mustard-beef মাস্টারড-বীফ@chuijhal.com
|

মাস্টারড বীফ

মাস্টারড বীফ

রেসিপিঃ
উপকরনঃ
  • গরুর মাংস -১ কেজি
  • সরিষা পেস্ট -২ টেবিল চামচ
  • টমেটো পেস্ট – ২ টেবিল চামচ
  • টক দই – ২ টেবিল চামচ
  • পেয়াজ কুচি -১/২ কাপ
  • পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ- ৬/৭ টি
  • শুঁকনো মরিচ -৪ টি
  • আদা রসুন পেস্ট -৩ চা চামচ
  • হলুদ গুঁড়া -১ চা চামচ
  • মরিচ গুঁড়া -১ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া -১/২ চা চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
  • তেজ পাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ – ৪ টি করে
  • লবন স্বাদ মত
  • চিনি-১/৪ চা চামচ
  • সরিষার তেল -৩ টেবিল চামচ
  • পানি পরিমান মত
প্রস্তুতপ্রণালীঃ

প্রথমে মাংস টুকরা টুকরা করে ধুয়ে নিতে হবে ।  এরপর গরম মসলা ও পেয়াজ কুচি বাদে সব উপকরন দিয়ে একটি পাত্রে মাংস মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে । ১  ঘণ্টা পর একটি পাত্রে তেল গরম করে  পেয়াজ , মরিচ কুচি ও গরম মসলা গুলো বাদামি করে ভাজতে হবে ।  ভাজা হলে মেরিনেট করা মাংস ভালো ভাবে কষিয়ে চুলার আঁচ

মিডিয়াম রেখে ৩০ মিনিট রান্না করতে হবে ।  মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে ২ কাপ গরম পানি দিয়ে আরো ও ১৫/২০ মিনিট রান্না করতে হবে । পানি শুকিয়ে এলে ২ টেবিল চামচ সরিষার তেল , ভাজা জিরা গুঁড়া দিয়ে নেরে নামিয়ে নিতে হবে।

mustard-beef মাস্টারড-বীফ@chuijhal.com
পরিবেশনঃ

রুটি, পরোটা , ভাত, খিচুড়ি ও চিতই পিঠার সাথে খেতে খুব মজার হবে এই বীফ আইটেমটি  যার নাম মাস্টারড বীফ ।

 রেসিপিদাতাঃ

নামঃ সানজিদা হোসেন  বর্না

পেশাঃ চাকুরিজীবী

শখঃ রান্না করা, বই পরা ,

ঘুরে বেড়ানো , কবিতা লেখা

 নিজের কথাঃ

আমি সানজিদা হোসেন  , চাকরি করছি একটি প্রাইভেট ফার্মে , কাজের ফাঁকে খুব একটা সময় পাইনা নিজের জন্য । পছন্দের খাবার রান্না করতে, গান শুনতে আর প্রিয় লেখকের বই পরতে খুব ভালো লাগে । মাঝে মাঝে নিজের মত করে থাকতে খুব ভালবাসি তাই সময় পেলে ঢাকার রাস্তা গুলোতে একা ঘুরে বেড়াই , একা একা মানুষের ভিড়ে হারাতে খুব মন চায় , মানুষের বেঁচে থাকার আনন্দ টাকে খুব উপভোগ করি ।  ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে আছি এবং সব সময় মানুষের পাশে থাকতে চাই  , সবচেয়ে বেশি চাই নিজেকে ভালো রাখতে ।

 

 

Similar Posts

  • | | |

    লাউ চিংড়ি রেসিপি

    লাউ চিংড়ি প্রয়োজনীয় উপকরণঃ ১. লাউ আধা কাজি একটু পাতলা টুকরো করে কাটা ২. কুচো/ছোট চিংড়ি এক কাপ ৩. সরষের তেল দুই টেবিল চামচ ৪. পেঁয়াজ কুচি আধা কাপ ৫. কাঁচা মরিচ ৭/৮ টি ৬. আদা-রসুন বাটা এক চা চামচ ৭. হলুদ মরিচ গুঁড়া এক চা চামচ ৮. লবণ, পানি প্রয়োজনমতো ৯. দুমুঠো কুচো ধনেপাতা…

  • |

    চিংড়ী ভর্তা

    চিংড়ী ভর্তা রেসিপিঃ উপকরণঃ চিংড়ী :২ কাপ পেয়াজ কুচি : ২ টে.চা কাচামরিচ কুচি: ১ টে. চা ধনেপাতা কুচি লবণ : স্বাদ মত সরিষার তেল : ৩ টে.চা প্রণালিঃ মাঝারি সাইজের চিংড়ী বেছে ভালো করে ধুয়ে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন।এবার সিদ্ধ করা চিংড়ীর সাথে একে একে পেয়াজ কুচি,স্বাদ মতো লবন,কাচামরিচ কুচি,ধনিয়া পাতা সরিষার…

  • |

    বেগুন খাসি

    বেগুন খাসি  রেসিপিঃ  উপকরণ : ১) বেগুন :৫০০গ্রাম ২) পেঁয়াজ কুচি :৩টে,চা ৩)কাঁচামরিচ :৪/৫টি ৪.)মরিচ গুঁড়ো :১চা,চামচ ৫)হলুদ গুঁড়ো :১/২চা,চামচ ৭)লবন :১চা,চামচ ৬)ধনে গুঁড়ো :১/৪চা,চামচ ৮)সরিষার তেল: ২টে,চামচ ৯)ধনেপাতা কুচি: ২টে,চামচ প্রণালী : ১) প্রথমে বেগুন ধুয়ে মাঝ বরাবর কেটে 2টুকরো করে  চাক চাক করে আচর কাটতে হবে ২) কুঁচি কুঁচি চাক করতে হবে ।…

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…

  • |

    চিকেন সাসলিক

    চিকেন সাসলিক রেসিপিঃ উপকরণঃ  মুরগীর বুকের মাংস একটু ভারী কিঊব করে কাটা- ১/২ কেজি  মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ ( ঝাল বেশি চাইলে ১ চা চামচ)  গোল মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ  চিলি সস – ১ চা চামচ  টমেটো সস – ১ টে চামচ  লেবুর রস- ২ টে চামচ  রসুন বাটা -১/২ চা…