|

ঈদ স্পেশাল – বিফ ভেজিটেবল রোল

দেখতে দেখতে চলে এলো কোরবানির ঈদ। এই ঈদে ঘরে থাকবে প্রচুর গরুর গোশত। গরুর গোশত দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রকম মজাদার খাবার। আজ আমরা দেখব ‘বিফ ভেজিটবল রোল’ তৈরি করার একটি সহজ রেসিপি।

যা যা লাগবেঃ-

গরুর গোশতের কিমা- ৫০ গ্রাম,

পেঁপে ছোট সাইজের- ১টি,

গাজর- ২টি,

বরবটি- ৫০ গ্রাম,

লবণ- পরিমাণমতো,

চিনি- ১ চা চামচ,

আদা বাটা- আধা চা চামচ,

রসুন বাটা- আধা চা চামচ,

গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ,

কাঁচামরিচ- ২টি,

ময়দা- ২ কাপ,

ডিম- ৪টি

টোস্টের গুঁড়া- ১ কাপ,

এলাচ ও দারুচিনি ২-৩টি,

ওইয়েস্টার সস- ১ চা চামচ,

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ।

 

যেভাবে করবেন :- 

গোশতের কিমা ভালো করে ধুয়ে একটি পাত্রে লবণ ও ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই চুলায় দিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে কিমা দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে এবং কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সবজি দিয়ে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

রোল তৈরিঃ

একটি পাত্রে ময়দা ও ১টি ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে গোলানো ময়দা দিয়ে একটু পর নামিয়ে তার মধ্যে ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • |

    নারকেলের মিষ্টি দুই পদ

    নারিকেল অতি পরিচিত এবং বহুল ব্যবহারিত একটি ফল। তরকারি থেকে শুরু করে পিঠা পুলি, সব ধরনের খাবার তৈরিতে নারিকেল দিয়ে তৈরি করা হয়ে থাকে।ঝাল থেকে মিষ্টি সব ধরনের খাবার রান্না করা যায় নারকেল দিয়ে। আজ আমরা নরিকেলের দুই টি মিষ্টি আইটেম এর রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- ১। নারিকেলের নাড়ু ঃ নারিকেলের…

  • |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার ও স্বুসাদু নান রুটি

    বাসায় তৈরি করুন নান রুটি নান রুটি আমরা সবাই পছন্দ করি। সচরাচর বাসায় বানিয়েছি এমনটি মনে পড়ে না। আজকে একটু চেষ্টা করে দেখুনই না মজাদার নান রুটি বাসায় হয় কিনা। খুব সহজ এটি বানানোর প্রক্রিয়া। উপকরণঃ দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য) এক চা চামচ- ইষ্ট এক চামচ- চিনি লবণ (পরিমান মতো) তেল (পরিমান…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…

  • |

    বাহারি শুটকির ভর্তা

    শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই । উপকরণ ঃ দুই রকম শুঁটকি- দেড় কাপ পিঁয়াজ- বড়ো- ২টি রসুন- বড়ো ২টি শুকনামরিচ- ৭-৮টি কাঁচামরিচ- ৪-৫টি হলুদ গুঁড়া- সামান্য লবণ- স্বাদমতো ধনেপাতা- ইচ্ছা প্রণালী ঃ -শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে…

  • শীতে পাঁচমিশালি সবজি

    আমরা অনেকেই আছি যে সকালের নাস্তায় রুটি দিয়ে সবজি খেতে খুব ভালোবাসি আবার দুপুরের খাবারে ভাতের সাথে সবজি খেতে দারুণ লাগে।  তবে এবার সবজির রেসিপিতে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন পাঁচমিশালি সবজি। তাহলে আজ আমরা  জেনে নিব  পাঁচমিশালি সবজি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন রেসিপিটি । উপকরণ :…