শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে

আমাদের দেশে শীতকালের রয়েছে আলাদা আমেজ। একইসঙ্গে শীতকালে সুস্থ থাকাটাও গুরুত্বপূর্ণ। সেজন্য শীতে ত্বক সুন্দর ও সজীব রাখতে চাই বাড়তি কিছু সতর্কতা। কারণ শীতের শুষ্কতা আমাদের ত্বককে করে তোলে রুক্ষ। ফলে ত্বকের লাবণ্য কমে যায়, এমনকি অনেক সময় ফাটলও দেখা দেয়।

আসুন জেনে নিই, শীতের এই মৌসুমে কিভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি-

পর্যাপ্ত পানি পান করুন
যুক্তরাষ্ট্রের ওয়েস্টসাইড মাউন্ট সিনাই ডার্মেটোলজি ফ্যাকাল্টি প্রাকটিসের পরিচালক ডা. অ্যাঞ্জেলা ল্যাম্ব বলেন, “ত্বক আমাদের দেহের প্রাচীরের মতো, যা অভ্যন্তরের পানি আটকে রাখে। সুতরাং ঠাণ্ডা ও শুষ্ক পরিবেশে উপরিভাগ থেকে খুব সহজে এবং দ্রুত পানি বাষ্পীভূত হয়ে যায়।”

ফলে এই মৌসুমে ত্বক আদ্র রাখতে আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। তিনি আরও বলেন, “এ সময় শুষ্কতা থেকে বাঁচতে সম্ভব হলে ঘরের আদ্রতা বৃদ্ধি করতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনে এক গ্লাস পানি বেশি পান করতে হবে।”

প্রসাধনী নির্বাচনে সতর্কতা
ত্বক পরিষ্কার করতে মৃদু প্রসাধনী ব্যবহার করুন। খুব বেশি শক্তিশালী ফেস ওয়াস বা সাবান আপনার ত্বককে আরও রুক্ষ করে তুলতে পারে। আদ্রতা ধরে রাখতে সাহায্য করে এমন পণ্য ব্যবহার করুন। ল্যাম্ব এবিষয়ে মন্তব্য করেন, “ব্যক্তিগত পর্যায়ে আমি ডোভ ফোমিং বডি ওয়াশ ব্যবহার করতে ভালোবাসি। কারণ এটি ত্বকের আদ্রতা ধরে রাখে।”

গরম পানিতে গোসল পরিহার করুন
শীতকালে গরম পানিতে গোসল করতে সবাই পছন্দ করে। কিন্তু এই গরম পানিতে গোসলের অভ্যাস আমাদের ত্বকের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনে। এ বিষয়ে ভিশা স্কিন কেয়ারের প্রতিষ্ঠাতা ড. পূর্ভিশা প্যাটেল বলেন, “শীতকালে গরম পানিতে গোসল করলে এবং আদ্রতা বজায় না রাখলে ত্বকে ফাটল দেখা দিতে পারে। গরম পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। ফলে যদি সঙ্গে সঙ্গেই ত্বক আদ্র করা না হয় তাহলে ফাটল সৃষ্টি হয়ে ত্বকের নার্ভগুলো বাতাসে উন্মুক্ত হয়ে পড়ে।”

মশ্চারাইজার ব্যবহারে সচেতন থাকুন
শীত জুড়ে আপনার ত্বক আদ্র রাখতে মশ্চারাইজার অপরিহার্য। “গোসল শেষে যত দ্রুত সম্ভব দেহে মশ্চারাইজার ব্যবহার করুন। এছাড়াও পরে আরও একবার মশ্চারাইজার ব্যবহার করলে আপনার ত্বক কোমল ও মসৃণ অনুভূত হবে” বলে মন্তব্য করেন ড. ল্যাম্ব।

এছাড়াও গোসলের পূর্বে দেহে তেল মাখার পরামর্শ দিয়েছেন ত্বক বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে নারিকেল তেল বা সরষের তেল ব্যবহার করা যেতে পারে।

ভেজা ত্বক নিয়ে ঠাণ্ডার মধ্যে বাইরে বেরিয়ে পড়বেন না
অনেকেই গোসলের পর বা হাত মুখ ধোয়ার পরেই বাইরে বেরিয়ে পড়েন। ভেজা ত্বকে খোলা বাতাসে বেরিয়ে পড়লে তা ফেটে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ঠিক যেমন শুষ্ক ঠোঁট বারবার জিহ্বা দিয়ে ভেজাতে থাকলে সমস্যা আরও বৃদ্ধি পায়।

 

 

Similar Posts

  • শরীরের জন্য খারাপ হলেও ত্বকের যত্নে সেরা!

    চিনিকে শরীরের জন্য ক্ষতিকর বলা হয়। তাই অনেকের পছন্দের তালিকা থেকে চিনি বাদ পড়েছে। তবে চিনিকে ত্বকের যত্নে অন্যতম সেরা উপাদান বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা।   ত্বকের যত্নে চিনি যেভাবে ব্যবহার করবেন:   # অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন মুখে। ত্বকের মৃত কোষ দূর…

  • মুখের সৌন্দর্যে ঘি

    কর্মব্যস্ত দিনের শেষে ত্বক কেমন শুষ্ক হয়ে যায়, ত্বকের আর্দ্রতা কমে বলিরেখাও প্রকাশ পেতে শুরু করে। ফলে অসময়ে ত্বক বুড়িয়ে যায়। সেই সঙ্গে কমে সৌন্দর্য। এ ক্ষেত্রে সমপরিমাণ ঘি এবং পানি নিয়ে তা ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট করার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে রোজ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা…

  • |

    সরিষার তেলের গুনাগুণ

    সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। এ তেল দিয়ে শুধু ত্বকই নয়- হৃৎপি-, পেশি, গাঁটের সমস্যা পর্যন্ত দূর করা  যায়। সরিষার তেলের গুনাগুণঃ সরিষার তেল ভেষজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সহজেই হজমকারক। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, শ্বাসনালি এবং মূত্রনালি ও ব্রঙ্কাইটিস ইনফেকশন সারাতে সরিষার তেল বিশেষ ভূমিকা  রাখে।  এ তেলে...
  • |

    এই শীতে ত্বকের যত্নে বেসন

    রান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত। তবে খাবারের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর রয়েছে দারুণ কার্যকরী গুণাগুণ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এর নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। চলুন জেনে নেয়া যাক রূপচর্চায় বেসনের উপকারিতা। তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের…

  • গাজরের রসে উজ্জ্বল ত্বক

    ফর্সা বা সুন্দর হতে কে না চায় আর তা যদি হয় খুব কম খরচে তাহলে তো আর কথাই নেই ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সকলেই হতে চায়। তাই নিজের ত্বককে আরো ফর্সা করার জন্য বিভিন্ন বাজারজাত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে অনেকেই । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি…

  • রুপচর্চায় মসুরের ডাল

    সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।   মসুর ডাল ও মধুর প্যাকঃ  এক চা চামচ মধু…

Leave a Reply