এই আবহাওয়ায় সুস্বাদু আচারি খিচুড়ি,

বাইরে ঝুম বৃষ্টি ঝরছে। এই সময়টা যেন খিচুড়ি না হলেই নয়। বৃষ্টির সঙ্গে খিচুড়ির প্রেমটা যেন অনেক পুরনো। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো বৃষ্টি দিনে বাসায় খিচুড়ি নেই এটা যেন বড়ই বেমানান। তাই এই বৃষ্টি বিলাসে আচারি খিচুড়ি হলে দিনটা যাবে অন্যরকম।

আচারি খিচুড়িতে যা যা প্রয়োজন-

গরু/খাসি/মুরগি মাংস- ২ কেজি

পোলাওয়ের চাল- ৪ কাপ
মসুরের ডাল- ২ কাপ
পেঁয়াজ- ১ কাপ
তেল- ১/২ কাপ
আদা- ২ টেবিল চামচ
রসুন- ২ টেবিল চামচ
জিরা- ১ টেবিল চামচ
ধনে- ১ চা চামচ
হলুদ- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ
যে কোনো আচার- ১/২ কাপ
রসুনের কোয়া খোসাসহ- ১০/১২টি
এলাচ- ৬টি
দারুচিনি- ২ টুকরো
তেজপাতা- ২টি
কাঁচামরিচ- ৭/৮টি
পেঁয়াজ বেরেস্তা- ১/২ কাপ
পানি- ৮ কাপ

প্রণালি-
প্রথমে মাংসে পেঁয়াজ, তেল, আদা, রসুন, জিরা, ধনে, হলুদ, মরিচ, গরম মসলা সব দিয়ে হাতে মেখে প্রয়োজনমত পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তারপর ৩০ মিনিট কম আঁচে রান্না করুন।

মাংস ৮০℅ সিদ্ধ হলে আচার দিয়ে নেড়ে ঢেকে দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। ঝোল মাখামাখা হলে নামিয়ে একটি মোটা ছাঁকনি দিয়ে ঝোল থেকে ছেঁকে ছেঁকে মাংস একটা বাটিতে তুলে রাখুন। মাংসের ঝোলসহ হাড়ি চুলায় দিন আবার।

এবার ধুয়ে পানি ঝড়ানো চাল, ডাল ঝোলে দিন। নেড়েচেড়ে ভাজুন এক মিনিট। (এই চাল বেশি ভাজার প্রয়োজন নেই)। তারপর ৭ কাপ গরম পানি দিয়ে হাই ফ্লেমে পানি ফুটে উঠা পর্যন্ত রান্না করুন। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন কিছুক্ষণ।

যখন দেখবেন চালে পানি মাখা মাখা হয়ে গেছে আর চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার খিচুড়িতে মাংস এড করে দিন। হাল্কা হাতে মাংস ভালো করে মিশিয়ে উপরে কাঁচামরিচ আর রসুনের কোয়া দিয়ে একটা তাওয়ায় হাড়ি রেখে ১০ মিনিট দমে রাখুন।

দশ মিনিট পর খিচুড়ির ওপর বেরেস্তা ছিটিয়ে চুলা থেকে নামান। রেস্টে রাখুন ৫/১০ মিনিট। খোসাসহ রসুনের ভেতরটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। খিচুড়ি খাওয়ার সময় এই রসুন আলতো চাপ দিলে রসুন গলে ক্রিমি একটা টেক্সচার বের হয় যা খেতে খুবই সুস্বাদু।

Similar Posts

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • বিকালের নাস্তায় চিলি পটেটো

    অনেকের প্রিয় একটি সবজি। শিশুরাও আলু খেতে বেশ পছন্দ করে। আলু দিয়ে তরকারি রান্না ছাড়াও তৈরি করা যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তেমনি একটি খাবার হল চিলি পটেটো। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় খেতে পারেন চিলি পটেটো। সহজেই তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু বলে অনেকেই পছন্দ করেন এ খাবারটি। উপকরণ আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার,…

  • | |

    ভ্যানিলা কেক কিভাবে বনাবেন?

    ভ্যানিলা কেক রেসিপিঃ উপকরণঃ ১. ডিম ৩টি ২. চিনি হাফ কাপ ৩. ময়দা হাফ কাপ ৪. বেকিং পাউডার ১ চা চামচ ৫. তেল ৩ টেবিল চামচ ৬. দুধ ৩ টেবিল চামচ ৭. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ ডেকোরেশনের জন্য বাটার ক্রিমের উপকরণঃ ১. চিনি ১ কাপ ( ব্লেন্ডার/বেটে মিহি করে নিতে হবে) ২. ভ্যানিলা এসেন্স…

  • |

    জনপ্রিয় এবং মুখরোচক চিকেন শর্মা

    বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং মুখরোচক একটি খাবারের নাম শর্মা। যেকোন ফাস্টফুডের দোকানে শর্মা প্রেমীদের ভিড় সবসময়ই লক্ষ্যকরার মতো। এটি মূলত মধ্যপ্রাচ্যের সুস্বাদু একটি খাবার। পিটা ব্রেডের ভেতর বিভিন্ন ধরণের মাংস যেমন ভেড়া, মুরগী, টারকি, বিফ ইত্যাদি দিয়ে তৈরী করা হয় এটি। একবার যারা এর স্বাদ পেয়েছেন, বার বার তা খেতে রেস্টুরেন্টে ছুটে যেতে তারা…

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • |

    শীতের সবজি দিয়ে ঝাল ভাপা পিঠা-

      চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সব্জির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে কিছু ফিউশন ফুড! ছুটির দিনে সন্ধ্যায় বা সকালের নাশতায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভাল লাগে? তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরী করে ফেলা যায়,  এমন একটি একটু ভিন্ন স্বাদের…

Leave a Reply