খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করার পর প্রথমে কী করেন? কেউ পানি পান করেন, কেউ নাশতা খান, কেউ আবার এক কাপ চা বা কফি পানের ভেতর দিয়ে দিনের শুরু করেন।

তবে জানেন কি, সকালে খালি পেটে ঘি খাওয়া বেশ উপকারি? সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এটি আরথ্রাইটিস, চুল পড়া প্রতিরোধসহ বিভিন্ন কাজে সাহায্য ঘি খাওয়ার উপকারিতাঘি খাওয়ার উপকারিতাকরে। তবে এটি খেলে অন্তত আধা ঘণ্টার মধ্যে অন্য কিছু খাবেন না।

সকালে খালি পেটে ঘি খাওয়ার কিছু উপকারিতার জেনে নিন-

কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করে
সকালে খালি পেটে ঘি খাওয়া কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। ঘি কোষকে নবজীবন দেয়। এতে কোষ ভালোভাবে কাজ করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
ঘিয়ের মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। ঘি ত্বককে ময়েশ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে।

গাঁটে ব্যথা প্রতিরোধ করে
ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট। এটি গাঁটে ব্যথা ও আরথ্রাইটিসের সমস্যা কমাতে কাজ করে। ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে এবং হাড়কে ভালো রাখে।

মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে
সকালে খালি পেটে ঘি খেলে মস্তিষ্কের কোষ অনেক সক্রিয় থাকে। এটি স্মৃতিশক্তি বাড়ায়, জ্ঞানীয় কার্যক্রম ভালো রাখে। এটি ডেমেনসিয়া ও আলঝেইমার রোগ প্রতিরোধে কাজ করে।

ওজন কমায়
বলা হয়, ঘি ওজন বাড়ায়। তবে সকালে খালি পেটে ৫ থেকে ১০ মিলিলিটার ঘি খেলে ওজন কমে। এটি বিপাকের হার বাড়াতে সাহায্য করে।

চুল পড়া প্রতিরোধে
খালি পেটে সকালে ঘি খাওয়া চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করে; চুল পড়া প্রতিরোধ করে। ঘি চুল নরম, উজ্জ্বল করতে উপকারী। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।

 

Similar Posts

  • সকালের নাস্তায় থাকুন সচেতন

    সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয়। সকালের ভালো নাস্তা সারাদিনের ভালো কাজের জন্য মনকে প্রফুল্ল রাখে, দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। সকালের নাস্তার গুরুত্ব এড়িয়ে গেলে শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সকালের নাস্তা নিয়ে যে সাধারন ভুল আমরা করে বসি তা এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।…

  • সকালের নাস্তা বিনা ক্ষতি হতে পারে জীবন!

    সকালের আলো-বাতাস যেমন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তেমনি সকালবেলার নাস্তাটাও শরীরের পক্ষে খুবই দরকারি। আজকাল অনেকেই ডায়েট কন্ট্রোল করার নামে সকালের নাস্তাকে খাদ্যতালিকা থেকে বাদ দেয়। বিশেষ করে আজকালকার তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই বদ্ধমূল ধারণাটি প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়।গবেষকদের মতে, এই প্রবণতার ফলে ওজন ঝরা ও ফিটনেস আসার পরিবর্তে উল্টো শরীরে মেদ জমে যায়।…

  • এক চিমটি হলুদ মেশানো চা পানে যেসব উপকার

    সকালে এক কাপ চা দিয়ে দিন শুরু করেন অনেকে। আর অফিসে, আড্ডায় এবং অতিথি আপ্যায়নে তো চায়ের জুড়ি নেই। চায়ের স্বাদ বাড়াতে মধু, লেবু মিশিয়ে খেয়ে থাকি আমরা। কিন্তু কখনও কি চায়ের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেয়েছেন। হলুদের উপকারিতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু চায়ের সঙ্গে এক চিমটে হলুদ পানে কী কী উপকার পাওয়া যায় তা…

  • নিয়মিত হাঁটার উপকারিতা

    প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য  নিয়মিত হাঁটা দরকার। প্রতিদিন হাঁটলে হৃদস্পন্দন ভালো  থাকে। হাঁটলে  রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের বাজে  কোলেস্টেরল দূর করে ও ভালো কোলেস্টেরল বাড়ায় । আজকাল সারাদিন আমরা সবাই এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে।   ফলে দিন দিন আমাদের ভিতরের সত্বা মরে গিয়ে আমরা অলস…

  • কাঁচা পেপের যত গুন

    স্থানীয় একটি জনপ্রিয় ফল পেঁপে। এটি সবজি হিসেবেও বহুল ব্যবহৃত হয়। পেটের নানা রোগবালাই দূরীকরণে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারী। কারণ এটি মহিলাদের যেকোনো ধরনের ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা রাখে। শুধু পেটের সমস্যায় নয়, আরো অনেক নানাবিধ স্বাস্থ্য সমস্যায় এই ফলের উপকারিতা অনেক।অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি…

  • খালি পেটে চা খাওয়ার কুফল!

    আমাদের মাঝে অনেকেই আছেন, যাদের ঘুম ভাঙে বাসিমুখে গরম চায়ে চুমুক দিয়ে। বেড-টি তাদের চাই-ই চাই। এতটা না-হলেও বাসিমুখ ধুয়ে ব্রেকফার্স্টের আগে একপ্রস্থ চা হয়ে যায়, এমন লোকজনও আছেন। এই খালিপেটে যাঁরা দিন শুরুই করেন চা দিয়ে, ভবিষ্যতের কথা ভেবে এখনই সাবধান হোন। কারণ আমরা কী খাবার খাচ্ছি, কতটা জল বা পানীয় সারাদিনে গ্রহণ করছি,…

Leave a Reply