|

ছোলার ডালে মাংস

উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, সয়াবিন তেল ১/৪ কাপ, ঘি ১ টেবিল চামচ।

 

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি তেজপাতা ও পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে মাংস দিয়ে আবার একটু কষিয়ে ভিজিয়ে রাখা ডাল দিতে হবে। ডাল ও মাংস একসঙ্গে অল্প আঁচে রান্না করতে হবে। নামানোর আগে ঘি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামাতে হবে।

Similar Posts

  • সুস্বাদু লাউ ডাল।

    লাউ খুবই মজাদার একটি সবজি। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই বাজারে দেখা মিলে । আর আমরা জানি  লাউয়ের মূল উপাদান হলো পানি। আমরা কম বেশি ছোট কাল থেকেই শুনে আসছি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তাছাড়াও লাউ পুষ্টিগুণেও পরিপূর্ণ একটি সবজি। আমরা অনেকেই আছি  অনেকভাবে লাউ রান্না করে থাকি। কেউ লাউ দিয়ে চিংড়ি মাছ,…

  • |

    কলিজা ভুনা- চুই ঝাল

    কলিজা ভুনা- চুই ঝাল উপকরণ : গরুর কলিজা -২০০ গ্রাম টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা) পেঁয়াজ -১ টি বড় (কুচানো) হলুদের গুঁড়া- ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ চুই ঝালঃ ৪ টুকরো Chui Jhal – চুই ঝাল আদা বাটা -১ চা চামচ রসুন বাটা-১ চা চামচ জিরার গুঁড়া…

  • |

    আম-পেঁপে মাংস

    উপকরণ : হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ। ম্যাঙ্গো সসের জন্য : পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল…

  • |

    বিফ ফ্রাইড কাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে…

  • লাউ ডাল

    উপকরণ : একটি মাঝারি লাউয়ের অর্ধেক মাঝারি টুকরো করা, মসুর ডাল ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, মরিচ গুঁড়া অর্ধেক চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ এবং তেল পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : প্রথমে লাউ ও মসুর…

  • ছোলার ডালের লটপটি

    উপকরণ: মুরগির কলিজা, গিলা, মাথা, হাড় ৫০০ গ্রাম; সেদ্ধ ছোলার ডাল ১ কাপ, গাজর ১টি, আলু ২টি (মাঝারি), পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের ফালি ৫-৬টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, দারচিনি ৩ টুকরা, এলাচ ৪টি থেঁতো করা, লবঙ্গ ৮টি, জিরাবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা…