ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

শীতকালে প্রতিটি বাঙালি ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় । শীতের সকাল মানেই বিভিন্ন ধরনের পিঠার তৈরি নাস্তা। তেমনি একটি পিঠা আজকে তৈরি করে দেখাবো আর তা হলো, ঝিনুক পিঠা। কোন ঝামেলা নেই এই পিঠা বানাতে খুব সহজে বানানো যায় । আর বেশি উপকরন ও দরকার হয় সব আমাদের রান্না ঘরেই আছে ।

 

উপকরণ

  • চালের গুড়া বা ময়দা  – ৩-৪ কাপ
  • লবন – পরিমাণ মত
  • পানি – পরিমান মত
  • তেল – ভাজার জন্য
  • সিরার জন্য – চিনি + পানি
  • নারকেল করানো পরিমাণ মত

 

প্রণালী

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো চালের   গুড়া বা ময়দার মধ্যে চিনি ও খুব অল্প পরিমাণ কোরানো নারিকেল দিয়ে পানি গরম করে সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ করা চালের গুড়া বা ময়দা  ঠাণ্ডা করে হাত দিয়ে ভালোভাবে ময়ান করুন।  এবার  ছোট ছোট লম্বা টুকরো করে রাখুন।

তারপর  ২ টা নতুন চিরুনি মাঝে চাপ দিয়ে ডিজাইন করে নিন।   একদম ঝিনুকের মতো দেখাবে।

অন্য একটি পাত্র পানি, চিনি, এলাচ ও পরিমাণ মতো দারুচিনি নিয়ে হালকা গাঢ় করে চিনির সিরা তৈরি করুন। এবার আর একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চুলায়   ভেজে নিন।মুচমুচে করার জন্য ২ বার ভাজতে পারেন ।

 

হালকা বাদামি রং হলে নামিয়ে চিনির সিরার মধ্যে ডুবিয়ে অন্য পাত্রে রাখুন।ব্যাস হয়ে গেল ঝিনুক পিঠা । বিকালের নাস্তায় খেতে পারেন বা সকালে ।

 

Similar Posts

  • |

    শীতের সবজি দিয়ে ঝাল ভাপা পিঠা-

      চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সব্জির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে কিছু ফিউশন ফুড! ছুটির দিনে সন্ধ্যায় বা সকালের নাশতায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভাল লাগে? তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরী করে ফেলা যায়,  এমন একটি একটু ভিন্ন স্বাদের…

  • সুস্বাদু পাটিসাপটা পিঠা

    শীতকাল  মানেই হলো পিঠা খাওয়ার মৌসুম। শহরে দিকে গ্রামের মতো ঘরে ঘরে পিঠা তৈরি না হলেও আজকাল শীত শুরুর আগ দিয়েই রাস্তার অলিতে গলিতে পিঠা বিক্রেতারা পিঠা বিক্রি করে থাকে । চিতই, ভাপাসহ নানা রকমের  শীতের পিঠা পাওয়া যায় দোকানে। দোকানে যতই পিঠা বানিয়ে বিক্রি করুক ।  বাড়ির তৈরি পিঠার মজাই আলাদা। আপনি চেষ্টা করলেই…

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

  • পাকন পিঠা ও ডিমের বিস্কুট পিঠা

    শীত মানেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব।  আর  পিঠা বাঙালির সব সময়ই একটি পছন্দের খাবার। ছোট-বড় সবাই এটি খেতে পছন্দ করে। শীতের  সময় গ্রামের বাড়িতে পিঠা তৈরি ধুম পড়ে। তবে শহরেও মানুষের কাছেও পিঠার চাহিদা কম নয়। এখন শহরের মানুষ ও বিভিন্ন পিঠা তৈরি করে বা বাসায় না করতে পারলেও বাইরে থেকে অর্ডার করে পিঠা খেয়ে থাকে…

  • শীতের পিঠা পুলি

    শীত মানেই পিঠা পুলির উৎসব। পিঠা খেতে কে না পছন্দ করে। আর সেই পিঠা যদি তৈরি করা হয় নারকেল দিয়ে তাহলে তো আর কথায় নেই!  এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। নারকেল দিয়ে তৈরি পিঠার স্বাদ সবকিছুকেই হার মানায়। নারকেলের বিভিন্ন পিঠার মধ্যে পুলি পিঠা টা বেশ জনপ্রিয়। নারকেলের পুলি পিঠার…

  • গুড়ের মেরা পিঠা

    শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে, বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন…

Leave a Reply