ranga-alu-goru-mangso
| |

রাঙ্গা আলুর গরুর মাংস

রাঙ্গা আলুর গরুর মাংস 

গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আপনি যে ভাবেই রান্না করুন না কেন এর স্বাদ আর কোন কিছুর সাথে তুলনা করা যাবে না । তবে গরুর মাংস খেতে ভালো লাগলেও এটা পরিমানে কম খাওয়াই ভালো । লাল মাংস  আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ও আমরা মাঝে মাঝে খেতেই পারি । আসুন জেনে নেই রাঙ্গা আলুর গরুর মাংস ।

উপকরণ :   

 গরুর মাংস ১কেজি, আলু ৮-১০ টি,  পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদগুঁড়া ১/২ চা চামচ,  মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুড়া ১/২ চা চামচ, জিরাগুরা ১/২ চা চামচ,  গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, মেথি গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলা গুরা ১/২ চা চামচ, তেজপাতা ২-৩ টি, আদাবাটা ১ টে চামচ, রসুন বাটা ১ চা চামচ, টমেটো পেস্ট ১/২ কাপ,  লবন স্বাদমত, তেল পরিমাণমতো ।

প্রনালি :

একটি বলে মাংস নিয়ে পেঁয়াজ কুচি ও টমেটো পেস্ট বাদে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখুন , প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভাজতে হবে বাদামী হয়ে এলে কিছু পেঁয়াজ ভাজা তুলে রাখবেন । এবার ম্যারিনেট করা মাংস , টমেটো পেস্ট দিয়ে নেড়ে পানি দিয়ে সেদ্ধ করতে হবে মাংস সেদ্ধ হয়ে এলে আলু দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখতে হবে । ঘন হয়ে এলে   আবার অল্প করে গরম মসলা ও জিরা গুড়া দিয়ে ৫মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন।

ranga-alu-goru-mangso রাঙ্গা-আলু-গরু-মাংস@chuijhal.com
পরিবেশন :

সার্ভিং ডিশে ঢেলে মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার রাঙ্গা আলুর গরুর মাংস ।

রেসিপিদাতা: 

নাম : শারমিন আহমেদ

sharmin-ahmed শারমিন-আহমেদ@chuijhal.com

পেশা : গবেষণার কাজ করা

শখ : ইনট্রেরিয়র কাজ করা ,  আবৃত্তি করা , রান্না করা।

শারমিন আহমেদ গবেষণার কাজ করেন পাশাপাশি রান্না করা ও আবৃতি করতে খুব ভালোবাসেন । অবসর সময়ে গান শুনেন ও রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসেন ।

Similar Posts

  • |

    সুস্বাদু মশলা করলা

    করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে…

  • |

    কাটা মসলায় কসানো শুটকি মাছ

    কাটা মসলায় কসানো শুটকি মাছ শুঁটকীর নাম শুনলেই জিবে জল চলে আসে ,আমাদের দেশে বিভিন্ন রকমের শুঁটকী পাওয়া যায় । বাঙ্গালির অন্যতম পছন্দের খাবার এই শুঁটকী । এখানে একটি ভিন্ন রকমের শুঁটকির রেসিপি দেওয়া হল যা রান্না করা হয় কাটা মশলায় । রেসিপিঃ উপকরণঃ লইট্টা শুটকি মাছ ১০-১৫ টা  পিয়াজ কুচি এক কাপ  রসুন কুচি…

  • |

    ঈদে গরুর মাংসের স্পেশাল রেসিপি

    স্পাইসি বিফ রেসিপি উপকরণঃ হাড্ডি ছাড়া গরুর মাংস(ছোট টুকরা)- ২ কাপ রসুন+আদা মিহি কিমা ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার -৩ টেবিল চামচ ময়দা – ২ টেবিল চামচ ডিম – ১ টি গোল মরিচ -১ চা চামচ কাঁচা মরিচ – ৫-৬ টি বিফ স্টক – ১ কাপ সয়া সস -২ চা চামচ টমেটো সস ২ টেবিল…

  • |

    ডোনাট কাবাব

    উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়া…

  • |

    তেহারি

    উপকরণ : জিরা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চামচ, গোলমরিচ ৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জাফলং ১/২ চা চামচ, খাসি বা গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, তেল বা ঘি ৩ কাপ, পেঁয়াজ স্লাইস ৬টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম,…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…