|

বিকেলের নাস্তায় রাখতে পারেন মজাদার ও স্বাস্থ্যকর চিকেন ফ্রাই

বিকেলের নাস্তা নিয়ে ঝামেলা ? আবার পুষ্টি নিয়েও চিন্তিত? সব বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে। আর যদি হয় চিকেন ফ্রাই তাহলে তো কথাই নাই। তাই ঘরে বসে তৈরি করে ফেলুন মজাদার ও স্বাস্থ্যকর চিকেন ফ্রাই। খুব অল্প সময়ে কোন রকম ঝামেলা ছাড়াই  তৈরি করে ফেলুন বিকেলের নাস্তা।

উপকরণঃ

হাড় চামড়া সহ চিকেন – ১ কেজি
টেস্টিং সল্ট – ১ চা চামচ
বেকিং সোডা – ১ চা চামচ
ওয়েস্টার সস – ১ চা চামচ
কাল গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
চিলি সস – ২ টেবিল চামচ
কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ
লবন – ১/৪ চা চামচ
চিকেন বড় বড় টুকরো করে সব উপকরণ দিয়ে মেরিনেট করে রাখুন ১০-১২ ঘন্টা ।

ব্যাটারঃ

পেপ্রিকা অথবা লাল গুঁড়া মরিচ – ১ চাচামচ
সাদা গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
চিলি সস – ১ টেবিল চামচ
যেকোনো আটা – ১/২ কাপ
কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ
বেকিং পাউডার – ১ চা চামচ
লবন স্বাদ অনুযায়ী
টেস্টিং সল্ট – ১ চা চামচ
অল্প পরিমান পানি
( সব উপকরণ একসাথে মিশান এবং পরিমাণ মতো পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন । )

কোটিংঃ

কর্ণফ্লেক্স – ১ কাপ
চিপস – ১ কাপ
ব্রেডক্রাম্ব – ১ কাপ
( সব এক সাথে মিশিয়ে গুঁড়া করে নিন । বেশি গুঁড়া করবেন না ।)
তেল ভাজার জন্য


প্রনালিঃ 

– মেরিনেট করা চিকেন ১০ মিনিট স্ট্রিম করে নিন।
– কোটিং একটি প্লাস্টিকের প্যাকেটে নিন ।
– এবার চিকেন ব্যাটার এর মধ্যে ভাল করে ডুবিয়ে নিন ।
– ব্যাটার এ ভাল করে মিশানোর পর কোটিং এর প্যাকেটে চিকেনগুলো দিয়ে ভাল করে ঝাকান ।
– এবার ভাল ভাবে ডুবো তেলে অর্ধেক ভেজে নিন ।
– অল্প বাদামি কালার হয়ে হয়ে আসলে নামিয়ে টিস্যুর উপর রাখুন ।
– মোটা কটিং এর জন্য আবার ও ব্যাটার এর মধ্যে ভাল করে ডুবিয়ে নিন পরে কটিং এর প্যাকেট মধ্যে দিয়ে ঝাকিয়ে নিন ।
– এবার ডুবো তেলে মচমচে বাদামি কালার করে ভেজে তুলুন ।

ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে চিলি সস দিয়ে পরিবেশন করুন দারুন মজাদার চিকেন ফ্রাই ।

Similar Posts

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • |

    ঢাকার ঐতিহ্যবাহী- খেজুরে জড়ানো হালুয়ার রেসিপি

    হালুয়া কে না পছন্দ করে। ছোট বড় সবার ই হালুয়ার নাম শুনলে জিভে পানি চলে আসে। বাজারে বিভিন্ন রকম হালুয়া কিনতে পাওয়া যায়। তবে আপনি ঘরে বসেই বানাতে পারেন রকমারি হালুয়া। আজ আমরা খুব সহজ এবং অন্যা রকম একটি হালুয়ার কথা বলবো। ঢাকার ঐতিহ্যবাহী”খেজুরে জড়ানো হালুয়া’। রেসিপিটি আমাদের দিয়েছেন বিখ্যাত রন্ধন শিল্পী – “কেকা ফেরদৌসি।…

  • বিফ-ভেজিটেবল রোল

    বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল। উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…