|

কমলা খেয়ে তার খোসা ফেলে দিচ্ছেন !

জেনেনিন কমলার খোসার এই ব্যবহার গুলো

কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার।

কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার দিয়ে বোতল পূর্ণ করে অপেক্ষা করুন ১০ দিন। এরপর কমলার খোসা উঠিয়ে দ্রবণটি ব্যবহার করুন কাঠের আসবাব পরিষ্কারক হিসেবে।
স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে কমলার খোসার ভেতরের অংশ দিয়ে ঘষে নিন।
কমলার খোসা শুকিয়ে কাপড় রাখার আলমারি বা ড্রয়ারে রেখে দিন। পোকামাকড়ের উপদ্রব থেকে যেমন রেহাই মিলবে, তেমনি চমৎকার সুগন্ধও বজায় থাকবে।
চিনির বয়ামে কয়েক টুকরো কমলার খোসা ফেলে দিন। শক্ত হবে না চিনি।
কমলার খোসা গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। চুলের যত্নেও এটি অতুলনীয়।
কমলার খোসা কুচি করে রান্নায় দিতে পারেন। চমৎকার ফ্লেভার আসবে। পানীয় কিংবা সালাদেও দেওয়া যায় এটি।
সিংকের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো কমলার খোসা ফেলে আধা কাপ ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানেক পর উঠিয়ে ফেলুন খোসা।

Similar Posts

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

  • গরমে ত্বকের যত্ন

    আমরা অনেকেই অনুভব  করতে পারছি যে বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত সূর্যের তাপ এবং ধুলাবালির  কারণে এ সময়ে ত্বকের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের । এ গরমে   কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়ে- ১) পানি পান করুন পানির অপর নাম জীবন । পানি শুধু শরীরে আর্দ্রতা…

  • ত্বকের সুরক্ষায় বরফের ব্যবহার

    ত্বক হল আমাদের সৌন্দর্যের প্রতীক। ত্বককে ভালো রাখার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে থাকি। এর পেছনে প্রচুর সময় ও শ্রম অপচয় করে থাকি। দামি দামি ক্যামিকাল প্রোডাক্টও ব্যবহার করি। আবার কেউ কেউ ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করে। দিনের শেষে ভুলেই যাই হাতের কাছে একটি অপরিহার্য উপাদান আছে যা ত্বকের সব সমস্যার সমাধানের জাদুকাঠি। ত্বকের জন্য…

  • ঘরোয়া ভাবে ফর্সা হওয়ার উপায়

    খুব কম খরচে ফর্সা হওয়ার উপায় জানতে কে না চায় ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সবাই  হতে চায়। এখন কার সময়ে সকল নারীরা একটু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে ।  তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। কেননা বাজারজাত ক্রিমগুলিতে ব্যবহৃত রাসায়নিক দিনের পর দিন…

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখার কিছু টিপস

    আপনার ঘর বাড়ি যতই সুন্দর বা পরিষ্কার হোক, সেটা মাটি করে দেয়ার জন্য আপনার বাথরুমের দুর্গন্ধই যথেষ্ট। বাথরুম পরিষ্কার ঝকঝকে দেখা গেলেই হবে না। সাথে হতে হবে দুর্গন্ধ ও জীবাণু মুক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় বাথরুম খুব পরিষ্কার করে রাখলেও মাঝে মাঝে কেমন একটা বিদঘুটে গন্ধ  বের হতেই থাকে। আজ এমন কিছু টিপস জেনে…

Leave a Reply