veg-narikel-dampling
|

ভেজ নারিকেল ডাম্পলিং

ভেজ নারিকেল ডাম্পলিং

ভেজ নারিকেল ডামপ্লিং খাবার টির নাম শুনেই  মনে হচ্ছে আলাদা ধরনের ও ভিন্ন  স্বাদের কিছু একটা ।  নারিকেলের বরফি , নারিকেলের পিঠা , নারিকেল দিয়ে  তৈরি পায়েস আমরা তো সব সময়ই খেয়ে থাকি তাই মাঝে মাঝে একটু ভিন্নধর্মী খাবার ভালই লাগে  ।  গাজর , নারিকেল , ময়দা এক সাথে করে তৈরি করা হয়েছে । আসুন জেনে নেই মজার রেসিপি ভেজ নারিকেল ডামপ্লিং ।

 উপকরণঃ 
ডো এর জন্যঃ

ময়দা ১.১/২ কাপ

গাজর সিদ্ধ পেস্ট ১কাপ

লবন স্বাদ মত

ফিলিং এর জন্য

নারিকেল কুরানো ১কাপ

কাজুবাদাম

কাঠবাদাম

চিনা বাদাম

সাদা তিল

ঘি ১চা চামচ

চিনি পরিমাণমতো

সসের জন্যঃ

খেজুরের গুড়

চকলেট

প্রণালীঃ

ডো তৈরি ১কাপ গাজর সিদ্ধ করে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিন। পেস্ট এ ১.১/২ কাপ ময়দা মিশিয়ে, স্বাদ মত লবণ দিয়ে মাখিয়ে নিন । ময়দা অল্প অল্প করে মাখাবেন কারণ কম বেশি লাগতে পারে। হালকা নরম করে ডো বানিয়ে ১৫/২০ মিনিটের জন্য রেখে দেন।ফিলিং তৈরি ডাম্পলিং এর ভিতরে ফিলিং তৈরি করতে প্রথমে একটা ফ্রাইপ্যানে এ ঘি দিয়ে নিজের স্বাদ অনুযায়ী ৩ধরনের বাদাম নিয়ে ভেজে নিন। তারপর বাদাম গুলো গুঁড়া করে নিন। ফ্রাইপ্যানে নারিকেল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। হালকা ভাজা হয়ে গেলে বাদাম এর গুঁড়া, সাদা তিল মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়া নামিয়ে নিন।ডো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে তার মধ্যে ফিলিং দিয়ে ডাম্পলিং মত ভাঁজ করে নিন। স্টিমারে বা হাঁড়ির উপর ইস্টিলের চালোনি দিয়ে ডাম্পলিং গুলো স্টিম করে নিন।

veg-narikel-dampling ভেজ-নারিকেল-ডামপ্লিং@chuijhal.com
পরিবেশনঃ

আমার দেশীয় স্বাদ ভালো লাগে তাই আমি খেজুরের গুড় সামান্য পানি দিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে এই ডাম্পলিং এর সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে চকলেট সস এর সাথে সার্ভ করতে পারেন।

রেসিপিদাতাঃ

নামঃ কানিজ ফাতেমা

kaniz-fatema কানিজ-ফাতেমা@chuijhal.com

পেশাঃ গৃহিণী

শখঃ রান্না করা

কানিজ ফাতেমা পেশায় একজন গৃহিণী , উনি রান্না করতে খুব ভালোবাসেন । বিভিন্ন রকম রান্না করতে পছন্দ করেন ও  খাওয়াতেও খুব পছন্দ করেন । রান্নার রেসিপির বিশাল এক  সম্ভার তার কাছে আছে ।  বিভিন্ন  রান্নার প্রতিযোগিতায়  তিনি অংশ গ্রহন করেছেন ।  অবসর সময়ে ঘুরতে খুব ভালোবাসেন ।

Similar Posts

  • |

    নারিকেল দুধে ডিম ভূনা

    নারিকেল দুধে ডিম ভূনা রেসিপিঃ উপকরণ:             ১.ডিম (সিদ্ধ করা)                ২.নারিকেলের দুধ ১ কাপ                ৩.সয়াবিন তেল ১/২ কাপ                ৪.পেঁয়াজ কুচি ১/২  কাপ                ৫.আদা এবং রসুন বাটা ২টেবিলচামচ                ৬.জিরা গুড়ো ১চা চামচ                ৭.ধনিয়া গুড়ো ১চা চামচ                ৯.মরিচ বাটা ১ চা চামচ                ১০.লবণ   প্রয়োজন মতো               ১১.চিনি ২ চা…

  • |

    চিকেন সাসলিক

    চিকেন সাসলিক রেসিপিঃ উপকরণঃ  মুরগীর বুকের মাংস একটু ভারী কিঊব করে কাটা- ১/২ কেজি  মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ ( ঝাল বেশি চাইলে ১ চা চামচ)  গোল মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ  চিলি সস – ১ চা চামচ  টমেটো সস – ১ টে চামচ  লেবুর রস- ২ টে চামচ  রসুন বাটা -১/২ চা…

  • |

    গোলবাড়ির কষা মাংস

    গোলবাড়ির কষা মাংস   উপকরণ ১) ১ কেজি খাসি/পাঠা-র মাংস ২) ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো ৩) ২ বড় চামচ রসুন বাটা ৪) ২ বড় চামচ আদা বাটা ৫) ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ৬) ৩ বড় চামচ জিরে গুড়ো ৭) ২ বড় চামচ লঙ্কা গুড়ো ৮) ৩ বড় চামচ দই ভাল…

  • |

    সরিষা মুরগি ভুনা

    সরিষা মুরগি ভুনা রেসিপিঃ উপকরণঃ •     মাংস – ৭০০ গ্রাম •     সরিষার তেল – ১/২ কাপ •     রসুন কুঁচি – ১/২ কাপ •     পেয়াজ কুঁচি – ১ কাপ •     আদা বাটা – ১ চা চামচ •     রসুন বাটা – ১/২ চা চামচ •     লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ •     হলুদ গুড়ো – ১/২…

  • |

    বাটার চিকেন

    বাটার চিকেন আজকের রেসিপির নাম বাটার চিকেন। মাখন দিয়ে তৈরি মজাদার মুরগির মাংসের এই রেসিপিটি  একটু ভিন্নধর্মী ও মজাদার । আসুন  জেনে নেই  কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন মুখরোচক বাটার চিকেন।   রেসিপিঃ    উপকরণঃ   হাড় ছাড়া মুরগির মাংস  ১ কাপ বাটার               …

  • |

    মাটন গ্লাসি

    মাটন গ্লাসি রেসিপিঃ উপকরণঃ খাসির মাংস -১কেজি টক দই-১/২ কাপ পেয়াজ বাটা -১/৪ কাপ আদা বাটা -২টেবিল  চামচ রসুন বাটা -১ টেবিল চামচ লাল মরিচ গুড়া -১ চা চামচ এলাচ -৪ টি দারুচিনি -২ টুকরো তেজপাতা -২টা লবন -স্বাদমত তরল দুধ-২ কাপ মাওয়া -১/৪ কাপ কাঠ বাদাম বাটা-১ টেবিল চামচ কাঠ বাদাম কুচি-১ টেবিল চামচ…