dora-cake ডোরা-কেক@chuijhal.com
|

ডোরা কেক

ডোরা কেক

সকালে বা বিকালের  নাস্তা হিসেবে ডোরা কেক বা  প্যান কেক  খুবই সহজ ও স্বাস্থ্য সম্মত একটি নাস্তা । ঘরে বসে খুব কম সময়ে এটি তৈরি করা যায় । আসুন জেনে নেই এই রেসিপিটি –

রেসিপিঃ
উপকরণঃ 

ময়দা ১ কাপ

চিনি ১/২ কাপ

ডিম ১ টা

বেকিং পাউডার ১ চামচ

সয়াবিন তেল ২ চামচ

লবন পরিমানমত

প্রলালীঃ

প্রথমে একটি বাটির মধ্যে ডিম ও চিনি ফেটিয়ে নিতে হবে । চিনি যখন ডিমের সাথে মিশে যাবে তখন অল্প অল্প করে তেল দিয়ে ১/২ মিনিট ফেটিয়ে নিতে হবে। তার পর দুধ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর একটা চালুনিতে ময়দা বেকিং পাউডার সামান্য লবন দিয়ে চেলে দুধ ও ডিমের মিশ্রনের সাথে মিশিয়ে নিতে হবে । মিশানো হয়ে গেলে চুলার উপর একটা ফ্রাই পেন দিয়ে গরম করে কেকের বেটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ১ মিনিট রেখে দিতে হবে ১ মিনিট পর ঢাকনা খুলে কেক টাকে উলটিয়ে একটু বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে । এভাবে সব গুলো রেডি করে নিতে হবে ।

dora-cake ডোরা-কেক@chuijhal.com
পরিবেশনঃ

কেক রেডি হয়ে গেলে উপরে বাটার ও যে কোন ফ্রুট সিরাপ দিয়ে পরিবেশন করুন ।

রেসিপিদাতাঃ

নামঃ শিরিনা রহমান লাবনী

sherina-rahman-laboni শিরিনা-রহমান-লাবণী@chuijhal.com

পেশাঃ গৃহিণী

শখঃ রান্না করা

শিরিনা রহমান লাবণী পেশায় একজন গৃহিণী , সময় পেলে রান্না করতে  খুব ভালোবাসেন , বিভিন্ন রান্না প্রতিযোগিতায় তিনি অংশ গ্রহন করেছেন ও পুরস্কারও পেয়েছেন । সময় পেলে অনেক ঘুরাঘুরি করেন ও বই পড়েন ।

Similar Posts

  • |

    ডিমের ভিতর ডিম

     ডিমের ভিতর ডিম উপকরণ: মুরগির ডিম ৭টি মজরেলা চিজ ১টি ( অর্ধেক গ্রেট করা,অর্ধেক স্লাইস) গোলমরিচ গুড়া ১/২ চা চামচ কাচা মরিচ কুচি ৫টি রসুন কুচি ২ কোয়া শুকনা মরিচ গুড়া ১ চা চামচ টমেটো সস ২ টেবিল চামচ তেল ২ টেবিল চামচ ধনেপাতা কুচি ও নুন পরিমাণমতো সাজানোর জন্য গাজর ১টি ও কিছু ধনেপাতা…

  • |

    চুঁইঝালের হাঁসের মাংস

    চুঁইঝালের হাঁসের মাংস  চুইঝাল খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি মশলা , মাছ বা মাংসের সাথে রান্না করা হয় যা খেতে খুবই সুস্বাদু ও অনেক গুনাগুন সম্পন্ন। আসুন জেনে নেই চুইঝাল হাঁসের রেসিপি । উপকরণঃ হাঁসের মাংস-১.১/২ কেজি, চুঁইঝাল-১০০ গ্রাম, নারকেলের দুধ-৩ কাপ, পেঁয়াজ বাটা-৩ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ টেবিল চামচ, জিরা…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • |

    ফ্রাইড রাইস

    ফ্রাইড রাইস  রেস্টুরেন্টে তো আমরা সবাই ফ্রাইড রাইস খেয়েছি , কিন্তু ঘরে খুব একটা খাওয়া হয় না । এখানে তাই একটি সহজ রেসিপি দেওয়া হল । রেসিপিঃ উপকরনঃ চাল  ১ কাপভেজিটেবল , মন মতো  ১ কাপহাফ কাপ চিকেন হাড় ছাড়াডিম ১ টাপেয়াজ কুচি হাফ কাপকাচা মরিচ ৪ টাআদা কুচি কাটা ১ চামচরসুন কুচি ১ চামচলবন…

  • |

    মিন্সড বিফ স্প্যাগেটি

    মিন্সড বিফ স্প্যাগেটি রেসিপিঃ   উপকরণ: মিন্সড বিফ  – গরুর কিমা – ৫০০ গ্রাম তেল – ২ টেবিল চামচ পেয়াজ কুঁচি – ১ কাপ আদা বাটা – ১ চা চামচ রসুন বাটা – ১/২ চা চামচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ…

  • | |

    মালাই ডিম পোলাও

    মালাই ডিম পোলাও উপকরনঃ পোলাউ এর জন্যঃ পোলাও চাল-১ কেজি, লিকুইড দুধ-২ কাপ, পেঁয়াজ বেরেস্তা-১/৪ কাপ, ঘি-১/৪ কাপ + ১টেবিল চামচ, তেল-১/৪ কাপ, লবন-স্বাদ মতো, পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ, চিনি-১/২ চা চামচ, মটরশুঁটি-১/২ কাপ, তেজপাতা+এলাচ+দারচিনি-২ পিচ করে, মালাই-১/৪ কাপ,কাঁচাঝাল- ৬ থেকে ৭টি, জাফরান-১ চিমটি(১/২ কাপ গরম দুধে ভেজানো),গরম পানি-পরিমান মতো। ডিমের জন্যঃ সেদ্ধ ডিম-৬টি, লিকুইড…