|

বাহারি শুটকির ভর্তা

শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই ।

উপকরণ ঃ

দুই রকম শুঁটকি- দেড় কাপ

পিঁয়াজ- বড়ো- ২টি

রসুন- বড়ো ২টি

শুকনামরিচ- ৭-৮টি

কাঁচামরিচ- ৪-৫টি

হলুদ গুঁড়া- সামান্য

লবণ- স্বাদমতো

ধনেপাতা- ইচ্ছা

প্রণালী ঃ

-শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য হলুদ-লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন।

-সেদ্ধ করা পানি শুকিয়ে ফেলুন।

-শিল-পাটায় মিহি করে শুঁটকি বেটে নিন। শুকনামরিচ টেলে রাখুন।

-পিঁয়াজ-রসুন একটু মোটা কুচি করে টেলে নিন।

এবার বেটে রাখা শুঁটকির সাথে অন্যান্য সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। -গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    শুটকী মাছের পাতুড়ি

    বাঙালীর রসনা বিলাসে শুঁটকি মাছের জুড়ি নেই। আর তা যদি হয় দেশী জাতের ছোট মাছের শুঁটকি তাহলে তো কথাই নেই। সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি উৎপাদন করা হয়। দেশী জাতের মাছের শুঁটকি সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাংলাদেশের হাওরাঞ্চল। দেশের উত্তর-পূর্বাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বড় একটি অংশ সনাতন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াকরণ করে তাদের জীবিকা নির্বাহ…

  • | | |

    লাউ চিংড়ি রেসিপি

    লাউ চিংড়ি প্রয়োজনীয় উপকরণঃ ১. লাউ আধা কাজি একটু পাতলা টুকরো করে কাটা ২. কুচো/ছোট চিংড়ি এক কাপ ৩. সরষের তেল দুই টেবিল চামচ ৪. পেঁয়াজ কুচি আধা কাপ ৫. কাঁচা মরিচ ৭/৮ টি ৬. আদা-রসুন বাটা এক চা চামচ ৭. হলুদ মরিচ গুঁড়া এক চা চামচ ৮. লবণ, পানি প্রয়োজনমতো ৯. দুমুঠো কুচো ধনেপাতা…

  • সুস্বাদু মুরগিরর ঝাল মাংস রান্নার সহজ রেসিপি

    মুরগির মাংস অনেকেই রান্না করতে পারেন। তবে সুস্বাদু করে রান্না করার কিছু পদ্ধতি আছে। এবারের রান্না সাজানো হয়েছে মুরগির মাংস রান্নার রেসিপি । তাহলে দেখে নিন সুস্বাদু মুরগিরর ঝাল মাংস রান্নার সহজ রেসিপি। উপকরণ : মুরগি ১ টি (দেড় কেজি), আলু বড় ২টি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা বাটা ১ টে চামচ, রসুন বাটা ১...
  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • বিফ-ভেজিটেবল রোল

    বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল। উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের…