|

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

ঠিক মত  না ঘুমনো, অপর্যাপ্ত ঘুম, অনিয়ম অনুযায়ী জীবনযাপন, এ সবের কারণে কেবল অসুখ-বিসুখেরই হয় তা নয় , চেহারাতেও এর ছাপ পড়ে। এখন কম বেশি সবার চোখের নীচে কালো ছাপ দেখা যায়। সহজে এই ছাপ ওঠেও না। চোখের নিচে কালো  ছাপের ফলে সুন্দর চোখও দেখতে খারাপ লাগে। চেহারা অসুস্থ্য  দেখায়।

তবে উন্নত জীবনশৈলীর সাথে  সঠিক খাদ্যাভ্যাসও এই দাগের হাত থেকে রক্ষা করতে পারে আপনাকে। প্রচুর পানি , ভিটামিন , সবুজ  শাক সব্জি ও পর্যাপ্ত ঘুম এই দাগ তুলে ফেলা যায় সহজে।

আমরা সহজেই যে সব খাবার খেয়ে বা যে সব দিয়ে এই ডার্ক সার্কেল বা কালো দাগের হাত থেকে রক্ষা পেতে পারি ,  তা দেখে নিতে পারেন।

১)শশাঃ

শশা শরীরে পানির  চাহিদা মেটায়। এ ছাড়া শশায় রয়েছে ভিটামিন এ, সি, এর মতো প্রয়োজনীয় উপাদান। শশার সালফার ত্বকে সতেজ করে । প্রতিদিন  খাওয়ার পাশাপাশি শশার টুকরো নিয়মিত চোখে লাগালে  কালো দাগ উঠতে সাহায্য করে । শশার রস নিয়মিত ব্যবহারে এই সমস্যা অনেকটাই কমবে সহজে।

২) টমেটোঃ

সূর্যালোকের অতি বেগুনি রশ্মির সাথে লড়ার  ক্ষমতা রয়েছে টমেটো রসে। তাই টমে টো প্রাকৃতিক টোনার এর কাজ করে থাকে । এর অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নীচের কালো দাগ সরাতে খুব ভালো কাজ করে । রোদ থেকে ফিরে টমেটোর রস মুখে লাগাতে পারেন সাথে চোখের নিচে।

৩) পানিঃ

ঠিক কতখানি পানি  আপনার শরীরের জন্য প্রয়োজন জানেন? চিকিৎসকের সাথে  পরামর্শ করে তা জানতে হবে আগে। তার পর রুটিন মেনে সেইপানি  খাওয়ার  অভ্যাস করুন । চোখের নিচে  কালো ছাপ কমাতে পানির  চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। ফাস্ট ফুড, প্রচুর চা-কফি, ঠান্ডা পানীয়—এ গুলি শরীরের জল শোষণ করে। তাই এ সব এড়িয়ে পর্যাপ্ত পানি  খান।

৪) তিলঃ

তিল আছে জাদু। তিলে  প্রচুর ভিটামিন ই রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তির জন্যও কার্যকর। চোখের চারপাশের কালো দাগ সড়াতে  তিলের উপর ভরসা করেন অনেক বিউটিশিয়ানরাও। অনেক ক্রিমেও তিল ব্যবহৃত হয়।

৫) তরমুজঃ

তরমুজ ফলে জল রয়েছে ৯২ শতাংশ। এতে বিটা ক্যারোটিন, ফাইবার, লাইকোপিন, ভিটামিন বি-১, বি-২, ভিটামিন সি, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। চোখের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে এই উপাদানগুলি। কালো দাগের উপর তরমুজের শাঁস লাগালেও ভাল কাজ হবে।

 

Similar Posts

  • যেসব অভ্যাসে বাড়ে অন্ধত্বের ঝুঁকি

    শরীরের প্রতিটি অংশ আমাদের কাছে খুবই গুরুত্ব পূর্ণ কিন্তু চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ এটা আমরা সকলেই জানি । অথচ আমাদের  চোখের ওপরেই যাবতীয় চাপ পড়ে সারা দিন । অফিসে সারাটা দিন  কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকা, ঘন ঘন জুম মিটিং করা , আর আমরা অত্যধিক সময় মোবাইল ব্যবহার করে থাকি — এসব ক্ষেত্রেই সবচেয়ে…

  • | |

    রুক্ষ শীতে ত্বকের যত্ন

    শীত কালের জন্য কিছু জরুরি টিপস শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক, চুল ,হাত ও পায়ে পড়ে।  যার ফলাফল শুষ্ক ত্বক,রুক্ষ চুল,ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সমস্যা দূর করা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার ও বটে । যার ফলে শহরের এই কর্মব্যস্ত জীবনে সৌন্দর্য ধরে রাখা টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করে অল্প সময়ে…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

  • চোখের নিচে ডার্ক সার্কেল দূর করা উপায়

    প্রতিদিনের ক্লান্তি , মানসিক চাপ, বিষন্নতা, ঘুমের সমস্যা কিংবা বয়স- নানা কারণেই আমাদের  চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল দেখা দিতে পারে। চোখের কালচে ভাব চেহারার সতেজতা অনেকটাই নষ্ট করে দেই । এই কারনেই  অল্প বয়সে চেহারায় পড়ে বয়সের ছাপ। এখন বিভিন্ন বাজার বা সুপার সপ গুলতে চোখের নিচে কালো দাগ দূর করতে নানা ধরনের…

  • ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা

    ত্বকের সুরক্ষা ও চুলের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা…

  • রূপচর্চায় মধু

    খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনও ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া…

Leave a Reply