dumur-chingri-vorta
|

ডুমুর চিংড়ির ভর্তা

ডুমুর চিংড়ির ভর্তা

ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি ।

উপকরণ: 

ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ গুঁড়া ১ চিমটি, পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ,কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ,সরিষার তেল ২ টেবিল চামচ,লবণ স্বাদমত।

প্রস্তুতপ্রণালী:

ডুমুর মাঝখান থেকে কেটে এর ভেতরের বীজ বের করে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে বেটে নিন। চিংড়ির মাথা ও শিরা ফেলে কুঁচি করে নিন। হলুদ ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে অল্প তেলে ২ মিনিট ভেজে নিন। পেঁয়াজ ও কাঁচা মরিচ হালকা ভাজুন। এবার ডুমুর ও চিংড়ি এক সাথে মিশিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও সরিষার তেল মিশিয়ে ভর্তা তৈরি করুন।

dumur-chingri-vorta ডুমুর-চিংড়ি-ভর্তা@chuijhal.com
পরিবেশন:

গরম ভাতের সাথে পরিবেশন করুন ডুমুর চিংড়ির ভর্তা।

রেসিপিদাতাঃ

নামঃ আলভী রহমান শোভন

পেশাঃ শেফ

শখঃরান্না করা, ফুড ব্লগিং, বই পড়া

আলভী রহমান শোভন পেশায় একজন শেফ , ফুড ব্লগার । রান্না করা তার নেশা ও পেশা , রান্না নিয়েই উনার সময় কাটে । রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকেন । অবসর সময়ে তিনি গান শুনতে ও বই পড়তে ভালোবাসেন। সুযোগ পেলে বিভিন্ন জায়গায়  ঘুরে বেরান ।

Similar Posts

  • দই চিংড়ি

    উপকরণ : টক দই ১ কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী ও তেল পরিমাণ মতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে…

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

  • ক্রিস্পি চিংড়ি তৈরির রেসিপি

    বিকালের জন্য মজাদার কোনো নাস্তা তৈরি করতে চাচ্ছেন? তাহলে তৈরি করুন ক্রিস্পি চিংড়ি।ক্রিস্পি চিংড়ি  খুব কম  সময়ে তৈরি করা যায়। ছোট বড় সবার ই চিংড়ির তৈরি যেকোনো খাবার বেশ সুস্বাদু একথা তো সবার জানেন। ক্রিস্পি চিংড়ি পরিবারের সবাই পছন্দও করবেন। বাড়িতে অতিথি আসলে আপ্যায়নের জন্য বেষ্ট বিকেলের নাস্তায় রাখতে পারেন মজাদার  ক্রিস্পি চিংড়ি। আসুন জেলে…

  • |

    পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা

    পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা পালং শাক  খুবই উপকারি এবং মজাদার । শীতের সময় বেশি পাওয়া যায় এই শাক ,পালং শাকে প্রচুর আয়রন ও মিনারেল  আছে । পালং শাক ও চিংড়ি মাছের জুটি  টাও খুব দারুন । এখানে এমনই একটি রেসিপি দেওয়া হল যার নাম পালং শাক চিংড়ি দিয়ে ভাজা ভাত । উপকরণঃ রান্না…

  • টাকি মাছ ভর্তা রেসিপি

    টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছেই  একটি জনপ্রিয় খাবার। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করে না। গরম ভাতের সাথে খেতে দারুণ মজা । খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় ঝামেলা ছাড়াই ।  অনেকেরই পছন্দের খাবারের তালিকায় রয়েছে টাকি মাছের ভর্তা । চলুন তাহলে জেনে নেয়া যাক  রেসিপিটি-…

  • |

    ঝিঙে দিয়ে চিংড়ি

    বাজারে নতুন ঝিঙে উঠতে শুরু হয়েছে। আর চিংড়ি মাছ যে তরকারিতেই ব্যবহার করা হয়, তার স্বাদ ও ফ্লেভার অনেক বেড়ে যায়। এবার দেখে নিই ঝিঙে ও চিংড়ির চমৎকার একটি রেসিপি। উপকরণ বড় পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি করা চার কোয়া চিংড়ি মাঝারি সাইজ ৮ থেকে ১০টি ঝিঙে তিন-চারটি আলু ২ টি গাজর ১ টি হলুদ…