসুন বাটা ২০০ গ্রাম, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ১/২ কেজি, সিরকা ১/২ কাপ, তিনটা আলু, ১৫০ গ্রাম তেল, ১ চা চামচ গরম মসলা, ২ কাপ টক দই।     প্রস্তুত…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…